1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
গাজীপুরের কালীগঞ্জ সদরে শিশু নিশির হার্টে ছিদ্র চিকিৎসায় সাহায্যের আবেদন - দৈনিক সবুজ নগর
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন
সর্বশেষ:
হঠাৎ বন্ধ পাগলা নদীর সেতুর নির্মাণকাজ—দুর্ভোগে শিবগঞ্জের লাখো মানুষ আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন রাসিক প্রশাসকের সঙ্গে কাজীহাটা ১ নং পুরাতন জামে মসজিদ কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীর বিদায়ী বিভাগীয় কমিশনারকে রাসিকের বিদায় সংবর্ধনা রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে শুরু হলো ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ সরকারি রাস্তা কেটে পাইপ স্থাপন, শ্যামনগরে ভেটখালী উত্তর পাড়ায় যেন মরণফাঁদ রূপসায় উপজেলা ইজিবাইক মালিক এবং শ্রমিক সমিতির জরুরী সভা অনুষ্ঠিত আয়ান শর্মা একা নন, পাশে আছেন শত শত সাংবাদিক, চট্টগ্রামে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পরকীয়ার অভিযোগে এক বাসা থেকে বিদ্যালয়েয় আয়া- প্রধান শিক্ষক আটক, আদালতে সোপর্দ সাতক্ষীরায় তেল-গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জেলা গণসংহতি আন্দোলনের মানববন্ধন

গাজীপুরের কালীগঞ্জ সদরে শিশু নিশির হার্টে ছিদ্র চিকিৎসায় সাহায্যের আবেদন

  • প্রকাশের সময় : বুধবার, ৩০ আগস্ট, ২০২৩
  • ২৮৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

মোঃ মুক্তাদির হোসেন, কালীগঞ্জ, গাজীপুর……………………………………

মাত্র চার বছর বয়সের শিশু নিশি। মাঝে মধ্যেই অসুস্থ হয়ে পড়ে জ্বর শ্বাসকষ্ট, সমস্ত শরীর নীলবর্ণ ও বুকে ব্যথাসহ নানা উপসর্গ দেখা দেয় তার। মেয়ের অসুস্থতায় দুশ্চিন্তায় অস্থির দরিদ্র রাজজোগালী বাবা ও গৃহিনী মা। গাজীপুরের কালীগঞ্জ উপজেলার পৌরসভার ৬নং ওয়ার্ড ভাদগাতী গ্রামের বিল্লাল ও গৃহিনী মুক্তা বেগম এর মেয়ে নিশি।

জানা যায়, জন্মলগ্ন থেকে হার্টের সমস্যা হওয়ার পর শুরু হয় চিকিৎসা। বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষায় তার হাটে ১৩ মিলি ছিদ্র ধরা পড়ে। তার হার্টে মাংস বেড়ে রগ চিকন হয়ে যায়। ডাক্তার বলেছেন শিশুটির জরুরী ভিত্তিতে চারটি অপারেশন প্রয়োজন। লাগবে মোটা অঙ্করে টাকা। চিকিৎসকের এমন কথা শুনে চিন্তায় পড়েন বাবা-মা। ধারদেনা ও জমানো টাকা মেয়ের চকিৎসা করাতে গিয়ে এখন নিঃস্ব হয়ে পড়েছেন পরিবারটি। চিকিৎসার অভাবে নিশির হৃদপিন্ডের ছিদ্র বেড়েই চলেছে।

মা মুক্তা বেগম বলেন, চিকিৎসার জন্য প্রয়োজন প্রায় ছয় লাখ টাকা। চিকিৎসা না করাতে পারলে হয়তো মেয়েকে বাঁচাতে পারবেন না-এমন চিন্তায় বাকরুদ্ধ হয়ে পড়েছেন বাবা মা। সকলের সহযোগীতায় বেঁচে যেতে পারে নিস্পাপ এ শিশুটির গ্রাণ। নিশির চিকিৎসায় সমাজের বিত্তবানদের সহযোগিতা কামনা করেছেনে শিশু নিশির পরিবার। সহযোগীতা পাঠানোর মাধ্যমঃ মুক্তা বেগম, সঞ্চয়ী হিসাব নং ১১২৮৩, বাংলাদেশ কৃষি ব্যাংক, কালীগঞ্জ শাখা, গাজীপুর। মোবাইল নন্বর ০১৩২০৩০২৬৮৯ (বিকাশ)।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট