1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
গাজীপুরের কালীগঞ্জ বক্তারপুরের বেরুয়ায় শহীদ ময়েজউদ্দিন স্মৃতি নৌকা বাইচ অনুষ্ঠিত - দৈনিক সবুজ নগর
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন
সর্বশেষ:
পোরশায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্বোধন করলেন এমপি মোস্তাফিজুর রহমান খুলনায় জেলা সমবায় কার্যালয় এর উদ্যোগে অভ্যন্তরীণ প্রশিক্ষণ কোর্স শুরু পার্লামেন্ট কী রিকশাচালকদের দখলে চলে যাচ্ছে? খুলনা বিশ্ববিদ্যালয় দিবস আগামীকাল: শিক্ষা কার্যক্রমের গৌরবময় ৩৬ বছরে পদার্পণ শিবপুরে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিলেন বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক সারিয়াকান্দিতে আমন ধান সংগ্রহ ২০২৬ উদ্বোধন করলেন এমপি কাজী রফিকুল ইসলাম মির্জাপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২০ অবৈধ দোকান উচ্ছেদ চাঁপাইনবাবগঞ্জে কালোবাজারে নেওয়ার পথে ৭০০ বস্তা ইউরিয়া সার জব্দ, চালক আটক শিবগঞ্জে কৃষক কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন বিএনপি লাশের রাজনীতিতে বিশ্বাস করে না: সমাজকল্যাণ মন্ত্রী ডা. জাহিদ হোসেন

গাজীপুরের কালীগঞ্জ বক্তারপুরের বেরুয়ায় শহীদ ময়েজউদ্দিন স্মৃতি নৌকা বাইচ অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : শনিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৩
  • ৫৪১ বার এই সংবাদটি পড়া হয়েছে

মোঃ মুক্তাদির হোসেন, কালীগঞ্জ, গাজীপুর……………………………………………….

গাজীপুরের কালীগঞ্জে শহীদ ময়েজউদ্দিন স্মৃতি নৌকা বাইচ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকাল ০৪ টার সময় উপজেলার বক্তারপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী বেলাই বিলের বেরুয়া নলী ব্রীজের চারদিকে থৈ থৈ পানি, মুখরিত মাঝি-মাল্লার বৈঠার ছন্দ। হাজার হাজার দর্শনার্থীদের হৈচৈ হৈচৈ রব, বাঁশি-বাঁশি আর ঝরঝরে সুর, ছলাৎ ছলাৎ ঢেউ আর দর্শনার্থীর করতালিতে মুখরিত করে গ্রামবাংলার শত বছরের ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত হয়।

বক্তারপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. রফিকুল ইসলাম খাঁনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. মুজিবুর রহমান পলাশ এর সঞ্চালনায় নৌকা বাইচ অনুষ্ঠান টি অনুষ্ঠিত হয়েছে। নৌকা বাইচ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি, এমপি। বিশেষ অতিথি জামালপুর কলেজ পরিচালনা পরিষদের সভাপতি ইঞ্জিনিয়ার মো. মাসুদুর রহমান, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট আশরাফী মেহেদী হাসান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ এইচ এম আবু বকর চৌধুরী, কালীগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌরসভার মেয়র এস এম রবীন হোসেন,উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মুর্শিদ কুলি খান, অর্থ বিষয়ক সম্পাদক শরিফ হোসেন খান কনক ,জাতীয় শ্রমিক লীগ কালীগঞ্জ উপজেলার সভাপতি কাজী মেরাজুল করিম হামীম, সাধারণ সম্পাদক মোঃ ইকবাল হোসেন ভান্ডারী, নব গঠিত কালীগঞ্জ পৌর জাতীয় শ্রমিক লীগের সভাপতি মোঃ আমজাদ হোসেন, সাধারণ সম্পাদক মোঃ আরফাত খন্দকার, কালীগঞ্জ উপজেলা মহিলা লীগের সভাপতি জুয়েনা আহমেদ, সাধারণ সম্পাদক মাহফুজা পারবিন, যুগ্ম সাধারণ সম্পাদক ঝর্না বাদল,দপ্তর সম্পাদক মৌসুমি আক্তার সহ আওয়ামী লীগের অঙ্গ সংগঠন এর নেতৃত্ব বৃন্দ উপস্থিত ছিলেন।

নৌকা বাইচ খেলায় ৪টি গ্রুপে ৮টি দল অংশ গ্রহণ করেন। এদের মধ্যে সুরঙ্গী নৌকার মাঝি মো. মানিক মোল্লা, মো. মতিউর রহমান এবং জলকর নৌকার মাঝি মো. আতাউর রহমান ও মো. কবির সরকারকে বিজয়ী হিসেবে ৩২ ইঞ্চি এলইডি টেলিভিশন পুরস্কার তুলে দেন প্রধান অতিথি বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি, এমপি।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট