1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
গাজীপুরের কালীগঞ্জে মহান বিজয় দিবস উদযাপন - দৈনিক সবুজ নগর
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৮:১২ পূর্বাহ্ন
সর্বশেষ:
হঠাৎ বন্ধ পাগলা নদীর সেতুর নির্মাণকাজ—দুর্ভোগে শিবগঞ্জের লাখো মানুষ আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন রাসিক প্রশাসকের সঙ্গে কাজীহাটা ১ নং পুরাতন জামে মসজিদ কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীর বিদায়ী বিভাগীয় কমিশনারকে রাসিকের বিদায় সংবর্ধনা রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে শুরু হলো ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ সরকারি রাস্তা কেটে পাইপ স্থাপন, শ্যামনগরে ভেটখালী উত্তর পাড়ায় যেন মরণফাঁদ রূপসায় উপজেলা ইজিবাইক মালিক এবং শ্রমিক সমিতির জরুরী সভা অনুষ্ঠিত আয়ান শর্মা একা নন, পাশে আছেন শত শত সাংবাদিক, চট্টগ্রামে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পরকীয়ার অভিযোগে এক বাসা থেকে বিদ্যালয়েয় আয়া- প্রধান শিক্ষক আটক, আদালতে সোপর্দ সাতক্ষীরায় তেল-গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জেলা গণসংহতি আন্দোলনের মানববন্ধন

গাজীপুরের কালীগঞ্জে মহান বিজয় দিবস উদযাপন

  • প্রকাশের সময় : শনিবার, ১৬ ডিসেম্বর, ২০২৩
  • ৪১৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

মোঃ ইব্রাহিম খন্দকার, কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি……………………………….

গাজীপুরের কালীগঞ্জের মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে কালীগঞ্জ আর আর এন পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় সংগীত পরিবেশন, জাতীয় পতাকা উত্তোলন, শান্তির প্রতীক সাদা কবুতর ও বেলুন উড়িয়ে, কুচকাওয়াজ এবং ডিসপ্লের মাধ্যমে বিজয় দিবস উদযাপন করা হয়। শনিবার (১৬ ডিসেম্বর) সকালে বিজয় দিবস উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আজিজুর রহমান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন পলাশ।

সূর্যোদয়ের পর উপজেলার কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে বিজয় দিবসের কর্মসূচি শুরু হয়। পরে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন স্বাধীনতা স্তম্ভ ও বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে উপজেলা অডিটোরিয়ামে বীর মুক্তিযোদ্ধাদের সম্বর্ধনা প্রদান করা হয় এবং বিকেলে উপজেলা প্রশাসন ও সুশীল সমাজের মধ্যে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।

অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন পৌর মেয়র এসএম রবীন হোসেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উম্মে হাফসা নাদিয়া, অতিরিক্ত পুলিশ সুপার সার্কেল উখিং মে, ভাইস চেয়ারম্যান মাকসুদ-উল-আলম খান, অফিসার ইনচার্জ মো. মাহাতাব উদ্দিন, উপজেলা সমবায় কর্মকর্তা জহির উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা, স্থানীয় গণমাধ্যমকর্মী, রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ স্কুল-কলেজের শিক্ষক ও শিক্ষার্থী।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট