1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন
সর্বশেষ:
রাজশাহীতে মাদ্রাসায় দুই নিয়োগে অনিয়ম-স্বজনপ্রীতির প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন কালীগঞ্জ উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভায় মাদক মুক্ত কালীগঞ্জ গড়তে সকালের সহযোগিতা কামনা করেন এমপি এক এম ফজলুল হক মিলন খুলনায় “Potential Resources of Bangladesh” শীর্ষক একটি কর্মশালা অনুষ্ঠিত ‎ ৩৩ শিশু অবহেলায় মৃত্যু: ‘ফ্যাসিস্ট ও সিন্ডিকেট মুক্ত’ করার দাবিতে রাজশাহীতে মানববন্ধন বাঘায় পুরুস্কার বিতরণের মধ্যে দিয়ে শেষ হলো জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ বিজ্ঞান মেলা দুর্গাপুরের তাহেরপুর ফিলিং স্টেশনে তেলবাজি গড়ে তুলেছেন শক্তিশালী মোটরসাইকেল সিন্ডিকেট আত্রাইয়ে নির্ধারিত দরের চেয়ে বেশি দামে এলপিজি বিক্রির অভিযোগ রাজশাহীতে মিথ্যা মামলা করা বিএনপি নেতাকে এক লাখ টাকা জরিমানা বাঘায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ বিজ্ঞান মেলা অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত বাস্তবায়নের দাবিতে গোদাগাড়ীতে জামায়াতের বিক্ষোভ ও সমাবেশ

গাজীপুরের কালীগঞ্জে ইয়াবাসহ যুবক গ্রেফতার করেছে পুলিশ

  • প্রকাশের সময় : শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫
  • ১৩৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার: গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ এক যুবককে গ্রেফতার করেছে কালীগঞ্জ থানা পুলিশ। বৃহস্পতিবার (২০ নভেম্বর) রাত আনুমানিক ১১টার দিকে মোক্তারপুর চেয়ারম্যান মার্কেট এলাকার আশরাফ ইলেকট্রনিক্স ফার্নিচার দোকানের সামনে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোঃ আশরাফ হোসেন সেতু (২৬)। তিনি মোক্তারপুর মধ্যপাড়া এলাকার মোঃ মোশারফ হোসেনের ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালানো হয়। এ সময় সেতুর দেহ তল্লাশি করে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার মোট ওজন ১ গ্রাম এবং আনুমানিক বাজারমূল্য প্রায় ৩,০০০ টাকা। ঘটনার পর এসআই (নিঃ) মোঃ ইব্রাহীম শেখ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক)/৪১ ধারায় কালীগঞ্জ থানায় মামলা (মামলা নং-১৯, তারিখ: ২১ নভেম্বর ২০২৫) দায়ের করেন।

এ ঘটনায় এসআই (নিঃ) হায়াতুর রহমানকে তদন্তভার প্রদান করা হয়েছে। কালীগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোঃ আলাউদ্দিন জানান, মাদকবিরোধী অভিযান চলমান রয়েছে এবং এলাকায় শৃঙ্খলা রক্ষায় পুলিশের তৎপরতা আরও জোরদার করা হবে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট