1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
গাইবান্ধার সাদুল্যাপুরে ইভা সাজ বিউটি পার্লারে অনৈতিক কার্যকলাপ চালানোর অভিযোগ - দৈনিক সবুজ নগর
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন
সর্বশেষ:
রাজশাহীতে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিলেন রাসিক প্রশাসক বর্ণাঢ্য আয়োজনে রাজশাহীর খ্রীষ্টিয়ান মিশন হাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপন রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মদ ও ট্যাপেনটাডল ট্যাবলেট জব্দ রাজশাহীতে আ.লীগের মিছিলের মামলায় ১১ জন গ্রেপ্তার মির্জাপুরে শ্রমিক লীগের আঞ্চলিক শাখার সাধারণ সম্পাদক বিল্টু ডিবির হাতে গ্রেপ্তার রূপসায় অভিযানে ৩,২০০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার নগরীর রাজপাড়ায় আওয়ামী লীগের ঝটিকা মিছিল: ৩৮ জনের নামে এজাহার দায়ের পর গ্রেপ্তার ১ বাঘায় অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে দুই লক্ষ টাকা অর্থদণ্ড বাঘায় দুই ট্রাকের সংঘর্ষে চালক নিহত, আহত ২ শিবগঞ্জে ককটেল বিস্ফোরণ: আহত হয়ে আত্মগোপনে থাকা ব্যক্তি রাজশাহীতে আটক

গাইবান্ধার সাদুল্যাপুরে ইভা সাজ বিউটি পার্লারে অনৈতিক কার্যকলাপ চালানোর অভিযোগ

  • প্রকাশের সময় : শনিবার, ১২ এপ্রিল, ২০২৫
  • ২৫৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ শাহরিন সুলতানা সুমা, গাইবান্ধা প্রতিনিধি:                                     গাইবান্ধা জেলার সাদুল্যাপুর উপজেলার নলডাঙ্গা ইভা সাজ বিউটি পার্লার ২ নং নলডাঙ্গা ১ নং রেলগেট পশ্চিম পাশে নিশি বস্ত্রালয় দ্বিতীয় তলায় দেহ ব্যবসা চলছে বলে অভিযোগ পাওয়া গেছে।

ইভা সাজ বিউটি পার্লার দেহ ব্যবসা চালিয়ে বিপুল অর্থ অবৈধভাবে আয় করছে মোছাঃ মুন্নি আক্তার। তিনি দীর্ঘ  দিন থেকে এ অবৈধ ব্যবসা বিউটি পার্লারের আড়ালে করে আসছেন।  এবার তার মুখোশ উন্মোচন করছে নলডাঙ্গাবাসী। এ ধরণের অবৈধ কার্যকলাপ চলতে থাকায় এলাকার সামাজিক পরিবেশ কলুশিত হয়ে পড়ছে এবং যুব সমাজ ধ্বংসের দ্বার প্রান্তে অবস্থান করছে। সাদুল্লাপুর, নলডাঙ্গা, রেলগেট এলকার পরিবেশ কোনভাবেই কলুশিত হতে দেয়া যাবে না বলে এলাকার সচেতনমহল মনে করেন।

এসব অবৈধ কার্যক্রম  চিরতরে বন্ধ করতে সকল শ্রেণীর মানুষকে এগিয়ে আসতে হবে। অবৈধ যৌনচারের মাধ্যম একদিকে যুবসমাজ বিপদগামী হবে অন্যদিকে অবৈধ অর্থ  যোগাতে ব্যস্ত হয়ে পড়বে। সমাজে চুরি, ছিনতাই, হত্যা, গুম ও ধর্ষণ বৃদ্ধি পাবে। সুষ্ঠু সমাজ বিনির্মাণে  বাধাগ্রস্ত হবে। এলাকার কমলমতি ছেলেমেয়েরা বিভ্রান্ত হয়ে পড়বে, মনে দানা বাধবে নতুন নতুন অবান্ত প্রশ্নের।

সুষ্ঠু সমাজ গঠণে শুধু প্রশাসনকে এগিয়ে আসলে হবে না, এগিয়ে আসতে হবে এলাকার সর্ব স্তরের মানুষকে। তাহলেই সম্ভব যে কোন ধরণের  অসমাজিক কার্যকলাপ, অনাচার অত্যাচার, নীপিড়ন, অন্যায় অবিচার দূর করা। আগামী প্রজন্মের নাগরিকদের একটি নির্ভেজাল দেশ গঠনে এগিয়ে নিতে সবাইকে নিষ্ঠার সহিত কাজ করতে হবে।

এজন্য গাইবান্ধা জেলার সাদুল্যাপুর উপজেলার নলডাঙ্গা ২ নং নলডাঙ্গা ইউনিয়নের ১ নং রেলগেট পশ্চিম পার্শ্বে নিশি বস্ত্রালয় দ্বিতীয় তলায় দেহ ব্যবসা বন্ধ করা এখুনি দরকার বলে মনে করেন এলাকাবাসী।#

 

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট