1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৬:৩১ পূর্বাহ্ন
সর্বশেষ:
বাগমারা প্রেসক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পঞ্চগড় পৌরসভা ডেভেলপমেন্ট প্লান (PDP), ক্লাইমেট রেজিলিয়েন্ট অ্যাকশন প্ল্যান (CRAP) শীর্ষক কর্মশালা ​আতিথেয়তা, সংবর্ধনা ও ফুলের মালা: একটি ভারসাম্যপূর্ণ পর্যালোচনা শিবগঞ্জে বিপুল পরিমান নেশার ট্যাবলেট ও ফেনসিডিল সহ আটক ১ শিবগঞ্জে স্বামীর হাতে স্ত্রী খুন, টয়লেটের সেপটি ট্যাংক থেকে  লাশ উদ্ধার ,পাষান্ড স্বামী গ্রেফতার শিবগঞ্জে সেপটিক ট্যাংক থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার রূপসায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে লিফলেট বিতরন, র‍্যালি ও মহড়া অনুষ্ঠিত বিএসটিআই’র অনুমোদনহীন লাচ্ছা সেমাই ও ভার্মিসিলি বিক্রি করায় শাহী ফুড ইন্ডাস্ট্রিজকে পঁচিশ হাজার টাকা জরিমানা ঠাকুরগাঁওয়ে ফ্যামিলি কার্ডের উদ্বোধনী অনুষ্ঠানে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল  ​নেসকো স্থানান্তর বিতর্ক: প্রশাসনিক বিকেন্দ্রীকরণ না কি হঠকারী সিদ্ধান্ত?

গাইবান্ধায় এসএসসি ও সমমানের পরীক্ষায় ৬৬ কেন্দ্রে ৩২ হাজার ৮৩৭ জন পরীক্ষার্থীর অংশগ্রহণ

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫
  • ১৩৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ গাইবান্ধা প্রতিনিধিঃসারাদেশে একযোগে এসএসসি ও সমমানের পরীক্ষা বৃহসপতিবার থেকে শুরু হয়েছে।

এ বছর গাইবান্ধার সাত উপজেলায় ৬৬টি কেন্দ্রে ৩২ হাজার ৮৩৭ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে ৪০টি কেন্দ্রে এসএসসি পরীক্ষার্থীর সংখ্যা ২৫ হাজার ২২১জন, এসএসসি (ভোক) ও দাখিল (ভোক) ১৫টি কেন্দ্রে ৩ হাজার ১জন এবং দাখিলে ১১টি কেন্দ্রে ৪ হাজার ৬১৫ জন।

এসএসসিতে গাইবান্ধা সদর উপজেলার মোট ৬টি কেন্দ্র থেকে ৪ হাজার ৭শত ৮৪ জন, সুন্দরগঞ্জ উপজেলার ৭টি কেন্দ্রে ৪ হাজার ৬৬৭ জন, সাদুল্যাপুরে ৫টি কেন্দ্রে ২ হাজার ৫৯৮ জন, গোবিন্দগঞ্জে ৯টি কেন্দ্রে ৫ হাজার ৮৭৭জন, সাঘাটায় ৫টি কেন্দ্রে ৩ হাজার ১ জন, পলাশবাড়ীতে ৫টি কেন্দ্রে ৩ হাজার ১৮৫ জন ও ফুলছড়িতে ৩টি কেন্দ্রে ১ হাজার ১০৯জন পরীক্ষায় অংশ নিয়েছে বলে জেলা প্রশাসন সূত্রে জানা গেছে।

এ বিষয়ে গাইবান্ধা জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ বলেন, জেলার সব কেন্দ্রে এসএসসি ও সমমান পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে।

শিক্ষা বোর্ডের নির্দেশনা মোতাবেক পরীক্ষা নকলমুক্ত করতে কেন্দ্র সচিবদের নির্দেশ দেওয়া হয়েছে। সার্বিক শান্তি শৃঙ্খলা বজায় রাখতে অতিরিক্ত জেলা প্রশাসকের তত্ত্বাবধানে নির্বাহী ম্যাজিস্ট্রেটরা কেন্দ্রে কেন্দ্রে দায়িত্ব পালন করেন।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট