1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন
সর্বশেষ:
সম্পর্ক অটুট থাকলে তা ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে উঠবে: এমপি মিলন চাঁপাইনবাবগঞ্জে এনসিপির জেলা আহ্বায়কসহ চার নেতার পদত্যাগ পুঠিয়ার তাহেরপুর ফিলিং স্টেশনে তিন সপ্তাহ ধরে তেলের তীব্র সংকট রাজশাহীতে নানা আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন ভোলাহাটে বীরমুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন চলে গেলেন না ফিরার দেশে বাঘায় উপজেলা প্রশাসন ও বিভিন্ন সংগঠনের স্বাধীনতা দিবস উদযাপন বাঘায় রুগী বহনকারি সিএনজির সাথে ব্যাটারি চালিত অটোগাড়ির সংঘর্ষে আহত-৪ কালীগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত বাগমারার তাহেরপুর পৌরসভায় যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালিত  আমাদের স্বাধীনতা: প্রত্যাশা, প্রাপ্তি ও আগামীর পথনকশা

গঙ্গা ও পদ্মার ন্যায্য পানি বণ্টন নিশ্চিত করতে চাঁপাইনবাবগঞ্জে মতবিনিময় সভা

  • প্রকাশের সময় : রবিবার, ২ নভেম্বর, ২০২৫
  • ৯৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

# আব্দুল বাতেন: দেশের প্রধান নদী গঙ্গা ও পদ্মার ন্যায্য পানি বণ্টন নিশ্চিত করতে চাঁপাইনবাবগঞ্জে অনুষ্ঠিত হয়েছে মতবিনিময় সভা। সভার মূল প্রতিপাদ্য ছিল, “আমাদের গঙ্গা-পদ্মা, আমাদের অধিকার” এবং “নায্য পানি বণ্টনে হোক সমাধান”।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,  মোঃ হারুনুর রশীদ, সাবেক এমপি ও চেয়ারম্যানের উপদেষ্টা পরিষদের সদস্য। বিশেষ অতিথি ছিলেন  মোঃ আমিনুল ইসলাম, সাবেক এমপি ও বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির শিল্প ও বাণিজ্য বিষয়ক সহ-সম্পাদক। সভাপতিত্ব করেন অধ্যাপক মোঃ শাহজাহান মিঞা, সাবেক এমপি।

বক্তারা বলেন, নদী ও পানি হলো দেশের অমূল্য সম্পদ। ন্যায্য বণ্টন না হলে কৃষি, শিল্প ও সাধারণ মানুষের জীবনযাত্রা মারাত্মকভাবে প্রভাবিত হবে। তারা অবৈধ নদী ব্যবহার রোধ ও পরিবেশ সংরক্ষণের জন্য কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

সভা অনুষ্ঠিত হয় শহিদ সাটুহল কমপ্লেক্সে ২ নভেম্বর ২০২৫ বিকাল ৩টায়। এতে স্থানীয় জনসাধারণ, পেশাজীবী ও ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), চাঁপাইনবাবগঞ্জ সভার আয়োজন করে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট