1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির আয়োজনে প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত - দৈনিক সবুজ নগর
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন
সর্বশেষ:
কালীগঞ্জে বিএনপির নেতৃবৃন্দের সঙ্গে এমপি মিলনের মতবিনিময়: সামাজিক যোগাযোগমাধ্যমে গঠনমূলক সমালোচনার আহ্বান দেবহাটায় পুলিশের অভিযানে পরোয়ানাভুক্ত পলাতক আসামি গ্রেপ্তার গোদাগাড়ীতে প্রিপেইড মিটার বাতিলের দাবিতে মশাল মিছিল, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি মানুষের অকল্যাণ হয় এমন কাজ বিএনপি করবে না: বাঘায় জিয়া পরিষদের সংবর্ধনায় এমপি চাঁদ টাঙ্গাইল সদরে ৮৫০ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দিলেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী টুকু টাঙ্গাইলের মির্জাপুরে কাউন্সিলর প্রার্থী আবু হাশেম নিখোঁজ: স্বজনদের উদ্বেগ মির্জাপুরে বংশাই নদীতে জমজমাট ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে প্রাক্তন ব্যাচ ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর শুভ উদ্বোধন কুষ্টিয়া-৪ এমপির ভাইয়ের বিরুদ্ধে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ রাজশাহীতে সর্প দংশন সচেতনতা দিবসে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির আয়োজনে প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : বুধবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৬৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

# শহিদুল্লাহ আল আজাদ. খুলনা ব্যুরো……………………………

খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির আয়োজনে আজ ২৮ ফেব্রুয়ারি বুধবার শিক্ষকদের মধ্যে প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়। সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে প্রধান অতিথি হিসেবে এ ক্রিকেট ম্যাচের উদ্বোধন করেন, খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন।

তিনি বলেন, উক্ত খেলাধুলায় অংশগ্রহণের মাধ্যমে পারস্পরিক সম্পর্ক ও সৌহার্দ্য বৃদ্ধি পায়। শিক্ষকরা খেলাধুলায় সম্পৃক্ত হলে তাদের তারুণ্য ফুটে ওঠে। তিনি এই খেলায় অংশগ্রহণকারী শিক্ষক এবং আয়োজক শিক্ষক সমিতির নেতৃবৃন্দকে আন্তরিকভাবে ধন্যবাদ জানান। পরে তিনি ব্যাটিং করে খেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. এস এম ফিরোজের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস। উক্ত অনুষ্ঠান সঞ্চালনা করেন, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদকঃ মোহাম্মদ রকিবুল হাসান সিদ্দিকী। এ সময় শিক্ষক সমিতির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ অন্যান্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট