1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন
সর্বশেষ:
আলফি শাহর: পবিত্র কোরআনে সংখ্যার রূপক ও আধ্যাত্মিক মহিমা বিএনপি চেয়ারপার্সনের নিকট নিরপেক্ষ তদন্তের দাবি বিএনপির কেন্দ্রিয় নেতা বীর মুক্তিযোদ্ধার শিবগঞ্জ কৃষক সেজে ৫ মামলার ওয়ারেন্টভূক্ত আসামী ধরল পুলিশ ঈদ উপলক্ষে সোনামসজিদ স্থলবন্দরে ১০ দিন আমদানি-রফতানি বন্ধ বাগমারায় চাল বিতরণের অনিয়ম ও মারপিটের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন চাঁপাইনবাবগঞ্জে প্রথমবার মসজিদের ইমাম-মুয়াজ্জিনদের সরকারি সম্মানী, ঈদের আগেই মিলবে ভাতা লালপুর থেকে চুরি হওয়া ১মাস বয়সী শিশু কন্যা ১২ ঘন্টা পর উদ্ধার পাকশী থেকে ২ টি ওয়ান শুটার গান ও ৭ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার অপরাধ নিউজ: শিবগঞ্জে আইন শৃংখলা পরিস্থিতির চরম অবনতি, ১০দিনে ৬ খুন প্রধানমন্ত্রীর আহবানে রাজশাহীতে পরিচ্ছন্নতা কার্যক্রম উদ্বোধন করলেন ভূমিমন্ত্রী মিনু

খুলনা বিশ্ববিদ্যালয় শহিদ মীর মুগ্ধ আন্তঃডিসিপ্লিন ফুটবল প্রতিযোগিতার ট্রফি উন্মোচন

  • প্রকাশের সময় : সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৬৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ শহিদুল্লাহ আল আজাদ. খুলনা ব্যুরো…………………..

খুলনা বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা চর্চা বিভাগের আয়োজনে শহিদ মীর মাহফুজুর রহমান মুগ্ধ আন্তঃডিসিপ্লিন ফুটবল প্রতিযোগিতা-২০২৪ এর ট্রফি উন্মোচন করা হয়েছে। আজ ০৯ সেপ্টেম্বর সোমবার বিকাল ৩টায় বিশ্ববিদ্যালয়ের আচার্য জগদীশচন্দ্র বসু একাডেমিক ভবনের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে বিপুল সংখ্যক শিক্ষার্থীর উপস্থিতিতে এ ট্রফি উন্মোচন করা হয়।

এর আগে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ২৭টি দলকে লটারির মাধ্যমে ৮টি গ্রুপে ভাগ এবং কোয়ার্টার ফাইনালের রোডম্যাপ নির্ধারণ করা হয়। এসময় সংশ্লিষ্ট বিভাগের উপ-পরিচালক মো. মইনুল ইসলাম, উপ-পরিচালক এস এম জাকির হোসেন, শিক্ষার্থী প্রতিনিধি সাকিবুজ্জামান সাজিদ ও তুষার উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রতিযোগিতা সফলে সার্বিক সহযোগিতা চেয়ে বক্তব্য রাখেন।

এ দিকে উক্ত সভার শুরুতে শহিদ মীর মুগ্ধসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সকল শহিদের স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করে ১ মিনিট নিরবতা পালন করা হয়। উক্ত অনুষ্ঠানে জানানো হয়, শহিদ মীর মুগ্ধ’র স্মৃতির প্রতি শ্রদ্ধা রেখে এ বছর আন্তঃডিসিপ্লিন ফুটবল প্রতিযোগিতাকে ‘শহিদ মীর মাহফুজুর রহমান মুগ্ধ আন্তঃডিসিপ্লিন ফুটবল প্রতিযোগিতা-২০২৪’ নামে আয়োজনে খুলনা বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হয়।

উপস্থিত শিক্ষার্থীরা সর্বসম্মতভাবে প্রস্তাবে সমর্থন দেওয়ায় উল্লিখিত নামে এবারের প্রতিযোগিতা আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট