1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
খুলনায় ভূমি কর্মকর্তার বিরুদ্ধে জেলা প্রশাসক কার্যালয় স্মারকলিপি প্রদান - দৈনিক সবুজ নগর
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০১:১০ অপরাহ্ন
সর্বশেষ:
যন্তর মন্তরে ককরোচদের নাটকীয় ঝটিকা অভিযান: রাঙ্কা-সৌরভসহ ১৪ জন আটক, পটনায় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ নিউ ইয়র্ক বিমানবন্দরে তীব্র বিক্ষোভের মুখে ড. মুহাম্মদ ইউনূস: ‘সন্ত্রাসবাদী’ স্লোগান ও আইনি ব্যবস্থার হুঁশিয়ারি ঢাকার বজ্রপাত প্রতিরোধ ও পরিবেশ রক্ষায় আত্রাইয়ে আনসার-ভিডিপির উদ্যোগে ১ হাজার তাল বীজ রোপণ আত্রাইয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, ৫৪টি পূজামণ্ডপে দুর্গাপূজার সুসংগঠিত প্রস্তুতি রাজশাহীতে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা ও অভ্যর্থনা জানালেন রাসিক প্রশাসক আত্রাইয়ে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে বিশেষ প্রস্তুতি সভা অনুষ্ঠিত শিবগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, সচেতনতা বৃদ্ধির আহ্বান কুষ্টিয়ায় সাহেব আলী হত্যা মামলায় ১২ জনের যাবজ্জীবন কারাদণ্ড, ৭ জন খালাস কুষ্টিয়ায় নিখোঁজের ৬ দিন পর ঢাকা থেকে চার কিশোরী উদ্ধার, চাঞ্চল্যকর তথ্য প্রকাশ বাঘায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে র‍্যালি, আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত

খুলনায় ভূমি কর্মকর্তার বিরুদ্ধে জেলা প্রশাসক কার্যালয় স্মারকলিপি প্রদান

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩১ আগস্ট, ২০২৩
  • ৩৬২ বার এই সংবাদটি পড়া হয়েছে

শহিদুল্লাহ্ আল আজাদ. খুলনা ব্যুরো…………………………………………….

খুলনা জেলায় রূপসা উপজেলার ৩ নং নৈহাটি ইউনিয়ন এর ভূমি সহকারী কর্মকর্তা এস এম মনিরুজ্জামান তালুকদারের সীমাহীন অনিয়ম ও দুর্নীতি ও ঘুষ গ্রহণের প্রতিবাদে খুলনা জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান। ৩১ আগস্ট বৃহস্পতিবার ১২ টার সময় খুলনা জেলা প্রশাসকের অফিস কক্ষে ভুক্তভোগী এলাকাবাসীর পক্ষে জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন এর নিকট এ স্মারকলিপি প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, রূপসা উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ কামাল উদ্দিন বাদশা, খুলনা জেলা আওয়ামী লীগের সদস্য মোঃ জাহাঙ্গীর হোসেন মুকুল, খুলনা মহানগর যুবলীগের সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী মোঃ সফিকুর রহমান পলাশ, হিন্দু -বৌদ্ধ -খ্রিস্টান ঐক্য পরিষদের খুলনা মহানগর সভাপতি বীরেন্দ্র নাথ ঘোষ ,সিনিয়র সহ-সভাপতি সমর কুন্ডু, সাধারণ সম্পাদক গোপাল চন্দ্র সাহা, জেলা কমিটির সাধারণ সম্পাদক শ্যামল কুমার দাস, রূপসা উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আইয়ুব মল্লিক বাবু, সহ-সভাপতি শাহাজান কবির প্যারিস, সাংগঠনিক সম্পাদক এমডি রকিব উদ্দিন, সদস্য ও বিশিষ্ট ব্যবসায়ী মোঃ দেলোয়ার হোসেন দিলু মোল্লা, নৈহাটি ইউনিয়ন আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মোঃ বেনজীর হোসেন, ঘাটভোগ ইউনিয়ন যুবলীগের সভাপতি আবুল কালাম আজাদ, সাংবাদিক আল মাহমুদ প্রিন্স, হারুন আর রশিদ, রিয়াজ উদ্দিন, আমিনুল ইসলাম প্রমুখ।

উল্লেখ্য যে, নৈহাটি ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা এস এম মনিরুজ্জামান তালুকদার ভূমি অফিসটিকে তার দুর্নীতির আখড়াতে পরিণত করেছে। তিনি অধিক পরিমাণ ঘুষ ছাড়া কোন কাজ করেন না। ঘুষ না দিতে চাইলে নানা রকম তালবাহানা করে ভুক্তভোগীকে দিনের পর দিন ঘুরাতে থাকে। সে বেশিরভাগ সন্ধ্যার সময় কাজ করেন। মোটা অংকের অর্থ লেনদেন করে তিনি মানুষের কাজ করে থাকেন। তার এহেনো অপকর্মের বিরুদ্ধে ভুক্তভোগী এলাকাবাসী বিভিন্ন দপ্তরে ইতিপূর্বে অভিযোগ করেছে এবং বিভিন্ন পত্রপত্রিকায় তার এ সকল অপকর্মের বিরুদ্ধে নিউজ প্রকাশিত হলেও তার বিরুদ্ধে কোন অভিযোগ নেয়া হয়নি বলে জানা যায়।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট