1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
খুলনার রূপসার ঘাটভোগে ৩"কেজি গাঁজাসহ গ্রেফতার -১ - দৈনিক সবুজ নগর
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১০:২৩ অপরাহ্ন
সর্বশেষ:
হঠাৎ বন্ধ পাগলা নদীর সেতুর নির্মাণকাজ—দুর্ভোগে শিবগঞ্জের লাখো মানুষ আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন রাসিক প্রশাসকের সঙ্গে কাজীহাটা ১ নং পুরাতন জামে মসজিদ কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীর বিদায়ী বিভাগীয় কমিশনারকে রাসিকের বিদায় সংবর্ধনা রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে শুরু হলো ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ সরকারি রাস্তা কেটে পাইপ স্থাপন, শ্যামনগরে ভেটখালী উত্তর পাড়ায় যেন মরণফাঁদ রূপসায় উপজেলা ইজিবাইক মালিক এবং শ্রমিক সমিতির জরুরী সভা অনুষ্ঠিত আয়ান শর্মা একা নন, পাশে আছেন শত শত সাংবাদিক, চট্টগ্রামে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পরকীয়ার অভিযোগে এক বাসা থেকে বিদ্যালয়েয় আয়া- প্রধান শিক্ষক আটক, আদালতে সোপর্দ সাতক্ষীরায় তেল-গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জেলা গণসংহতি আন্দোলনের মানববন্ধন

খুলনার রূপসার ঘাটভোগে ৩”কেজি গাঁজাসহ গ্রেফতার -১

  • প্রকাশের সময় : শনিবার, ৯ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৫১ বার এই সংবাদটি পড়া হয়েছে

মোল্লা জাহাঙ্গীর আলম, খুলনা………………………………………………………..

খুলনা জেলার রূপসা উপজেলার ৫”নং ঘাটভোগ ইউনিয়নে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অভিযান চালিয়ে অমল বৈরাগী (৩২) নামে এক মাদক বিক্রেতা কে ৩”কেজি গাঁজাসহ গ্রেপ্তার করেছে। গ্রেফতারকৃত অমল বৈরাগী সে রূপসা উপজেলার নতুনদিয়া গ্রামের পূর্বপাড়া মৃত ভরত বৈরাগীর ছেলে।

মামলা সূত্রে জানা যায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর খুলনা এর উপ পরিচালক মোঃ মিজানুর রহমানের সার্বিক তত্ত্বাবধানে জেলা কার্যালয়ের পরিদর্শক মোঃ বদরুল হাসানের নেতৃত্বে বিভাগীয় স্টাফ নিয়ে শনিবার ৯”সেপ্টেম্বর ২০২৩ এর বিকালে মাদকদ্রব্য উদ্ধার অভিযানে বের হয়ে রূপসার নতুনদিয়া পূর্ব পাড়াস্থ এলাকায় পৌছালে গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে পশ্চিম দুয়ারী ইটের দেয়াল টিনের ছাউনি যুক্ত চার কক্ষ বিশিষ্ট বসত ঘরের মধ্যে অবৈধ মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করিতেছে। এমন সংবাদের ভিত্তিতে উক্ত এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যগণ পৌঁছালে তাদের উপস্থিতি টের পেয়ে দুই ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টা করে। এসময় ডি এনসি সদস্যরা অমল বৈরাগী নামে এক ব‍্যক্তিকে আটক করে।

এছাড়া এজাহার নামীয় ২য় আসামি শ্যামল বৈরাগী পালিয়ে যায়। অমল বৈরাগী ও শ্যামল বৈরাগীর বসতঘর তল্লাশি করে দক্ষিণ পশ্চিম পাশে স্ময়ন কক্ষের মধ্যে খাটের নিচ হতে ৩”কেজি গাঁজা আলামত হিসেবে জব্দ করে অমল বৈরাগীকে গ্রেফতার করা হয়।

এজাহারে আরো জানা যায়, উক্ত আসামিরা বিভিন্ন স্থান হইতে মাদকদ্রব‍্য সংগ্রহ করিয়া বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রাখিয়া বিক্রয় করে বলে অমল বৈরাগী প্রাথমিক ভাবে স্বীকার করে। এ সংক্রান্তে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ সালের ৩৬ (১)সারণির ১৯ (ক) ধারায় মামলা দায়ের করা হয়।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট