1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
খুলনার রুপসায় বিদ্যুৎ স্পৃষ্টে নিহত ২ ব্যাক্তির পরিবারকে ইসলামী আন্দোলনের মহাসচিবের আর্থিক অনুদান - দৈনিক সবুজ নগর
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন
সর্বশেষ:
মির্জাপুরে প্রশাসনের নির্দেশ অমান্য করে ঘর নির্মাণ, বৈধতা নিয়ে প্রশ্ন রাজশাহীতে মশাল মিছিলের পর শিশুসহ আটক ১৫ জন জেলহাজতে সাতক্ষীরা আদালতে ককটেল বিস্ফোরণ, আদালতপাড়ায় আতঙ্ক রাজশাহীর পবা ভূমি অফিসে বোমা হামলা ও খড়খড়ি বিদ্যুৎ কেন্দ্রে হামলার চেষ্টা রাসিক প্রশাসকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালক চারঘাটে ৫০ গ্রাম হেরোইনসহ দুইজন গ্রেপ্তার মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের উদ্যোগে রাজশাহীতে শীতবস্ত্র বিতরণ ৪০ লাখ টাকায় ৯৮ শতাংশ জমি কিনে খেলার মাঠ গড়ছেন মির্জাপুরের কামারপাড়াবাসী ৫৩ বিজিবির পৃথক অভিযানে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় মদ ও গরু জব্দ সারিয়াকান্দি উপজেলা বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

খুলনার রুপসায় বিদ্যুৎ স্পৃষ্টে নিহত ২ ব্যাক্তির পরিবারকে ইসলামী আন্দোলনের মহাসচিবের আর্থিক অনুদান

  • প্রকাশের সময় : সোমবার, ৪ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩০৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

মোহাঃ আশরাফুল ইসলাম খুলনা, সদর প্রতিনিধি…………………………………

খুলনা জেলার আওতাধীন রুপসা উপজেলা শাখার ৫নং ঘাটভোগ ইউনিয়নে বিদ্যুৎ স্পৃষ্টে নিহত ইসলামী আন্দোলন বাংলাদেশ এর রুপসা উপজেলা শাখার ঘাটভোগ ইউনিয়নের ২ দায়িত্বশীল ইকবাল ও মুদ্দাসিরের পরিবারকে নগদ আর্থিক অনুদান প্রদান করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ রুপসা উপজেলা শাখা । আজ সোমবার (৪ সেপ্টেম্বর) বেলা ১১ টায় ইসলামী আন্দোলন বাংলাদেশ রুপসা উপজেলা শাখা এর সভাপতি শেখ মোঃ ইউসুফ আলীর নেতৃত্বে বিদ্যুৎ স্পৃষ্টে নিহত ২ ব্যাক্তির পরিবারকে নগদ আর্থিক অনুদান হাতে তুলে দেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সুযোগ্য মহাসচিব, রূপসী রূপসার কৃতি সন্তান অধ্যক্ষ আলহাজ্ব হাফেজ মাওলানা ইউনুছ আহমদ।

এসময় আরো উপস্থিত ছিলেন মোহাম্মাদ আব্দুল হাফিজ শেখ, মাওলানা মোহাঃ হারুন অর রশিদ, মোঃ আশরাফুল ইসলাম বিশ্বাস, মাওলানা জালাল উদ্দিন, মুফতি জালাল উদ্দিন, আলহাজ্ব মোহাঃ জাহিদুর রহমান, নাজিম মোড়ল, আশরাফ আলী ফকির, জাহিদুর রহমান, মাওলানা আব্দুস সাত্তার হালদার, আখতারুজ্জামান আক্তার, আলহাজ্ব মাস্টার নাজিম উদ্দিন হালদার, আলহাজ শহীদুল ইসলাম বিশ্বাস, মাওলানা আব্দুস সালাম, মাওলানা মাহমুদুল হাসান, মাওলানা মোঃ আনিসুর রহমান, হাফেজ নাজমুস সাকিব,মুফতি মুঃ নাজমুস সাকিব, মুফতি মিজানুর রহমান, আলমগীর সরদার, কামরুজ্জামান পলাশ, মোঃ ফরহাদ মোল্লা, শরিফুল ইসলাম, মোঃ হাবিবুল্লাহ, নাসরুল্লাহ, রাতুল, সাকিব প্রমুখ।

উল্লেখ্যঃ গত ২১ আগস্ট সোমবার রাতে খুলনার রূপসা উপজেলার ঘাটভোগ ইউনিয়নের আনন্দনগর আনন্দনগর গ্রামের মৃত সরোয়ার শেখের ছেলে মোদাচ্ছের শেখ (৪৭) ও ইকবাল বিদ্যুৎ স্পৃষ্টে নিহত হন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট