1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন
সর্বশেষ:
বাগমারায় পুকুরে বিষ প্রয়োগে ছয় লক্ষ টাকার মাছ নিধনের অভিযোগ কালীগঞ্জে জামায়াতে ইসলামীর উদ্যোগে ১৫ জন প্রতিবন্ধীকে হুইলচেয়ার প্রদান রূপসায় মানসিক প্রতিবন্ধী স্বামীর আঘাতে স্ত্রী নিহত আত্রাই উপজেলা প্রেসক্লাবের নতুন কমিটি গঠন সম্পর্ক অটুট থাকলে তা ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে উঠবে: এমপি মিলন চাঁপাইনবাবগঞ্জে এনসিপির জেলা আহ্বায়কসহ চার নেতার পদত্যাগ পুঠিয়ার তাহেরপুর ফিলিং স্টেশনে তিন সপ্তাহ ধরে তেলের তীব্র সংকট রাজশাহীতে নানা আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন ভোলাহাটে বীরমুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন চলে গেলেন না ফিরার দেশে বাঘায় উপজেলা প্রশাসন ও বিভিন্ন সংগঠনের স্বাধীনতা দিবস উদযাপন

খুলনার কয়রায় সাংবাদিকদের সাথে ব্যারিস্টার নেওয়াজ মোরশেদের মতবিনিময়

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ অক্টোবর, ২০২৩
  • ২০৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

# জিএম রিয়াজুল আকবর, কয়রা, খুলনা…………………………………………….

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার ইচ্ছে পোষণ করেছেন ব্যারিস্টার নেওয়াজ মোরশেদ। তিনি সোমবার খুলনার কয়রা উপজেলা প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মত বিনিময়কালে প্রার্থী হওয়ার ঘোষণা দেন। ব্যারিস্টার নেওয়াজ মেরাশেদ পাইকগাছা পৌর সদরের ৫নং ওয়ার্ড সরল গ্রামের বিশিষ্ট আইনজীবী মোজাফফার হাসানের পুত্র। বর্তমানে তিনি ঢাকার হাইকোর্টে আইন পেশায় নিয়োজিত রয়েছেন।

মত বিনিময়কালে নেওয়াজ মোরশেদ বলেন, সুন্দরবন সংলগ্ন উপকুলীয় পাইকগাছা-কয়রা’য় অনেক সম্ভাবনা থাকা সত্তেও নির্বাচনী এ এলাকা এখনো অনেক অবহেলিত রয়েছে। সম্ভাবনাকে কাজে লাগিয়ে তরুণ ও যুব সমাজের তথ্য প্রযুক্তি নির্ভর আর্থকর্মসংস্থান সৃষ্টিসহ এলাকার উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করতে চাই। সে ক্ষেত্রে তিনি সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করেন।

মত বিনিময় সভায় আরও বক্তব্য রাখেন জিএমে আঃ রশিদ, মোঃ সোহেল রাশেদ জনি, মোঃ ইমরান হোসেন, মোঃ মুনছুর আলী সরদার,গাজী মোঃ শফি কামাল, মোসাদ্দেক হাসান মিন্টু, আবু হানিফ, রায়হান হোসেন, এ্যাডভোকেট মনজুরুল হাসান প্রমুখ।

এ সময় কয়রা উপজেলার কর্মরত বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক পত্রিকার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট