1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন
সর্বশেষ:
বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে সমাজকে সুস্থ পরিবেশে ফিরিয়ে আনতে পারেঃ প্রেসক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তারা শিবগঞ্জের সোনামসজিদ সীমান্ত দিয়ে চার ভারতীয়  নাগরিককে বিএসএফের কাছে হস্তান্তর রাজশাহীতে বালুর দাম ট্রাকপ্রতি ৫ হাজার টাকা নির্ধারণে প্রশাসন রাজশাহী মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কয়েদির মৃত্যুর অভিযোগ রায়ের এক বছর পর মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার তানোরে শাখা ডাকঘর কর্মচারীদের ২ দফা দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি প্রদান অবিরাম বৃস্টিতে ভোলায় বিস্তীর্ণ এলাকা, সড়ক ও জনপদ পানির নীচে, দূর্ভোগে কয়েক হাজার গ্রামবাসী মির্জাপুরে মাদকবিরোধী অভিযানে গাঁজা গাছ এবং ইয়াবা উদ্ধার সারিয়াকান্দিতে অভিযানে নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ ও জনসম্মুখে ধ্বংস রূপসায় বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত

খুলনার কারাগারে মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মাহবুব আলম সোহাগ

  • প্রকাশের সময় : সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪
  • ১৯৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ শহিদুল্লাহ্ আল আজাদ. খুলনা ব্যুরোঃ খুলনা মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মাহাবুব আলম সোহাগকে (৫৭) কারাগারে প্রেরণ করেছেন আদালত। সোমবার ৩০ ডিসেম্বর দুপুরে খুলনা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে আদালতের বিচারক মো. আনিসুর রহমান তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

এদিকে মুন্সী মাহবুবুল আলম সোহাগকে আদালতে হাজির করা হলে বিক্ষুব্ধ জনতা আদালত প্রাঙ্গণে বিভিন্ন স্লোগান দেয় এবং মিছিল করে। মহানগর ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা তৈমুর আলম বলেন, তাকে আমরা গত কয়েকদিন ধরে খুঁজছি। গোপন সংবাদের মাধ্যম আমরা জানতে পারলাম যে তিনি নগরীর তারেরপুকুর এলাকার হাজী মেহের আলী সড়কের বাড়িতে অবস্থান করছেন। এমন সংবাদ পেয়ে আমরা সেখানে রোববার দিবাগত রাত ১২টায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করি।

তিনি আরও বলেন, তার বিরুদ্ধে অনেক অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে খুলনার খালিশপুর থানায় নিয়মিত মামলাও রয়েছে। গত ২৯ আগস্ট খুলনা সদর থানায় দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে সোমবার দুপুরে খুলনা মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট আদালত- ১ এ হাজির করা হয়। পরে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানা হয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট