1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
খুলনায় শিক্ষার্থী নাজমুলের হেলিকপ্টার তৈরি উচ্ছোসিত সকল অঙ্গণ - দৈনিক সবুজ নগর
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
সর্বশেষ:
বাঘায় পদ্মার বুকে ৩ দিনের ঐতিহ্যবাহী নৌকা বাইচ ও মেলা সম্পন্ন, উৎসবে মাতলো হাজারো মানুষ টাঙ্গাইলে মাদকবিরোধী বিশেষ অভিযান: ৭০ পিস ইয়াবাসহ ২৮ জন গ্রেপ্তার টাঙ্গাইলে ব্যাংক থেকে টাকা চুরির সময় দুই নারী আটক, জনতা ধরলে পলায়ন এক সহযোগীর ভোলায় জনবল সংকটে ম্যাটসের শিক্ষা কার্যক্রম ব্যাহত: অনিশ্চয়তায় ৩০ কোটি টাকার প্রকল্প রাজশাহীর বহরমপুর বায়তুল মামুর আহলে হাদিস জামে মসজিদে রাসিক প্রশাসক শিবগঞ্জে রাতের অন্ধকারে ৮টি কাটিমন আম গাছ কেটে ফেলার অভিযোগ স্বাস্থ্য খাতে জনবল সংকট নিরসনে ৫ হাজার চিকিৎসক নিয়োগের কাজ চলছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী শিবগঞ্জে সারের জন্য কৃষকদের রাতজাগা দুর্ভোগ: সিন্ডিকেট নাকি গুজবের গুঞ্জন? রাজশাহী মহানগরীর ৮৫টি পূজামণ্ডপে ১৭ লাখ টাকা অনুদান দিল রাসিক চট্টগ্রাম ওপেন তায়কোয়ানডোতে রাজশাহীর একচ্ছত্র আধিপত্য, জিতল ১২ পদকচট্টগ্রাম ওপেন তায়কোয়ানডোতে রাজশাহীর একচ্ছত্র আধিপত্য, জিতল ১২ পদক

খুলনায় শিক্ষার্থী নাজমুলের হেলিকপ্টার তৈরি উচ্ছোসিত সকল অঙ্গণ

  • প্রকাশের সময় : সোমবার, ৭ অক্টোবর, ২০২৪
  • ১৯২ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ শহিদুল্লাহ্ আল আজাদ. খুলনা ব্যুরোঃ খুলনায় হেলিকপ্টার তৈরি করে চাঞ্চল্য সৃষ্টি করেছে কলেজ পড়ুয়া এক ছাত্র। উপযুক্ত পরিবেশে পেলেই উড়ানোর অপেক্ষায় এখন। দেশীয় প্রযুক্ত আর চায়না ইঞ্জিনে তৈরী এই হেলিকপ্টার তৈরিতে কোটি টাকা নয় খরচ হয়েছে মাত্র ২ লক্ষ টাকা। সঠিক পৃষ্ঠপোষকতা পেলে দেশীয় এভিয়েশন শিল্পের জন্য এই আবিস্কার হতে পারে একটি মাইল ফলক।

ছোট বেলা থেকেই ব্যতিক্রমি কিছু করার চেষ্টায় লিপ্ত খুলনা জেলায় ফুলতলা উপজেলার জামিরা ইউনিয়নের বাসিন্দা নাজমুল খানের। সেই প্রচষ্টা থেকে গেল তিন বছর অক্লান্ত পরিশ্রম করে তৈরী করেছেন এক আসন বিশিষ্ট হেলিক্যাপ্টার। খুলনা বিএল কলেজের শিক্ষার্থী নাজমুল ওয়েবসাইটের সহযোগিতায় জ্ঞান অর্জন করে দেশীয় প্রযুক্তিতে তৈরী করেছে এই হেলিক্যাপ্টার। এই হেলিক্যাপ্টারের ইঞ্চিন ব্যয়বহুল তাই নিজস্ব মেধায় মোটর সাইকেলের ইঞ্জিনের আরপিএম বাড়িয়ে ব্যবহার করা হয়েছে এখানে।

নাজমুলের পিতা খুলনার ফুলতলা উপজেলার বাসিন্দা নজরুল ইসলাম খান পেশায় একজন কৃষক, রয়েছে একটি মুদি দোকানও। দরিদ্রতার মাঝেও ছেলে উদ্ভাবনি ইচ্ছাকে উৎসাহিত করতে যুগিয়েছেন অর্থ। ছেলের সাফল্যে আবেগআপ্লুত তিনি। উক্ত বিষয়ে স্থানীয়রা নাজমুলের এমন উদ্ভাবনে উচ্ছোসিত। নাজমুলের হেলিক্যাপ্টার বানানোর পরিকল্পনাকে উৎসাহ যুগিয়েছেন এলাকাবাসী। বর্তমানে যন্ত্রটি কাজ করায় গর্বিত তারা। প্রতিদিনই দূর দূরাস্ত থেকে উৎসুক জনতা ভীড় করছেন এই যন্ত্রটি দেখার জন্য।

এখন আকাশে ওড়ার অপেক্ষায় নাজমুলের হেলিক্যাপ্টার। তবে এর জন্য প্রয়োজন আরও নিরাপত্তা সরঞ্জাম ও আয়োজন। ইতমধ্যেই নাজমুলের সাথে যোগাযোগ করেছে জেলা প্রশাসন। হেলিক্যাপ্টাটিকে আরও নিরাপদ ও আকাশে ওড়ার যোগ্যকরে তোলার জন্য পরামর্শ দিচ্ছে তারা।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট