1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
খুলনায় বৃদ্ধাশ্রম ও পথচারীদের মাঝে ইফতার বিতরণ অনুষ্ঠিত - দৈনিক সবুজ নগর
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন
সর্বশেষ:
মির্জাপুরে ১০০ পিস ইয়াবাসহ ধামরাই উপজেলা ছাত্রদলের সাবেক নেতা ওসমান গনি আটক বাঘায় পদ্মার বুকে ৩ দিনের ঐতিহ্যবাহী নৌকা বাইচ ও মেলা সম্পন্ন, উৎসবে মাতলো হাজারো মানুষ টাঙ্গাইলে মাদকবিরোধী বিশেষ অভিযান: ৭০ পিস ইয়াবাসহ ২৮ জন গ্রেপ্তার টাঙ্গাইলে ব্যাংক থেকে টাকা চুরির সময় দুই নারী আটক, জনতা ধরলে পলায়ন এক সহযোগীর ভোলায় জনবল সংকটে ম্যাটসের শিক্ষা কার্যক্রম ব্যাহত: অনিশ্চয়তায় ৩০ কোটি টাকার প্রকল্প রাজশাহীর বহরমপুর বায়তুল মামুর আহলে হাদিস জামে মসজিদে রাসিক প্রশাসক শিবগঞ্জে রাতের অন্ধকারে ৮টি কাটিমন আম গাছ কেটে ফেলার অভিযোগ স্বাস্থ্য খাতে জনবল সংকট নিরসনে ৫ হাজার চিকিৎসক নিয়োগের কাজ চলছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী শিবগঞ্জে সারের জন্য কৃষকদের রাতজাগা দুর্ভোগ: সিন্ডিকেট নাকি গুজবের গুঞ্জন? রাজশাহী মহানগরীর ৮৫টি পূজামণ্ডপে ১৭ লাখ টাকা অনুদান দিল রাসিক

খুলনায় বৃদ্ধাশ্রম ও পথচারীদের মাঝে ইফতার বিতরণ অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : শনিবার, ২৩ মার্চ, ২০২৪
  • ৩৫৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

# এফ এম বুরহান, খুলনা………………………………………………………….

খুলনায় শীকদার সিডস এর উদ্যোগে ও স্টেডফাস্ট কুরিয়ার সার্ভিসের খুলনা বিভাগীয় জোনাল ম্যানেজার মোবারক শাহ এর নির্দেশে খুলনার একটি বৃদ্ধাশ্রম ও নগরীর গুরুত্বপূর্ণ ও জনবহুল এলাকা রুপসা ঘাট, রূপসার ট্রাফিক মোড়, টুটপাড়া কবরস্থান মোড়, খুলনা রেলস্টেশন এলাকার পথচারীদের মাঝে ইফতার বিতরণ করা হয়।

এসময় আশেপাশের অসংখ্য পথচারী, কর্মজীবী, সুবিধাবঞ্চিত ও প্রতিবন্ধী ব্যক্তিরা ইফতার সংগ্রহ করেন। ইফতার বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন। শীকদার সীডস এর সিইও মুহাম্মদ মহাসিন শীকদার ও স্টেডফাস্ট কুরিয়ার সার্ভিসের রূপসা শাখার ম্যানেজার সজিবুজ্জামান সজীব , ইফতার বিতরণের সময় মহাসিন শীকদার বলেন, খুলনা শহরে ভাসমান অসংখ্য মানুষ, যাদের বেশিরভাগই প্রায় সবরকম সুযোগ সুবিধা থেক বঞ্চিত। অন্যদিকে অফিস, কল কারখানায় কাজ শেষে ইফতারের পূর্বে বা সময়ে বাসায় ফেরার পথে কর্মজীবীরা ট্রাফিক জ্যাম ও সময়ের অভাবে রাস্তায় ইফতার করতে বাধ্য হন বা না খেয়েই বাসায় যান। এরকম ভাসমান পথচারী ও কর্মজীবী মানুষের কথা চিন্তা করে ইফতার বিতরণ কার্যক্রম করেছি।

স্থানীয় স্বেচ্ছাসেবীদের মধ্যে উপস্থিত ছিলেন , স্বেচ্ছাসেবী সংগঠন ড্রীমলাইট এর প্রতিষ্ঠাতা পরিচালক এফ এম বুরহান, ড্রিমলাইট এর ভারপ্রাপ্ত আহবায়ক শেখ মুহাম্মদ আব্দুল কাদের। স্বেচ্ছাসেবীদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, মুবাশ্বির, মাহমুদ, হাসিবুর রহমান, আব্দুল্লাহ, হাফেজ হুজাইফা, নুসরাত জাহান প্রমূখ।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট