1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন
সর্বশেষ:
নিজে ভাল মানুষ হতে পারলেই অসহায় দুঃস্থ মানুষের পাশে সাহায্যের হাত বাড়ানো সম্ভব: জেএসএস এর কেন্দ্রিয় নির্বাহী পরিষদের সাংগঠনিক সচিব টিএ পান্না ঈশ্বরদীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে রণক্ষেত্র,অগ্নি সংযোগ,ভাংচুর,আহত-১০ ও আটক ১২ লালপুরে ২টি জ্বালানি‌‌ তেলের দোকানে‌ ১৫ হাজার টাকা জরিমানা বাঘায় আধ্যাতিক দরবেশের ওরশ অনুষ্ঠানে মিলন মেলা মাজার উন্নয়ন-পর্যটন কেন্দ্র গড়ে তোলা হবে: এমপি চাঁদ পেশাজীবীদের অন্যতম ভিত্তি হিসেবে জিয়া পরিষদ কাজ করে: প্রফেসর ড.আব্দুল লতিফ ​পবিত্র ঈদুল ফিতর: আত্মশুদ্ধি, সাম্য ও পরম আনন্দের মহোৎসব ঈদ মোবারক: তাহেরপুর পৌরসভার ২নং ওয়ার্ডের সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন, আব্দুল মান্নান প্রাং তাহেরপুর পৌরসভার সর্বস্তরের জনসাধারণকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন, সাবেক মেয়র আ ন ম সামসুর রহমান মিন্টু ,ঈদ মোবারক……… বিষাদে পরিনত হলো ঈদের আনন্দ কেনা জামা পরা হলো কলেজ ছাত্রীর বাঘার ইদগাহে অন্যতম বড় ঈদ জামাত জামায়াতে শরীক হবেন সংসদ সদস্য চাঁদ

খুলনায় নতুনতারা ১৯৯তম সোমবারের সাপ্তাহিক সাহিত্য আড্ডা অনুষ্ঠিত ‎

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫
  • ৮৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ ‎শহিদুল্লাহ্ আল আজাদ. স্টাফ রিপোর্টারঃ ‎ ‎খুলনায়” আলোয় আলোয় আলোকিত হোক পৃথিবী” শ্লোগানে নতুনতারা সমাজকল্যাণ ও সাহিত্য সংস্থা এবং তার সকল সহযোগী সংগঠনের আয়োজনে নিয়মিত নতুনতারা ১৯৯তম সোমবারের সাপ্তাহিক সাহিত্য আড্ডা ও ১ নভেম্বর নতুনতারা নৌভ্রমণ ও সাহিত্য সম্মেলন প্রস্তুতি সভা ২০ অক্টোবর সন্ধ্যা ৭ টায় নতুনতারা ভবন, খুলনায় অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে কেন্দ্রীয় চেয়ারম্যান আলহাজ্ব আব্দুস সালাম শিমুল এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাংস্কৃতিক ব্যাক্তিত্ব এম জাহের ডাবলু। প্রধান আলোচক ছিলেন কেন্দ্রীয় জাতীয় উপদেষ্টা কবি ও সাংবাদিক শেখ আবু আসলাম বাবু। বিশেষ অতিথি ছিলেন নতুনতারা মুক্তিযুদ্ধ স্মৃতি সংরক্ষণ সংসদ এর কেন্দ্রীয় জাতীয় উপদেষ্টা নাগরিক নেতা ডাঃ সৈয়দ মোসাদ্দেক হোসেন বাবলু।

আলোকিত অতিথি ছিলেন কেন্দ্রীয় কো চেয়ারম্যান মোঃ আশরাফুল আলম ও কেন্দ্রীয় সিনিয়র ভাইস চেয়ারম্যান শাখাওয়াৎ হোসেন স্বপন। পুরো অনুষ্ঠান পরিচালনা করেন নতুনতারা প্রতিষ্ঠাতা মহাপরিচালক সাইফুর মিনা। এ সময় আরো উপস্থিত ছিলেন মেঠো কবি মফিদুল ইসলাম, কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মোঃ আকরাম হোসেন মল্লিক, কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সচিব এস এম নাজমুল হাসান, সাপ্তাহিক নতুনতারা সাহিত্য সম্পাদক মোঃ রহমত আলী, ফুলতলা উপজেলা কমিটির প্রধান সমন্বয়ক সরদার আব্দুল আজিজ, শেখ গোলাম রসুল খোকন প্রমূখ।

আগামী ১ নভেম্বর, শনিবার দিনব্যাপী নতুনতারা নৌভ্রমণ ও সাহিত্য সম্মেলন উদযাপন কমিটির সদস্য সচিব ডাঃ সৈয়দ মোসাদ্দেক হোসেন বাবলু প্রথম রেজিষ্ট্রেশনের টাকা প্রদান করে রেজিষ্ট্রেশন কার্যক্রমের শুভ সূচনা করেন। নতুনতারা পরিবারের কার্যক্রমের প্রতি অনুপ্রাণিত হয়ে সদস্য পদ গ্রহণ করেন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যাক্তিত্ব এম জাহের ডাবলু।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট