1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন
সর্বশেষ:
শিবগঞ্জে যুবকের পায়ু পথ থেকে ৫৪ লাখ টাকার স্বর্ণের বার উদ্ধার করেছে বিজিবি রাজশাহীর বিসিকে বিএসটিআই’র লাইসেন্সবিহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বাঘায় কৃত্রিম সংকট তৈরি করে জ্বালানি তেল বিক্রি,ভ্রাম্যমান আদালতে জরিমানা, সুলভ মূল্যে তেল নিতে ভোক্তাদের ভিড় বাগমারা প্রেসক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পঞ্চগড় পৌরসভা ডেভেলপমেন্ট প্লান (PDP), ক্লাইমেট রেজিলিয়েন্ট অ্যাকশন প্ল্যান (CRAP) শীর্ষক কর্মশালা ​আতিথেয়তা, সংবর্ধনা ও ফুলের মালা: একটি ভারসাম্যপূর্ণ পর্যালোচনা শিবগঞ্জে বিপুল পরিমান নেশার ট্যাবলেট ও ফেনসিডিল সহ আটক ১ শিবগঞ্জে স্বামীর হাতে স্ত্রী খুন, টয়লেটের সেপটি ট্যাংক থেকে  লাশ উদ্ধার ,পাষান্ড স্বামী গ্রেফতার শিবগঞ্জে সেপটিক ট্যাংক থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার রূপসায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে লিফলেট বিতরন, র‍্যালি ও মহড়া অনুষ্ঠিত

খুলনায় নগর উন্নয়নে নাগরিক সংলাপ অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৪২ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ শহিদুল্লাহ আল আজাদ. খুলনা ব্যুরোঃ খুলনায় বেসরকারি উন্নয়ন সংস্থা সিরাক-বাংলাদেশ এর আয়োজনে ১১ সেপ্টেম্বর বুধবার নগরভবনে খুলনা নগর উন্নয়নে নাগরিক সংলাপ অনুষ্ঠিত হয়। ঐ সংলাপের উদ্দেশ্য ছিল একটি নগর যুব কাউন্সিল প্রতিষ্ঠা, সিটি কর্পোরেশনের সাথে যুব সংগঠনগুলোর সম্পর্কের উন্নয়ন ঘটিয়ে একসাথে কাজ করা। নগরীর প্রধান নাগরিক সমস্যাগুলো চিহিৃত করে তার সমাধান খুঁজে বের করা এবং খুলনাকে আরও অন্তর্ভূক্তমূলক টেকসই নায্যতার ভিত্তিতে সহনশীল নগরী হিসেবে গড়ে তোলা।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, খুলনা বিভাগীয় কমিশনার ও খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) প্রশাসক মো. হেলাল মাহমুদ শরীফ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি বলেন, বিশ্বে সকল জনপদ বৈজ্ঞানিক ভিত্তিতে গড়ে উঠেছে। নাগরিকরা যখন বুঝতে পারবে নগরের সবকিছু তার কল্যাণের জন্য তখনই নগরটি পূর্ণতা পাবে। সিরাক এর নির্বাহী পরিচালক এস এম সৈকতের সঞ্চালনায় সংলাপে বক্তৃতা করেন, কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা লস্কার তাজুল ইসলাম, সচিব সানজিদা বেগম ও চিফ প্ল্যানিং অফিসার আবির-উল-জব্বার, খুলনা আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার ম. জাভেদ ইকবাল, আইনজীবী অ্যাডভোকেট মাসুম বিল্লাহসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা।

এ সময় স্থানীয় প্রশাসন, যুব সংগঠন ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ সংলাপে অংশ নেন।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট