1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
খুলনায় দুর্নীতির সুযোগ বন্ধে আন্তরিকভাবে কাজ করতে হবে: বিভাগীয় ক‌মিশনার - দৈনিক সবুজ নগর
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৭:০৭ পূর্বাহ্ন
সর্বশেষ:
যন্তর মন্তরে ককরোচদের নাটকীয় ঝটিকা অভিযান: রাঙ্কা-সৌরভসহ ১৪ জন আটক, পটনায় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ নিউ ইয়র্ক বিমানবন্দরে তীব্র বিক্ষোভের মুখে ড. মুহাম্মদ ইউনূস: ‘সন্ত্রাসবাদী’ স্লোগান ও আইনি ব্যবস্থার হুঁশিয়ারি ঢাকার বজ্রপাত প্রতিরোধ ও পরিবেশ রক্ষায় আত্রাইয়ে আনসার-ভিডিপির উদ্যোগে ১ হাজার তাল বীজ রোপণ আত্রাইয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, ৫৪টি পূজামণ্ডপে দুর্গাপূজার সুসংগঠিত প্রস্তুতি রাজশাহীতে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা ও অভ্যর্থনা জানালেন রাসিক প্রশাসক আত্রাইয়ে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে বিশেষ প্রস্তুতি সভা অনুষ্ঠিত শিবগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, সচেতনতা বৃদ্ধির আহ্বান কুষ্টিয়ায় সাহেব আলী হত্যা মামলায় ১২ জনের যাবজ্জীবন কারাদণ্ড, ৭ জন খালাস কুষ্টিয়ায় নিখোঁজের ৬ দিন পর ঢাকা থেকে চার কিশোরী উদ্ধার, চাঞ্চল্যকর তথ্য প্রকাশ বাঘায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে র‍্যালি, আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত

খুলনায় দুর্নীতির সুযোগ বন্ধে আন্তরিকভাবে কাজ করতে হবে: বিভাগীয় ক‌মিশনার

  • প্রকাশের সময় : বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪
  • ২০০ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ শহিদুল্লাহ্ আল আজাদ. খুলনা ব্যুরোঃ খুলনার নবাগত বিভাগীয় কমিশনার মো. ফিরোজ সরকার বুধবার ২৫ ডিসেম্বর সকালে খুলনা সার্কিট হাউসের সম্মেলনকক্ষে গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় করেন। বিভাগীয় প্রশাসন এ সভার আয়োজন করে।

মতবিনিময়কালে বিভাগীয় কমিশনার বলেন, খুলনার বিভাগীয় কমিশনার হিসেবে ভালো কিছু করতে চেষ্টার কোন ত্রুটি থাকবে না। খুলনার কৃষিখাতের উন্নয়নে কৃষকদের জন্য স্মার্ট ফোনে বিশেষ অ্যাপ ব্যবহার করে কৃষিক্ষেত্রে প্রযুক্তির সংযোগ ও ফসলের ফলন বৃদ্ধিতে পরামর্শসেবা প্রদান এবং কৃষিতে উৎপাদিত পণ্যের সহজ বিপণনে ব্লকচেইন প্রযুক্তি ব্যবহারের পরিকল্পনা করা যেতে পারে। খুলনা থেকে রাজধানী শহর ঢাকায় স্বল্প সময়ের পৌঁছানোর জন্য নতুন পথে রেল চলাচল শুরু হয়েছে। এ ট্রেনের মাধ্যমে খুলনায় উৎপাদিত কৃষিপণ্য দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে দিতে পারলে কৃষক উপকৃত হতে পারে। এছাড়া খুলনার রাস্তাঘাটের উন্নয়ন, ডিজিটাল শিক্ষা প্লাটফর্ম তৈরি, ট্রাফিক ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং যুবকদের জন্য আইটি ও সফটওয়্যার বিষয়ক প্রশিক্ষণের সুযোগ সৃষ্টি করা দরকার।

খুলনা সিটি কর্পোরেশন বিষয়ে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে বিভাগীয় কমিশনার ও সিটি কর্পোরেশনের প্রশাসক মো. ফিরোজ সরকার বলেন, খুলনা সিটি কর্পোরেশন এলাকায় স্থবির হয়ে থাকা বা ধীরগতিতে চলমান উন্নয়ন কাজে গতি আনার চেষ্টা অব্যাহত আছে। অবস্থার রাতারাতি আমূল পরিবর্তন না হলেও স্বল্প সময়ের মধ্যে অগ্রগতি দৃশ্যমান হবে বলে আশা করা যায়।

কেসিসির ঠিকাদারদের কাজের বিল ছাড়ের পূর্বে বিশেষজ্ঞদের নিয়ে সরেজমিনে পরিদর্শন করে কাজের মান যাচাই করা হচ্ছে। কিছু টেন্ডার বাতিল করা হয়েছে, সেগুলো পুনরায় টেন্ডার করা হবে। বিগত দিনের তুলনায় ভালো কিছু হবে বলে তিনি আশা প্রকাশ করেন। তিনি বলেন, দুর্নীতির সুযোগ বন্ধে আন্তরিকভাবে কাজ করা হবে।

উক্ত অনুষ্ঠানে খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মো. ফিরোজ শাহ, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মো. হুসাইন শওকত, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) আবু সায়েদ মো. মনজুর আলম, জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম, খুলনা প্রেসক্লাবের আহবায়ক এনামুল হক, সদস্য সচিব রফিউল ইসলাম টুটুল, সিনিয়র সাংবাদিক শেখ দিদারুল আলমসহ গণমাধ্যমকর্মীরা বক্তৃতা করেন। মতবিনিময় সভায় খুলনায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার কর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, মো. ফিরোজ সরকার গত ৮ ডিসেম্বর খুলনার বিভাগীয় কমিশনার হিসেবে যোগদান করেন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট