1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন
সর্বশেষ:
পদ্মায় মাটি উত্তোলনের অভিযোগে যুবকের কারাদণ্ড ও জরিমানা চারঘাটে চালকের বেতন তুলছেন নৈশ প্রহরী উজ্জ্বল বাঘায় মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল থ্রীহুইলার (সিএনজি) চালকসহ তিন জন  পরকীয়া প্রেমের জেরে শিবগঞ্জে সালিশে সংঘর্ষ, নিহত ১, আহত ৮ শিবগঞ্জে ট্রাক্টারের চাকায় পিষ্ট হয়ে শিশু শিক্ষার্থী নিহত রাজশাহীর কাটাখালীতে বিএসটিআই’র লাইসেন্স ছাড়া লাচ্ছা সেমাই তৈরি করায় ২টি প্রতিষ্ঠানকে জরিমানা শিবগঞ্জে বাড়িতে হামলা-লুটপাট ও ককটেল বিস্ফারণের ঘটনার বিচারের দাবিতে সংবাদ সম্মেলন পুঠিয়ায় পুকুর থেকে রিকশাচালকের মরদেহ উদ্ধার মোহনপুরে বিএনপি – জামায়াত সংঘর্ষে জামায়াতকর্মী নিহত লালপুরে স্বামীর উপর অভিমানে গলায় ওড়না পেঁচিয়ে গৃহবধূর আত্মহত্যা

খুলনায় কোষ্টগার্ডের অভিযানে দেশীয় স্যুটার গানসহ ৩ জন আটক  

  • প্রকাশের সময় : সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪
  • ১৫২ বার এই সংবাদটি পড়া হয়েছে

# শহিদুল্লাহ্ আল আজাদ. খুলনা ব্যুরো………………………………………….

খুলনা জেলার রূপসা খান জানান আলী.(রূপসা সেতু) সংলগ্ন জাবুসা এলাকায় অভিযান চালিয়ে ১টি দেশীয় স্যুটার গানসহ ৩ জনকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোনের একটি অভিযানিক দল। আজ ২৯  এপ্রিল সোমবার দুপুরে বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোন মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. মুনতাসির ইবনে মহসীন সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ২৮  এপ্রিল রোববার আনুমানিক রাত সাড়ে ১০ টায় বাংলাদেশ কোস্টগার্ড এর একটি দল কর্তৃক খুলনা জেলার রূপসা থানাধীন পূর্ব জাবুসা সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযান চলাকালীন ৩ জন মোটরসাইকেল আরোহীর গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্ট গার্ডের আভিযানিক দল তাদেরকে থামার সংকেত দেয়। কোস্ট গার্ডের উপস্থিতি বুঝতে পেরে তারা দ্রুত পালানোর চেষ্টা করলে কোস্ট গার্ডের আভিযানিক দল তাদের আটক করে।

এ দিকে আটককৃত ব্যক্তিদের সাথে থাকা ব্যাগ তল্লাশী করে ১টি দেশীয় স্যুটার গান পাওয়া যায়। পরবর্তীতে জব্দকৃত অস্ত্র, মোটরসাইকেল ও আটককৃত অস্ত্র ব্যবসায়ীদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য রূপসা থানায় হস্থান্তর করা হয়।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট