1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৩:২৯ পূর্বাহ্ন
সর্বশেষ:
নিজে ভাল মানুষ হতে পারলেই অসহায় দুঃস্থ মানুষের পাশে সাহায্যের হাত বাড়ানো সম্ভব: জেএসএস এর কেন্দ্রিয় নির্বাহী পরিষদের সাংগঠনিক সচিব টিএ পান্না ঈশ্বরদীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে রণক্ষেত্র,অগ্নি সংযোগ,ভাংচুর,আহত-১০ ও আটক ১২ লালপুরে ২টি জ্বালানি‌‌ তেলের দোকানে‌ ১৫ হাজার টাকা জরিমানা বাঘায় আধ্যাতিক দরবেশের ওরশ অনুষ্ঠানে মিলন মেলা মাজার উন্নয়ন-পর্যটন কেন্দ্র গড়ে তোলা হবে: এমপি চাঁদ পেশাজীবীদের অন্যতম ভিত্তি হিসেবে জিয়া পরিষদ কাজ করে: প্রফেসর ড.আব্দুল লতিফ ​পবিত্র ঈদুল ফিতর: আত্মশুদ্ধি, সাম্য ও পরম আনন্দের মহোৎসব ঈদ মোবারক: তাহেরপুর পৌরসভার ২নং ওয়ার্ডের সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন, আব্দুল মান্নান প্রাং তাহেরপুর পৌরসভার সর্বস্তরের জনসাধারণকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন, সাবেক মেয়র আ ন ম সামসুর রহমান মিন্টু ,ঈদ মোবারক……… বিষাদে পরিনত হলো ঈদের আনন্দ কেনা জামা পরা হলো কলেজ ছাত্রীর বাঘার ইদগাহে অন্যতম বড় ঈদ জামাত জামায়াতে শরীক হবেন সংসদ সদস্য চাঁদ

খুলনাতে মহান শহীদ দিবস উপলক্ষে চিত্রাংকন প্রতিযোগিতা 

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৭৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥সাহিত্যে সাংস্কৃতি প্রতিবেদক. খুলনাঃ

খুলনার প্রাণ কেন্দ্রে ইকবাল নগর স্কুলের পূর্ব পাশে ৩৬ আয়েশা কটেজ এর নিচ তলায় খুলনা আর্ট একাডেমি অবস্থিত। ২৭শে ফেব্রুয়ারি  বৃহস্পতিবার বিকাল ৫ টায় খুলনা মিউজিক ক্লাবের আয়োজনে শিশুদের নিয়ে তিনটা গ্রুপে বিভক্ত করে চিত্রাংকন প্রতিযোগিতায় শহীদদের স্মরণে আলোচনা করেন চিত্রশিল্পী মিলন বিশ্বাস। তারপর প্রতিযোগিতার উদ্বোধন হয়।

উদ্বোধন করেন খুলনা মিউজিক ক্লাবের প্রতিষ্ঠাতা পরিচালক বাবু রাম প্রসাদ রায় সুমন। উদ্বোধনের পরে শিশুদের ছবি আঁকা পরিদর্শন করেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম সাহিত্য পরিষদ, খুলনা এর প্রতিষ্ঠাতা বিশিষ্ট কবি সৈয়দ আলী হাকিম।

এ সময় উপস্থিত ছিলেন করিমুন্নেছা মডেল স্কুলের শিক্ষক বাবু ধনঞ্জয় রায় এবং চিত্রশিল্পী মিলন বিশ্বাস। আরো উপস্থিত ছিলেন সাংস্কৃতিক মনা ব্যক্তিত্ব মোহাম্মদ মনির হোসেন।

প্রতিযোগিতা পরিচালনার দায়িত্বে ছিলেন খুলনা আর্ট একাডেমির সহকারী পরিচালক শিলা বিশ্বাস, এবং সহযোগিতায় ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের চারুকলার শিক্ষার্থী শিল্পী প্রদীপ মন্ডল, শর্মী দেবনাথ, মোহনা আক্তার বিভা। প্রতিযোগিতায় তিনটি গ্রুপের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।

প্রতিযোগিতার বিষয় ছিল শহীদ মিনার। সবাই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে এবং প্রতিযোগিতা শুরুর ৪০ মিনিট পরে সকল অভিভাবকরা শিক্ষিকা রোজিনা আফরোজ,শিক্ষিকা রওশন জাহান,খুকু চ্যাটার্জী, মিনতি বৈরাগী,পুতুল ,নাইমা, দিলরুবা ফেরদৌসী , আঁখি রানী পাল, শিখা রানী দত্ত, সানজিদা খাতুন, তানিয়া আক্তার, কানিজ সবুরা,সারমিন জাহান,প্রিয়া রানী সরকার সবাই ২মিনিট করে প্রতিযোগিতা পরিদর্শন করার সুযোগ পেয়েছেন। অভিভাবকরা দেখে মন্তব্য করেন প্রতিযোগিতার সম্পর্কে প্রশংসা করেন ।

২৮ শে ফেব্রুয়ারি বিকাল পাঁচটায় খুলনা আর্ট একাডেমিতে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের ঘোষণা করেন চিত্রশিল্পী মিলন বিশ্বাস। #

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট