1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
ক্রীড়া সংস্থাকে কারো পার্টি অফিস বানাতে দেব না: কুষ্টিয়ায় উপদেষ্টা আসিফ মাহমুদ  - দৈনিক সবুজ নগর
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন
সর্বশেষ:
মির্জাপুরে প্রশাসনের নির্দেশ অমান্য করে ঘর নির্মাণ, বৈধতা নিয়ে প্রশ্ন রাজশাহীতে মশাল মিছিলের পর শিশুসহ আটক ১৫ জন জেলহাজতে সাতক্ষীরা আদালতে ককটেল বিস্ফোরণ, আদালতপাড়ায় আতঙ্ক রাজশাহীর পবা ভূমি অফিসে বোমা হামলা ও খড়খড়ি বিদ্যুৎ কেন্দ্রে হামলার চেষ্টা রাসিক প্রশাসকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালক চারঘাটে ৫০ গ্রাম হেরোইনসহ দুইজন গ্রেপ্তার মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের উদ্যোগে রাজশাহীতে শীতবস্ত্র বিতরণ ৪০ লাখ টাকায় ৯৮ শতাংশ জমি কিনে খেলার মাঠ গড়ছেন মির্জাপুরের কামারপাড়াবাসী ৫৩ বিজিবির পৃথক অভিযানে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় মদ ও গরু জব্দ সারিয়াকান্দি উপজেলা বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

ক্রীড়া সংস্থাকে কারো পার্টি অফিস বানাতে দেব না: কুষ্টিয়ায় উপদেষ্টা আসিফ মাহমুদ 

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫
  • ২৬৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
৥শাহীন আলম লিটন, কুষ্টিয়া প্রতিনিধি  !!!
সাংস্কৃতিক কার্যক্রম বিকাশ ও অন্যান্য জরুরি প্রয়োজনে তিন কোটি টাকার বিশেষ বরাদ্দ ঘোষণা করেছেন যুব ও ক্রীড়া এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
বৃহস্পতিবার (৬ মার্চ) দুপুরে কুষ্টিয়া শিল্পকলা একাডেমিতে সরকারি কর্মকর্তা-কর্মচারী, সুধীজন, সুশীল সমাজ ও সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।
আসিফ মাহমুদ বলেন, “কুষ্টিয়া সংস্কৃতি চর্চার একটি অন্যতম কেন্দ্র। কুষ্টিয়ায় সাংস্কৃতিক কার্যক্রম বিকাশে এবং স্থানীয় উন্নয়নমূলক কাজ ও জরুরি কাজের জন্য পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমি কুষ্টিয়া জেলা পরিষদের জন্য তিন কোটি টাকার বিশেষ বরাদ্দ ঘোষণা করছি।”
তিনি বলেন, “ক্রীড়া সংস্থাকে কারো পার্টি অফিস বানাতে দেব না। প্রকৃত ক্রীড়া অনুরাগী ও ক্রীড়া সংশ্লিষ্ট যারা আছেন, তাদের মাধ্যমে আগামীতে ক্রীড়া সংস্থা পরিচালিত হবে। তারা প্রত্যেকটি ক্রীড়া সংস্থার কমিটিকে পার্টি অফিস বানিয়ে রেখেছিল। সে কারণে সার্বিকভাবে ক্রীড়ার কোনো উন্নতি হয়নি। টুর্নামেন্টের আয়োজন করা সম্ভব হয়নি। আমরা শুধু কমিটি করেই ক্ষান্ত হব না। তারা কীভাবে কী কার্যক্রম পরিচালনা করছে, তারা ঠিকমতো কাজ করতে পারছে কি-না, সেই সব রিপোর্ট নেব এবং ব্যবস্থা গ্রহণ করব।”
উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, “একটা বিশেষ পরিস্থিতিতে অন্তবর্তীকালীন সরকার গঠিত হয়েছে। বিপ্লবোত্তর সময় পার করছি। পৃথিবীর কোনো দেশেই জনগণের সর্বাত্মক সহযোগিতা ছাড়া রাষ্ট্র পরিচালনা করার কোনো উদাহরণ নেই। ৫ আগস্টের পর থেকে বাংলাদেশের জনগণ প্রত্যেকটা ষড়যন্ত্র রুখে দিতে সরকারকে সহযোগিতা করে আসছে।”
দেশের রাষ্ট্রীয় সকল প্রতিষ্ঠান সংস্কার ও জুলাই গণঅভ্যুত্থানে যারা গণহত্যায় জড়িতের বিচারসহ অন্তবর্তীকালীন সরকারকে সার্বিকভাবে নাগরিক দায়িত্ব হিসেবে সহযোগিতা করবেন।
কুষ্টিয়ার জেলা প্রশাসক (ডিসি) মো. তৌফিকুর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব রেজাউল মাকসুদ জাহেদী, যুগ্ম সচিব আমিনুল ইসলাম ও পুলিশ সুপার (এসপি) মো. মিজানুর রহমান।
এর আগে যুব ও ক্রীড়া উপদেষ্টা শহীদ আবরার ফাহাদের গ্রামের বাড়ি কুমারখালী উপজেলার কয়া ইউনিয়নের রায়ডাঙ্গা গ্রামে যান। সেখানে তিনি আবরার ফাহাদের কবর জিয়ারত করেন। পরে আবরারের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। এরপর আবরার ফাহাদ জামে মসজিদের সম্প্রসারণ কাজের ফলক উন্মোচন করেন। এরপর শহীদ আবরার ফাহাদ স্টেডিয়াম উদ্বোধন করেন।
উদ্বোধন অনুষ্ঠান শেষে উপদেষ্টা আসিফ মাহমুদ শিল্পকলা একাডেমির মতবিনিময় সভায় যোগ দেন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট