1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
ক্যান্সারে আক্রান্ত হয়ে জীবন যুদ্ধে পরাজিত হলেন শিক্ষক রবি! - দৈনিক সবুজ নগর
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ন
সর্বশেষ:
“ইরানকে সাহায্য করলে চীন-রাশিয়ার অনেক কিছু হারানোর আছে”: ট্রাম্প কেমিক্যাল ও কাপড়ের রঙ দিয়ে তৈরি হচ্ছিল গুড়: বাঘায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, সচেতন মহলের ক্ষোভ নিরাপদ পানি ও স্যানিটেশন নিশ্চিতে গোদাগাড়ীতে ডাসকো ফাউন্ডেশনের গণতান্ত্রিক সংলাপ অনুষ্ঠিত পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধন কার্যক্রম জোরদারে রাসিকের মতবিনিময় সভা নাচোলে দুই ইউপি চেয়ারম্যানের বরখাস্তের আদেশ প্রত্যাহার, গণসংবর্ধনা দিল বিএনপি দুর্গাপূজা উপলক্ষে রাসিকে পরিচ্ছন্ন বিভাগের সঙ্গে প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত কুষ্টিয়ায় প্রতিমন্ত্রীর অনুষ্ঠানে ছাত্রদলের দুই গ্রুপে হাতাহাতি, সাংবাদিকদের মারধর ও মোবাইল ছিনতাই বিনা নোটিশে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন: শিবগঞ্জে পল্লী বিদ্যুৎ ডিজিএমের ভূমিকা নিয়ে প্রশ্ন একদিন পরই শারদীয় দুর্গোৎসব: বাঘার ৪৭ মণ্ডপে প্রতিমা পৌঁছে দিতে চরম ব্যস্ততা ক্লাস চলাকালীন কোচিং সেন্টার বন্ধের নির্দেশ রাজশাহী জেলা প্রশাসনের

ক্যান্সারে আক্রান্ত হয়ে জীবন যুদ্ধে পরাজিত হলেন শিক্ষক রবি!

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২২৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥বিশেষ প্রতিনিধি :

জীবন যুদ্ধে পরাজিত হয়ে মারা গেছেন ক্যান্সার রোগে আক্রান্ত সাইফুল ইসলাম রবি । আজ বৃহস্পতিবার (১৯-০২-২০২৫) সকাল সাড়ে ৭টার দিকে নিজ গ্রাম চক-নারায়নপুরের বাড়িতে মৃত্যুবরণ করেন তিনি। দুপুর ২ টায় সড়কঘাট ঈক্ষু কেন্দ্রের মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়। পরে বাঘা কেন্দ্রীয় গোরস্থানে দাফন করা হয়।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৭ বছর। তিনি বাঘা উপজেলার বাঘা পৌরসভার ৪নং ওয়ার্ডের চক-নারায়নপুর গ্রামের মক্কেল আলীর বড় ছেলে। বাবা-মা স্ত্রী ও দুই ছেলে, তিন ভাই সহ বহু গুনগ্রাহি রেখে গেছেন।

পেশাগত জীবনে সাইফুল ইসলাম রবি, রাজশাহীর বাঘা মডেল উচ্চ বিদ্যালয়ের গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান বিষয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। সংবাদ পত্রেও কাজ করতেন বলে জানা গেছে।

তার মৃত্যুতে, কর্মরত বিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারী সহ সামাজিক সংগঠনের নের্তৃবৃন্দ শোকসন্তপ্ত পারিবারের প্রতি সমবেদনা ও বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট