1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
কোরআনে হাফেজ ও এসএসসি /সমমান জিপিএ- 5 প্রাপ্তদের সংবর্ধনা দিলেন পোরশার (নওগাঁ) নিতপুর ইউপি চেয়ারম্যান - দৈনিক সবুজ নগর
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন
সর্বশেষ:
 তারেক রহমানের ভারত সফর এখনো অনিশ্চিত—চূড়ান্ত সিদ্ধান্ত কেন হয়নি? নওহাটা পৌরসভার ৫ নং ওয়ার্ডে বিএনপি নেতা শরীফের উঠান বৈঠক সাবেক উপসচিব আবু হেনা মোস্তফা কামালের মৃত্যুতে রাসিক প্রশাসকের শোক কাজলা বড় জামে মসজিদে পবিত্র জুমার নামাজ আদায় ও নির্মাণাধীন মসজিদ পরিদর্শনে রাসিক প্রশাসক জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে রাজশাহী সিটি কর্পোরেশন দলের জার্সি উন্মোচন ও বিতরণ সারের বেশি দাম ও অব্যবস্থাপনায় জরিমানা গুনলেন বিসিআইসির ডিলার আশা ও মদিনা ট্রেডার্স চাঁপাইনবাবগঞ্জে দুই কোটি ৩২লাখ টাকার হিরোইন ও মটরসহ আটক ২  নবনির্বাচিত মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাসিকের প্রশাসকের শুভেচ্ছা ও অভিনন্দন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মনোনীত হওয়ায় এ্যাড. রুহুল কবির রিজভীকে রাসিক প্রশাসকের শুভেচ্ছা ও অভিনন্দন বাঘায় ১০ দিনব্যাপী ভিডিপি মৌলিক প্রশিক্ষণ চলমান 

কোরআনে হাফেজ ও এসএসসি /সমমান জিপিএ- 5 প্রাপ্তদের সংবর্ধনা দিলেন পোরশার (নওগাঁ) নিতপুর ইউপি চেয়ারম্যান

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ জানুয়ারী, ২০২৩
  • ৩২৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

# শহিদুল ইসলাম, পোরশা, নওগাঁ…………………………………………….

পবিত্র কোরআনে হাফেজ, এসএসসি ও দাখিল পরীক্ষা জিপিএ ৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট ও ফুল দিয়ে সংবর্ধনা প্রদান করলেন নিতপুর ইউপি চেয়ারম্যান এনামুল হক। আজ বৃহস্পতিবার ৫ জানুয়ারি ২০২৩ সকাল দশটা ১ নং নিদপুর ইউনিয়ন পরিষদ চত্বরে অত্র ইউনিয়নের সকল কোরআন হেফজ সম্পন্নকারী ২০ জন হাফেজ ও এসএসসি ও দাখিল পরীক্ষায় মোট ২৮ জন জিপিএ ৫ প্রাপ্ত সর্বমোট ৪৮জন কৃতি শিক্ষার্থীদের মাঝে একটি করে রজনীগন্ধা ফুলের কাঠি ও ক্রেষ্ট হাতে তুলে দিয়ে সংবর্ধনা দিলেন নিতপুর ইউপি চেয়ারম্যান এনামুল হক।

 

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা বাবু সাধন চন্দ্র মজুমদার এমপি মন্ত্রী খাদ্য মন্ত্রণালয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। মোঃ এনামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ মোফাজ্জল হোসেন মোল্লা, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ কাজিবুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাকির হোসেন (ভারপ্রাপ্ত), উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ ওয়াজেদ আলী মৃধা।

 

কৃতি শিক্ষার্থীদের উদ্দেশ্যে উপজেলা নির্বাহী অফিসার বলেন “আপনারা অনেক পরিশ্রম করে জিপিএ 5 অর্জন করেছেন পাশাপাশি আপনারা যারা অভিভাবক তাদের উৎসাহ-উদ্দীপনা দিয়ে এই কৃতিত্ব অর্জনে উৎসাহ দিয়েছেন তাদের শিক্ষার শেষ জীবন পর্যন্ত এমনই ভাবে উৎসাহ দিবেন বলে আমি আপনাদের প্রতি অনুরোধ রাখছি। অনুষ্ঠানে আওয়ামী লীগের গণ্যমান্য ব্যক্তিসহ সকল অভিভাবক শিক্ষক সাংবাদিক প্রমুখ উপস্থিত ছিলেন।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট