1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০২:৫০ অপরাহ্ন
সর্বশেষ:
রাজশাহীতে মাদ্রাসায় দুই নিয়োগে অনিয়ম-স্বজনপ্রীতির প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন কালীগঞ্জ উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভায় মাদক মুক্ত কালীগঞ্জ গড়তে সকালের সহযোগিতা কামনা করেন এমপি এক এম ফজলুল হক মিলন খুলনায় “Potential Resources of Bangladesh” শীর্ষক একটি কর্মশালা অনুষ্ঠিত ‎ ৩৩ শিশু অবহেলায় মৃত্যু: ‘ফ্যাসিস্ট ও সিন্ডিকেট মুক্ত’ করার দাবিতে রাজশাহীতে মানববন্ধন বাঘায় পুরুস্কার বিতরণের মধ্যে দিয়ে শেষ হলো জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ বিজ্ঞান মেলা দুর্গাপুরের তাহেরপুর ফিলিং স্টেশনে তেলবাজি গড়ে তুলেছেন শক্তিশালী মোটরসাইকেল সিন্ডিকেট আত্রাইয়ে নির্ধারিত দরের চেয়ে বেশি দামে এলপিজি বিক্রির অভিযোগ রাজশাহীতে মিথ্যা মামলা করা বিএনপি নেতাকে এক লাখ টাকা জরিমানা বাঘায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ বিজ্ঞান মেলা অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত বাস্তবায়নের দাবিতে গোদাগাড়ীতে জামায়াতের বিক্ষোভ ও সমাবেশ

কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক নাসরিন রহমান পপির কালীগঞ্জে ধানের শীষের পক্ষে উঠান বৈঠক 

  • প্রকাশের সময় : রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১১৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গাজীপুর-৫ (কালীগঞ্জ, পূবাইল, বাড়িয়া) আসনে বিএনপির মনোনীত প্রার্থী একেএম ফজলুল হক মিলনের পক্ষে নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ই ফেব্রুয়ারী) বিকাল ৪ টার সময় পৌর ৫নং ওয়ার্ড বালীগাঁও গ্রামে, নজম উদ্দিন মেম্বার বাড়ি জামে মসজিদ সংলগ্ন মাঠে, উঠান বৈঠক টি চাঁদ বিল্ডার্সের স্বত্বাধিকারী মো. আনোয়ার হোসেনের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত হয়েছে।

উঠান বৈঠকটি পবিত্র কোরআন তেলোয়াতের মাধ্যমে শুরু হয়। পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন মো. রেজাউল করিম। গীতা পাঠ করেন অধীর চন্দ্র দাস। কালীগঞ্জ উপজেলা সেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আফাজ উদ্দিন আফাজের সভাপতিত্বে ও পৌর সেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি আলাউদ্দিন খাঁনের সঞ্চালনায়, উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক নাসরিন রহমান পপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তিতুমীর কলেজ শাখা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম।

Open photo NaN

উঠান বৈঠকে বক্তব্য রাখেন: গাজীপুর জেলা ছাত্র দলের সাবেক সিনিয়র সহ সভাপতি মোঃ নাছিবুর রহমান, বিএনপির নেতা জাহাঙ্গীর হোসেন অরুন, সর্ন কমল দাস, নুরুন নেছা কলেজের অধ্যাপক কামরুজ্জামান (পনির), পৌর ৫নং ওয়ার্ড যুবদলের সভাপতি ছাইফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক খায়রুল হাসান (মিন্টু), পৌর ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক মেরাজ হোসেন রানা প্রমুখ।

প্রধান অতিথি নাসরিন রহমান পপি তার বক্তব্যে বলেন, বাংলাদেশকে একটি উন্নত দেশে রুপান্তর করতে আমাদের ১২ তারিখে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে। তিনি পৌর ৫নং ওয়ার্ডের মা-বোন, দলীয় নেতাকর্মী সহ এলাকার সকলের কাছে বিএনপির মনোনীত প্রার্থী একেএম ফজলুল হক মিলনের জন্য দোয়া ও ধানের শীষের জন্য ভোট প্রার্থানা করেন। ভোট প্রার্থনার পরে সকলে স্লোগান দেয়, তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের পক্ষে হোক, করবো কাজ গরবো দেশ সবার আগে বাংলাদেশ, ভোট দিবো কিসে ধানের শীষে, তারেক রহমানের সালাম নিন ধানের শীষে ভোট দিন, মিলন ভাইয়ের সালাম নিন ধানের শীষে ভোট দিন, লাগারে লাগা ধান লাগা, ১২ তারিখ সারা দিন ধানের শীষে ভোট দিন।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট