1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
কুড়িগ্রাম জেলা পরিষদ নির্বাচনে নির্বাচিত হয়েছেন যারা - দৈনিক সবুজ নগর
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন
সর্বশেষ:
সুন্দরবনে ৪ বাহিনীর ৫২ বনদস্যুর আত্মসমর্পণ: স্বাভাবিক জীবনে ফেরার পথ বাংলাদেশের গণতন্ত্রের ত্রাণকর্তা তারেক রহমান: লালপুরে প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল জাতীয়তাবাদী আদর্শে জনগণকে ঐক্যবদ্ধ করতেই বিএনপি গঠন করা হয়েছিল: একেএম ফজলুল হক মিলন শিবগঞ্জে উৎসবমুখর পরিবেশে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বাঘায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: ‘গণতন্ত্র নিয়ে মানুষের প্রত্যাশা অনেক’ তানোরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে মিজানুর রহমানের নেতৃত্বে বর্ণাঢ্য শোভাযাত্রা ভোলাহাটে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মির্জাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও বর্ণাঢ্য র‍্যালি বাগমারায় নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত পোরশায় ঘুমের মধ্যে সাপের কামড়ে সপ্তম শ্রেণির শিক্ষার্থীর করুণ মৃত্যু

কুড়িগ্রাম জেলা পরিষদ নির্বাচনে নির্বাচিত হয়েছেন যারা

  • প্রকাশের সময় : সোমবার, ১৭ অক্টোবর, ২০২২
  • ৩২৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

আরিফুল ইসলাম জয়,  কুড়িগ্রাম………………………………………

উৎসব মুখর পরিবেশে চেয়ারম্যান পদ ব্যতিত কুড়িগ্রামে জেলা পরিষদ নির্বাচন সাধারণ সদস্য ও সংরক্ষিত সদস্য পদে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সকাল ৯টা থেকে বিকেল ২টা পর্যন্ত জেলার ৯টি উপজেলার ৯টি কেন্দ্রে বিরতীহীন ভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। কোন প্রতিদ্বন্দ্বী না থাকায় চেয়ারম্যান পদে মনোনীত হন সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান ও বাংলাদেশ আওয়ামী লীগের কুড়িগ্রাম জেলা সভাপতি আলহাজ্ব মোহাম্মদ জাফর আলী।

 

সোমবার (১৭ অক্টোবর) কুড়িগ্রাম জেলা পরিষদ নির্বাচনে ৯ উপজেলায় ৩টি সংরক্ষিত মহিলা সদস্য পদে ১নং ওয়ার্ডে নির্বাচিত হয়েছেন মোছা: মাসুদা ডেইজী, ২ নং ওয়ার্ডে মোছা: শিউলী বেগম এবং ৩ নং ওয়ার্ডে নির্বাচিত হয়েছেন আরমিন নাহার।

 

নির্বাচনে ৯টি ওয়ার্ডে সদস্য পদে নির্বাচিত হয়েছেন ভুরুঙ্গামারী উপজেলায় মো: জহির উদ্দিন ব্যাপারী, নাগেশ্বরী উপজেলায় মো: একরামুল হক বুলবুল, ফুলবাড়ী উপজেলায় মোছা: মনোয়ারা বেগম, সদর উপজেলায় মো: মিনহাজুল ইসলাম আইয়ুব, রাজারহাট উপজেলায় মো: এনামুল হক, উলিপুর উপজেলায় মো: জুয়েল, চিলমারী উপজেলায় মো: জামিনুল হক, রৌমারী উপজেলায় মো: হারুনর রশিদ ও রাজিবপুর উপজেলায় মো: সোহেল সরকার।

 

জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো: রেজাউল করিম জানান, ৯টি ওয়ার্ডে মোট ৪৬ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করেন। এর মধ্যে সাধারণ ওয়ার্ড সদস্য পদে ৩৬ জন এবং ৩টি ওয়ার্ডে সংরক্ষিত মহিলা সদস্য পদে ১০জন। এর আগে চেয়ারম্যান পদে আওয়ামীলীগের প্রার্থী মো: জাফর আলী বিনা প্রতিদ্বন্দিতায় চেয়ারম্যান পদে নির্বাচিত হন।

 

৯টি উপজেলা, ৩টি পৌরসভা এবং ৭৩টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেয়র, ভাইস চেয়ারম্যান ও ইউপি সদস্য সহ মোট ১ হাজার ১৩ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করেন। কুড়িগ্রাম জেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো: জাহাঙ্গীর আলম রাকীব জানান, মোট ৯টি ওয়ার্ডের ৯টি কেন্দ্রে ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নিরবিচ্ছিন্ন ভোট গ্রহণের জন্য আইনশৃংখলাসহ সকল ধরণের ব্যবস্থা করে নির্বাচন জেলা নির্বাচন কমিশন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট