1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন
সর্বশেষ:
ঈশ্বরদী ও পাবনা জেলার আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে প্রশাসন বেশ তৎপর পুঠিয়ায় ট্রাক-ভটভটি সংঘর্ষে নিহত ২ আহত ২ বিজিবি-বিএসএফ’র উদ্যোগ: ভারতে মারা যাওয়া মাকে শেষবারের মতো দেখলেন ২ মেয়ে রাজশাহীতে নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন,আগামিকাল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট  রূপসায় ৬৬ কেন্দ্রে নিরাপত্তার চাদরে ঢাকা.সেনাসহ ভ্রাম্যমান পুলিশ মোতায়েন কড়া নিরাপত্তায় আত্রাইয়ের ভোট কেন্দ্রে পৌঁছানো হলো ব্যালট বাক্স ও সরঞ্জাম আগামীর নির্বাচন: প্রত্যাশা ও নিশ্ছিদ্র নিরাপত্তার চ্যালেঞ্জ নির্বাচন ও গণভোট ঘিরে নওগাঁয় পুলিশের কড়া বার্তা অনিয়ম হলে তাৎক্ষণিক আইনানুগ ব্যবস্থা রাজশাহী-৬ আসন ঃ ১১৯ কেন্দ্রের ঝুঁকিপূর্ণ ৪২টি, উৎসবমুখর পরিবেশে প্রচার প্রচারনা শেষ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সোনামসজিদ বন্দরে ৩ দিন আমদানি-রফতানি বন্ধ

কুষ্টিয়া ভেড়ামারায় ট্রা‌কের ধাক্কায় নিহত -১

  • প্রকাশের সময় : সোমবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১১৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
৥ শাহীন আলম লিটন, কু‌ষ্টিয়া প্রতি‌নি‌ধি ..
কুষ্টিয়া ভেড়ামারায় লালন শাহ সেতুতে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে আরেকটি ট্রাকের ধাক্কায় ইলিয়াস হোসেন (২২) নামে একজন নিহত হয়েছেন। এঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।
সোমবার (১০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ছয়টার পর লালন শাহ সেতুর মাঝখানে এ দুর্ঘটনা ঘটে।
ভেড়ামারা থানার উপপরিদর্শক মোহাম্মদ তুহিন হোসেন বলেন, “নিহতের লাশ ভেড়ামারা স্বাস্থ্য কমপ্লেক্সে আছে। আহতরা একই হাসপাতালে ভর্তি আছে। সেতুর ওপর যান চলাচল স্বাভাবিক রয়েছে।
নিহত ইলিয়াস হোসেন ঝিনাইদহ মহেশপুর উপজেলার বাসিন্দা। তিনি দাঁড়িয়ে থাকা ট্রাকচালকের সহকারি ছিলেন।
হাসপাতালে চিকিৎসাধীন আহতদের বরাত দিয়ে এই পুলিশ কর্মকর্তা জানান, একটি ট্রাক বিকল হয়ে সেতুর মাঝখানে দাঁড়ানো অবস্থায় ছিল। ট্রাকের নিচে কয়েকজন মিলে মেরামতের কাজ করছিলেন। হঠাৎ ঈশ্বরদী থেকে কুষ্টিয়াগামী একটি ট্রাক এসে সজোরে পেছনে ধাক্কা দেয়। এতেই দুর্ঘটনা ঘটে।
এ বিষয়ে কুষ্টিয়া চৌড়হাস হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন বলেন, “ঘটনাস্থলে কিছুটা যানজট হয়েছিল। পুলিশ গিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক করেছে। লাশ উদ্ধার করা হয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট