1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন
সর্বশেষ:
বাগমারা প্রেসক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পঞ্চগড় পৌরসভা ডেভেলপমেন্ট প্লান (PDP), ক্লাইমেট রেজিলিয়েন্ট অ্যাকশন প্ল্যান (CRAP) শীর্ষক কর্মশালা ​আতিথেয়তা, সংবর্ধনা ও ফুলের মালা: একটি ভারসাম্যপূর্ণ পর্যালোচনা শিবগঞ্জে বিপুল পরিমান নেশার ট্যাবলেট ও ফেনসিডিল সহ আটক ১ শিবগঞ্জে স্বামীর হাতে স্ত্রী খুন, টয়লেটের সেপটি ট্যাংক থেকে  লাশ উদ্ধার ,পাষান্ড স্বামী গ্রেফতার শিবগঞ্জে সেপটিক ট্যাংক থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার রূপসায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে লিফলেট বিতরন, র‍্যালি ও মহড়া অনুষ্ঠিত বিএসটিআই’র অনুমোদনহীন লাচ্ছা সেমাই ও ভার্মিসিলি বিক্রি করায় শাহী ফুড ইন্ডাস্ট্রিজকে পঁচিশ হাজার টাকা জরিমানা ঠাকুরগাঁওয়ে ফ্যামিলি কার্ডের উদ্বোধনী অনুষ্ঠানে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল  ​নেসকো স্থানান্তর বিতর্ক: প্রশাসনিক বিকেন্দ্রীকরণ না কি হঠকারী সিদ্ধান্ত?

কুষ্টিয়ায় ঐতিহ্যবাহী ওয়াক্তিয়া মসজিদ সংস্কারের অভাবে পরিত্যক্ত 

  • প্রকাশের সময় : বুধবার, ১২ মার্চ, ২০২৫
  • ১২৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
৥ শাহীন আলম লিটন, কুষ্টিয়া প্রতিনিধি !!!
দীর্ঘদিন সংস্কারের অভাবে পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে কুষ্টিয়ার মিরপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের ওয়াক্তিয়া মসজিদ। এক সময় এখানে অধ্যায়নরত শিক্ষার্থীরা নিয়মিত নামাজ আদায় করলেও এখন এটি একেবারে পরিত্যক্ত অবস্থায় রয়েছে। সংস্কারের অভাবে মসজিদটি এখন ধ্বংসের দারপ্রান্তে রয়েছে।
জানা গেছে, ১৯৪৪ সালে স্থাপিত প্রাচীন বিদ্যাপীঠ মিরপুর পাইলট উচ্চ বিদ্যালয়ে বর্তমানে প্রায় ৪৫০ জন শিক্ষার্থী রয়েছে। এর মধ্যে ৩৫০ জন ছেলে এবং ১০০ জন মেয়ে শিক্ষার্থী।
সরেজমিনে দেখা যায়, মিরপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের পুকুরপাড়ে অবস্থিত এই ওয়াক্তিয়া মসজিদটি জরাজীর্ণ অবস্থায় পড়ে রয়েছে। ইটের তৈরি মসজিদটির টিনের চালা, দরজা-জানালা সমস্ত কিছু নষ্ট হয়ে গেছে। দেয়াল থেকে খসে পড়ছে ইট-সুরকি। বিশালাকৃতির একটি গাছ হেলে আছে টিনের চালার উপরে।
মিরপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফিরোজ আহম্মেদ বলেন, মিরপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের পুকুরপাড়ে অবস্থিত ওয়াক্তিয়া মসজিদটি দীর্ঘদিন জরাজীর্ণ অবস্থায় পড়ে রয়েছে। আমি যোগদানের পর এটিকে সংস্কারের চেষ্টা করেছি কিন্তু অর্থাভাবে সেটি সম্ভব হয়নি। যদি অর্থ বরাদ্দ পাওয়া যায় তাহলে এটাকে সংস্কার করে পুনরায় চালু করা সম্ভব হবে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট