1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৯:৪৫ পূর্বাহ্ন
সর্বশেষ:
শহীদ জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত শ্যামনগরে জলবায়ু ঝুঁকি মোকাবিলায় কেয়ার প্রকল্পের অবহিতকরণ সভা বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত রাজশাহীর তানোরে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের বৃক্ষরোপণ কর্মসূচি ও কমিউনিটি পুলিশিং সভা  শিবগঞ্জে বজ্রপাতে যুবকের মৃত্যু উপ সম্পাদকীয়ঃ ​সামাজিক অবক্ষয় ও ধর্ষণ: একটি গভীর সংকট ও উত্তরণের পথ খুলনার শ্যামনগরে ১৩১৯ বোতল ফেন্সিডিল ও ভারতীয় ওষুধ জব্দ গোদাগাড়ীতে ডাসকো ফাউন্ডেশনের উদ্যোগে স্টুডেন্ট ফোরামের দ্বি-মাসিক স্টাডি সার্কেল অনুষ্ঠিত বাঘা থেকে ঢাকা :২৮ জুন এবার জাতীয় মঞ্চে বাঘার শাহদৌলা সরকারি কলেজের তিন স্বপ্নবাজ উদ্ভাবক  রাজশাহীকে দুর্নীতিমুক্ত শহর গড়ার প্রত্যয় আরডিএ চেয়ারম্যানের

কুমিল্লায় বোরো ধান কেটে ঘরে তুলতে ব্যস্ত কৃষক

  • প্রকাশের সময় : শনিবার, ৪ মে, ২০২৪
  • ৩৩৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

॥ কামাল আতাতুর্ক মিসেল ॥

এসএন ডেস্ক :  প্রচন্ড তাপদাহ উপেক্ষা করে মাঠ থেকে ধান কেটে দ্রুত বাড়ি নিয়ে গিয়ে ঝাড়াই-মাড়াই করে  ফসল ঘরে তুলতে রোদে পুড়ে ব্যস্ত সময় পার করছে কুমিল্লার বিভিন্ন উপজেলার কৃষকেরা। চলতি বোরো মৌসুমে আবহাওয়া অনুকূলে থাকায় ধানের বাম্পার ফলন হয়েছে। শেষ মুহূর্তে ঝড়-বৃষ্টিতে আক্রান্ত না হলে ও বাজারে ধানের দাম ভালো পেলে মুনাফার সম্ভাবনা দেখছে কৃষকেরা।

জেলার বিভিন্ন উপজেলার ৮টি ইউনিয়নের বিভিন্ন মাঠ ঘুরে দেখা গেছে ধান কাটা, আটি বাধা, বয়ে বাড়ি নিয়ে আসা, ঝাড়া মাড়াই করে ধান ঘরে তোলায় ব্যস্ত কৃষকেরা। প্রচন্ড তাপদাহ উপেক্ষা করে দিনরাত পরিশ্রম করে চলেছেন তারা। ভোর থেকে রাত পর্যন্ত মাঠেই ব্যস্ত সময় পার করছেন তারা।

জেলার চান্দিনা উপজেলার মাইজখার গ্রামের কৃষক ওসমান মিয়া বাসসকে বলেন, এ মৌসুমে ৯ বিঘা জমিতে বোরো ধান চাষ করেন। ফলন বৃদ্ধিতে শুরু থেকেই কৃষি কর্মকর্তারা তাকে বিভিন্ন ধরনের পরামর্শসহ সহযোগিতা করেন। এ পর্যন্ত আগাম ২ বিঘা জমির ধান কাটা হয়েছে। বাকি ধান আগামী সপ্তাহে কাটা হবে। তিনি আরও বলেন, সার-সেচসহ অন্যান্য সুবিধা পাওয়ায় এ বছর তার জমিতে ফলন ভালো হয়েছে। উচ্চ ফলনশীল ধান আবাদ করায় প্রতি বিঘায় তিনি ১৮-১৯ মণ ধান পেয়েছেন। বরুড়া উপজেলা খোশবাশ গ্রামের কৃষক রমিজ উদ্দিন বলেন, এ মৌসুমে তিনি ১২ বিঘা জমিতে উচ্চ ফলনশীল জাতের ধান আবাদ করেন। তবে এ মৌসুমে সার, বীজ, কীটনাশক ও ডিজেলসহ সবকিছুই বেশি দামে কিনতে হওয়ায় আবাদে তার খরচ বেশি হয়েছে। গত কয়েক বছরের তুলনায় এবার তার জমিতে ভালো ধান হয়েছে। শেষ পর্যন্ত আবহাওয়া অনুকূলে থাকলে যদি ধান কাটা শেষ করতে পারেন তাহলে তিনি লাভবান হবেন।

জেলার  আদর্শ সদর উপজেলার কৃষক মতিন ব্যপারী বলেন, সময় মতো পানি, বীজ, সার পাওয়ায় ও সঠিকভাবে জমির পরিচর্যা করায় ধানের ফলন ভালো ফলন হয়। ২ বিঘা জমির ধান কাটা হয়েছে। আগামী কয়েক দিনের মধ্যে বাকি ধান কাটা শেষ হবে। ধান ব্যবসায়ী আবিদ আলী জানান, ১১শ টাকা মণ ধান বিক্রি হচ্ছে। তবে ধানের দাম আরও বাড়বে।

এ বিষয়ে কুমিল্লা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর উপ পরিচালক আইউব মাহমুদ বাসসকে বলেন, এবার আবহাওয়া বোরো ধান চাষের উপযোগী ছিল। উপজেলায় এ পর্যন্ত ৩০% এরও বেশি ধান কর্তন হয়েছে। শেষ পর্যন্ত প্রাকৃতিক দুর্যোগ না হলে ফলন পূর্বের রেকর্ড ছাড়িয়ে যাবে বলে আশা করি।# বাসস

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট