1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
কিরগিজস্তানে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য নতুন সুযোগ - দৈনিক সবুজ নগর
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০১:১৯ অপরাহ্ন
সর্বশেষ:
সুন্দরবনকে দস্যুমুক্ত করতে জিরো টলারেন্স: এসআরবি-৬ এর অভিযানে উদ্ধার ১৪ আগ্নেয়াস্ত্র খুলনার শীর্ষ সন্ত্রাসী আরমানের সহযোগী একাধিক হত্যা মামলার আসামি ওসমান পাবনায় গ্রেফতার পাগলা মসজিদের দানবাক্সে ৬ বছরে অবিশ্বাস্য ১২ কেজি স্বর্ণ! পোরশায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় কন্যাশিশু দিবস পালিত প্রান্তিক জনগোষ্ঠীর স্বাবলম্বীতায় পোরশায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ সভা গাছের কাঠ পোড়ানো সব ইটভাটা বন্ধ করা হবে: ড. সাইমুম পারভেজ নাচোলে এ-১ স্পোর্টিং ক্লাবের হাতগোলী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত কালীগঞ্জে ফ্যামিলি কার্ডের পরিবারভিত্তিক তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু, সংবাদ সম্মেলন অনুষ্ঠিত কালীগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জনের প্রাণহানি ৫০ থেকে ৫১তম জন্মদিনে ফুলেল শুভেচ্ছায় সিক্ত বিএমএসএফ সভাপতি আহমেদ আবু জাফর

কিরগিজস্তানে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য নতুন সুযোগ

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫
  • ১৮৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তিঃ বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য কিরগিজস্তানের স্বনামধন্য মেডিকেল বিশ্ববিদ্যালয়গুলোতে সরাসরি এমবিবিএস ভর্তির নতুন সুযোগ তৈরি হয়েছে। বিদেশে উচ্চশিক্ষা সহায়তা প্রদানকারী প্রতিষ্ঠান এডু উইংস হাব সম্প্রতি দেশটির ১৮টি শীর্ষ সরকারি ও বেসরকারি মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সঙ্গে আনুষ্ঠানিক সহযোগিতা চুক্তি স্বাক্ষর করেছে। এর ফলে বাংলাদেশি শিক্ষার্থীরা এখন থেকে সরাসরি এসব বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে এমবিবিএস পড়াশোনার সুযোগ পাবেন।

এডু উইংস হাব জানায়, চুক্তির আওতায় বিশ্ববিদ্যালয়গুলো শিক্ষার্থীদের ভিসা সহায়তা প্রদান করবে এবং ভিসা অনুমোদনের পরেই টিউশন ফি পরিশোধের সুবিধা বজায় থাকবে। এতে শিক্ষার্থীদের অর্থনৈতিক ঝুঁকি অনেকটাই কমে যাবে।

সবচেয়ে উল্লেখযোগ্য দিক হলো কিরগিজস্তানের রাজধানী বিশকেকে এডু উইংস হাবের নিজস্ব অফিস ও প্রতিনিধিরা শিক্ষার্থীদের সম্পূর্ণ সহযোগিতা করবেন। তারা এয়ারপোর্ট রিসিভ থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ে ভর্তি নিশ্চিতকরণ, রেজিস্ট্রেশন সম্পন্ন, ব্যাংক অ্যাকাউন্ট খোলা, মেডিকেল ইন্স্যুরেন্স, রেসিডেন্স পারমিট ও আবাসন সুবিধা পর্যন্ত প্রতিটি ধাপে শিক্ষার্থীদের পাশে থাকবেন।

শিক্ষার্থীদের ক্যারিয়ার উন্নয়ন প্রসঙ্গে প্রতিষ্ঠানটির ম্যানেজমেন্ট জানায়, এই চুক্তির অধীনে ভর্তি হওয়া শিক্ষার্থীরা রাশিয়া ও ইউরোপের বিভিন্ন হাসপাতালে ইন্টার্নশিপ করার সুযোগ পাবেন। পড়াশোনা শেষে তারা চাইলে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (BMDC) পরীক্ষায় অংশ নিয়ে দেশে ডাক্তারি করতে পারবেন অথবা বিদেশে উচ্চতর ডিগ্রি অর্জনের সুযোগ নিতে পারবেন।

WhatsApp Image 2025-10-20 at 5.12.59 PM.jpeg

এডু উইংস হাবের ম্যানেজিং ডিরেক্টর বলেন, “আমাদের লক্ষ্য হচ্ছে বাংলাদেশের মেধাবী শিক্ষার্থীদের জন্য নিরাপদ, নির্ভরযোগ্য ও প্রতারণামুক্ত মেডিকেল ভর্তি ব্যবস্থা নিশ্চিত করা। কিরগিজস্তানে মেডিকেল শিক্ষার মান বিশ্বমানের এবং তুলনামূলকভাবে ব্যয়ও কম, তাই দিন দিন সেখানে বাংলাদেশি শিক্ষার্থীদের আগ্রহ বাড়ছে।”

উল্লেখ্য, কিরগিজস্তানে এমবিবিএস প্রোগ্রামের মেয়াদ পাঁচ বছর, এবং পাঠদান সম্পূর্ণ ইংরেজি মাধ্যমে পরিচালিত হয়। দেশটির শীতল আবহাওয়া, উন্নত শিক্ষাব্যবস্থা ও বহুসাংস্কৃতিক পরিবেশ আন্তর্জাতিক শিক্ষার্থীদের কাছে এটিকে জনপ্রিয় গন্তব্যে পরিণত করেছে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট