1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
কালীগঞ্জে সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময় - দৈনিক সবুজ নগর
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৬:৪২ পূর্বাহ্ন
সর্বশেষ:
নরসিংদীর শিবপুরে ১৯৮ বোতল ফেনসিডিল ও প্রাইভেটকারসহ আটক ১, পলাতক ৩ কালীগঞ্জে ব্যবসায়ীদের উদ্যোগে ফুটবল ফাইনাল অনুষ্ঠিত: সবুজ দলকে হারিয়ে লাল দল চ্যাম্পিয়ন চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু পরিস্থিতির অবনতি: পৌরসভাকে রেড জোন ঘোষণার দাবি রাসিক পরিচালিত সিটি হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্য প্রতিমন্ত্রী, অত্যাধুনিক হাসপাতাল করার আশ্বাস রাজশাহীতে ৩১তম আন্তর্জাতিক জুনিয়র টেনিসের পর্দা নামল: চ্যাম্পিয়ন লিকুল পুঠিয়ায় ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কাটার অভিযোগ দ্বিতীয় স্ত্রীর বিরুদ্ধে রাজশাহীতে বিশ্ব পরিযায়ী পাখি দিবস পালিত: পরিবেশ রক্ষায় সচেতনতামূলক সভা কুষ্টিয়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি আহত, বিজিবির ফাঁকা গুলি মাদক উদ্ধারে নওগাঁয় শ্রেষ্ঠ পোরশা থানা: সাফল্য উদযাপনে ‘টিম পোরশা’ মির্জাপুরে জমি নিয়ে বিরোধ: মাপজোক ও সালিশের পরও অমীমাংসিত সীমানা জটিলতা

কালীগঞ্জে সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময়

  • প্রকাশের সময় : সোমবার, ২২ এপ্রিল, ২০২৪
  • ৩৩৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

# মো: ইব্রাহিম খন্দকার, কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি…………………………………………..

গাজীপুরের কালীগঞ্জে স্থাণীয় সাংবাদিকেরা সাথে নবাগত ইউএনও এস এম ইমাম রাজী টুলু’র মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ এপ্রিল) দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে আনুষ্ঠানিক ভাবে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়।

তিনি বিদায়ী ইউএনও মো. আজিজুর রহমানের স্থলাভিষিক্ত হয়েছেন। গত বুধবার (১৭ এপ্রিল) বিকেলে প্রথম কর্মদিবসের মধ্যদিয়ে তিনি অফিসিয়াল কার্যক্রম শুরু করেন। নবাগত ইউএনও এস এম ইমাম রাজী টুলু ৩৪তম বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা। তিনি কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদানের পূর্বে ২০২২ সালের ৫ ডিসেম্বর গোপালগঞ্জ জেলার মোকসেদপুর উপজেলায় নির্বাহী অফিসার হিসেবে যোগদান করে ছিলেন। গত ১৯ মার্চ (মঙ্গলবার) ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ের মাঠ প্রশাসন শাখার সিনিয়র সহকারী কমিশনার সাগুফতা হক স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে মুকসুদপুরের ইউএনও এস. এম ইমাম রাজী টুলুকে কালীগঞ্জে পদায়ন করা হয়। এছাড়াও ২০২২ সালের ১৭ জুলাই থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত তিনি ফরিদপুরের নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে ২০২১ সালের ২৯ জুনে তিনি সিনিয়র সহকারী সচিব পদমর্যাদায় পদোন্নতি পান। পরবর্তীতে তাঁকে ৪ জুলাই ফরিদপুরের রেভিনিউ ডেপুটি কালেক্টর হিসেবে দায়িত্ব দেয়া হয়। তিনি সহকারী কমিশনার (ভূমি) হিসেবে মুন্সিগঞ্জ গজারিয়া উপজেলায় দায়িত্ব পালন করেন। সহকারী কমিশনার হিসেবে তিনি জয়পুরহাট জেলা প্রশাসকের কার্যালয়ে দায়িত্ব পালন করেছেন। তাঁর নিজ জেলা খুলনা।

মতবিনিময় সভায় কালীগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি, যানজট নিরসন, বাল্য বিবাহ, ইভটিজিং, কিশোর গ্যাং, অবৈধ ভাবে নদী দখল, বিভিন্ন কৃষি জমি থেকে মাটিকাটা, কালীগঞ্জ সহ বিভিন্ন বাজারে অবৈধ স্থাপনা, সরকারি খাস জমি উদ্ধার সহ বিভিন্ন সমস্যা নিয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় হয়।

নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম ইমাম রাজী টুলু জানান, আমি সরকারের একজন কর্মকর্তা হিসেবে এ উপজেলায় যোগদান করেছি। সরকারি সম্পদ রক্ষা ও সরকারি নিয়ম মেনে চলাই আমার একমাত্র কাজ। কালীগঞ্জের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে যথা সম্ভব পদক্ষেপ গ্রহণ করার আশ্বাস প্রদান করেন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট