1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
কালীগঞ্জে নির্বাচনী আচরণ বিধি ভঙ্গের দায়ে লাখ টাকা জরিমানা - দৈনিক সবুজ নগর
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন
সর্বশেষ:
“ইরানকে সাহায্য করলে চীন-রাশিয়ার অনেক কিছু হারানোর আছে”: ট্রাম্প কেমিক্যাল ও কাপড়ের রঙ দিয়ে তৈরি হচ্ছিল গুড়: বাঘায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, সচেতন মহলের ক্ষোভ নিরাপদ পানি ও স্যানিটেশন নিশ্চিতে গোদাগাড়ীতে ডাসকো ফাউন্ডেশনের গণতান্ত্রিক সংলাপ অনুষ্ঠিত পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধন কার্যক্রম জোরদারে রাসিকের মতবিনিময় সভা নাচোলে দুই ইউপি চেয়ারম্যানের বরখাস্তের আদেশ প্রত্যাহার, গণসংবর্ধনা দিল বিএনপি দুর্গাপূজা উপলক্ষে রাসিকে পরিচ্ছন্ন বিভাগের সঙ্গে প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত কুষ্টিয়ায় প্রতিমন্ত্রীর অনুষ্ঠানে ছাত্রদলের দুই গ্রুপে হাতাহাতি, সাংবাদিকদের মারধর ও মোবাইল ছিনতাই বিনা নোটিশে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন: শিবগঞ্জে পল্লী বিদ্যুৎ ডিজিএমের ভূমিকা নিয়ে প্রশ্ন একদিন পরই শারদীয় দুর্গোৎসব: বাঘার ৪৭ মণ্ডপে প্রতিমা পৌঁছে দিতে চরম ব্যস্ততা ক্লাস চলাকালীন কোচিং সেন্টার বন্ধের নির্দেশ রাজশাহী জেলা প্রশাসনের

কালীগঞ্জে নির্বাচনী আচরণ বিধি ভঙ্গের দায়ে লাখ টাকা জরিমানা

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর, ২০২৩
  • ২৬৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

মোঃ ইব্রাহীম খন্দকার, কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি………………………….

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন খুব নিকটে। যতদিন যাচ্ছে ততোই নির্বাচনী তৎপরতা ও অপতৎপারতা বাড়ছে।  সময়ের স্বল্পতার কারণে আইনকানুন মেনে চলার কথা ভুলেই গেছে। সে কারণে প্রায় আসনগুলোতে নির্বাচন প্রার্থী বা তাদের সমর্থকরা অনেক সময় আচরণবিধি মেনে চলছে না। আজ গাজীপুরের কালীগঞ্জে জাতীয় সংসদ নির্বাচন আচরণবিধি ভঙ্গের দায়ে মেহের আফরোজ চুমকির নৌকা প্রতীকের সমর্থককে ৫০ হাজার টাকা এবং হোটেল রেস্তোরা আইনে স্বপ্নপুরী হাইওয়ে হেভেন রিসোর্টকে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

ভ্রাম্যমান আদাল পরিচালনা করেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট উম্মে হাফছা নাদিয়া। এসময় উপস্থিত ছিলেন, বেঞ্চ সহকারী মাহবুবুল ইসলাম, কালীগঞ্জ থানা পুলিশ ও আনসার সদস্য।

জানা যায়, বৃহস্পতিবার বিকেলে উপজেলার নাগরী ইউনিয়নের পানজোরা সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে মেহের আফরোজ চুমকির নৌকা প্রতীকের পক্ষে ইউনিয়ন আওয়ামীলীগের তথ্য ও গবেষণা সম্পাদক বাদল শিকদার প্যান্ডেল করে গণজমায়েত ও ভুড়িভোজের আয়োজন করেন। খবর পেয়ে ভ্রাম্যমান আদালত জাতীয় সংসদ নির্বাচন আচরণ বিধিমালা ২০১৮ এর ১৮(১) ধারায় একটি মামলায় বাদল শিকদারকে নগদ ৫০ হাজার টাকা জরিমানা করেন।

এছাড়াও একই ইউনিয়নের লুদুরিয়া গ্রামে অবস্থিত স্বপ্নপুরী হাইওয়ে হেভেন রিসোর্টে অভিযান চালিয়ে বাংলাদেশ হোটেল ও রেস্তোরা আইন ২০১৪ এর ১৯ ধারায় নগদ ১ লাখ টাকা জরিমানা করা হয়। #

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট