1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
কালীগঞ্জে কৃষি প্রনোদনা নিতে এসে আনসারের হামলার শিকার কৃষক - দৈনিক সবুজ নগর
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৮:১৩ পূর্বাহ্ন
সর্বশেষ:
“ইরানকে সাহায্য করলে চীন-রাশিয়ার অনেক কিছু হারানোর আছে”: ট্রাম্প কেমিক্যাল ও কাপড়ের রঙ দিয়ে তৈরি হচ্ছিল গুড়: বাঘায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, সচেতন মহলের ক্ষোভ নিরাপদ পানি ও স্যানিটেশন নিশ্চিতে গোদাগাড়ীতে ডাসকো ফাউন্ডেশনের গণতান্ত্রিক সংলাপ অনুষ্ঠিত পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধন কার্যক্রম জোরদারে রাসিকের মতবিনিময় সভা নাচোলে দুই ইউপি চেয়ারম্যানের বরখাস্তের আদেশ প্রত্যাহার, গণসংবর্ধনা দিল বিএনপি দুর্গাপূজা উপলক্ষে রাসিকে পরিচ্ছন্ন বিভাগের সঙ্গে প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত কুষ্টিয়ায় প্রতিমন্ত্রীর অনুষ্ঠানে ছাত্রদলের দুই গ্রুপে হাতাহাতি, সাংবাদিকদের মারধর ও মোবাইল ছিনতাই বিনা নোটিশে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন: শিবগঞ্জে পল্লী বিদ্যুৎ ডিজিএমের ভূমিকা নিয়ে প্রশ্ন একদিন পরই শারদীয় দুর্গোৎসব: বাঘার ৪৭ মণ্ডপে প্রতিমা পৌঁছে দিতে চরম ব্যস্ততা ক্লাস চলাকালীন কোচিং সেন্টার বন্ধের নির্দেশ রাজশাহী জেলা প্রশাসনের

কালীগঞ্জে কৃষি প্রনোদনা নিতে এসে আনসারের হামলার শিকার কৃষক

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ নভেম্বর, ২০২৩
  • ২৬২ বার এই সংবাদটি পড়া হয়েছে

# মোঃ মুক্তাদির হোসেন। গাজীপুর থেকে………………………………………

গাজীপুরের কালীগঞ্জে উফসী ধানের বীজ ও সার নিতে এসে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে কর্মরত আনসারদের হামলার শিকার হয়েছে কৃষকরা। সোমবার সকালে উপজেলা চত্ত¡রে এ ঘটনা ঘটে।

জানা যায়, কালীগঞ্জ পৌরসভা, জাঙ্গালিয়া ও জামালপুর ইউনিয়নের ৭শত কৃষকের মাঝে কৃষি প্রনোদনা হিসেবে উফসী ধানের বীজ ও সার বিতরণ করা হয়। এসময় কৃষকরা ভাড়াকৃত অটোরিক্সাসহ প্রনোদনা নিতে উপজেলা চত্বরে প্রবেশ করেন। আকস্মিক উপজেলা পরিষদ কার্যালয়ে কর্তব্যরত আনসার সদস্যরা কৃষক ও তাদের ভাড়াকৃত অটোরিক্সাগুলোর উপর এলোপাথারি লাঠিচার্জ করলে একটি অটোরিক্সার সামনের গ্লাস ভেঙ্গে যায়। তবে এ ঘটনায় হতাহতের কোন সংবাদ এখনো পাওয়া যায়নি।

এ বিষয়ে কৃষক রাসেল জানান, আমিসহ ৮জন কৃষক একটি অটোরিক্সা নিয়ে প্রনোদনা আনতে উপজেলা কার্যালয়ের ভিতরে প্রবেশ করি। ভিতরে তখন আরো ১০/১২টি অটোরিক্সা ছিল। তখন আনসাররা অটোরিক্সা সরিয়ে নিতে বলে সময় না দিয়েই আমাদের উপর লাটি দিয়ে আঘাত করে। লাঠির আঘাতে আমার অটোরিক্সার সামনের গ্লাস ভেঙ্গে যায়।

কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. আজিজুর রহমান বলেন, ঘটনাটি শুনেছি। এ বিষয়ে ভালো করে শুনে তদন্ত পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট