1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন
সর্বশেষ:
ঠাকুরগাঁওয়ে ওয়াল্ড ভিশনের হত দরিদ্রদের গ্রাজুয়েশন প্রোগ্রাম অনুষ্ঠিত  বাঘায় ১৫০ বোতল এসকাফ (ESkuf) সিরাপসহ মোটরসাইকেল আটক, গ্রেফতার ২ মির্জাপুরে গৃহবধূ গোলাপী হত্যার রহস্য উদঘাটন ও হয়রানির প্রতিবাদে স্বামীর সংবাদ সম্মেলন সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত আত্রাইয়ের ১১ জন প্রবাসীদের পরিবারকে নওগাঁ জেলা প্রশাসনের সহায়তা কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী এবং মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর সাথে রাসিক প্রশাসকের সাক্ষাৎ রাজশাহী মহানগরীর বিভিন্ন এলাকায় রাস্তা ও ড্রেন পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত নিয়ামতপুরে পৈলানপুর উচ্চ বিদ্যালয়ে ২০২৬ সালে এসএসসিতে শতভাগ অকৃতকার্য, শিক্ষক সংকট নিরসনের দাবি বাঘায় শতভাগ ফেলের চমক ৩ বোর্ডের ৩ স্কুল- বানিয়াপাড়া, বাউসা ভোকেশনাল – সরেরহাট দাখিল মাদ্রাসা রূপসার যুবদল কর্মীকে গুলি করে হত্যা তানোরে একই পরিবারের ৩ জন সদস্য নিয়ে এডহক কমিটি গঠনের অভিযোগ

কালীগঞ্জে এগ্রো ফুড কোম্পানিতে র‍্যাব এর অভিযান: ২ লাখ টাকা জরিমানা, বিপুল মালামাল জব্দ, কারখানা সিলগালা

  • প্রকাশের সময় : সোমবার, ১১ মে, ২০২৬
  • ১৪৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ বিশেষ প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জ উপজেলার বক্তারপুর ইউনিয়ন পরিষদের পাশেই বেরুয়া এলাকায় অবস্থিত আবদুল্লা এগ্রো ফুড প্রডাক্ট কোম্পানিতে গতকাল রাতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেছে প্রশাসন। অভিযানে বিভিন্ন অনিয়মের প্রমাণ পাওয়ায় প্রতিষ্ঠানটিকে ২ লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে বিপুল পরিমাণ মালামাল জব্দ এবং কারখানা টি সিলগালা করা হয়েছে। রবিবার রাতে র্যাব ও ভোক্তা অধিকার এবং বিএস টি আই সেনেটারী ইন্সপেক্টর সহ দপ্তরের যৌথ অভিযানে এ ব্যবস্থা নেওয়া হয়।

অভিযানের সময় প্রতিষ্ঠানটিতে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন, অনুমোদনবিহীন পণ্য সংরক্ষণ, এবং শিশু খাদ্য উৎপাদন অনুমোদন ছাড়া তৈরী, এবং বিভিন্ন কোম্পানি পন্য অবিকল নকল,তৈরী করা, বিভিন্ন অনিয়মের অভিযোগ পাওয়া যায় বলে জানানো হয়েছে।

Open photo

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ পরিবেশে খাদ্যপণ্য উৎপাদনের দায়ে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এসময় কারখানা থেকে বিপুল পরিমাণ খাদ্যসামগ্রী ও উৎপাদন উপকরণ জব্দ করা হয়। অভিযানে উপস্থিত কর্মকর্তারা জানান, ভোক্তাদের নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অনিয়ম ও ভেজাল খাদ্য উৎপাদনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেন তারা। অভিযানের খবর ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে কারখানা সিলগালা করে প্রশাসনের পক্ষ থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট