1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
কালীগঞ্জে অজ্ঞাত ব্যক্তির ছুরিকাঘাতে যুবকের মৃত্যু - দৈনিক সবুজ নগর
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৯:৫০ অপরাহ্ন
সর্বশেষ:
বর্ণাঢ্য আয়োজনে রাজশাহীর খ্রীষ্টিয়ান মিশন হাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপন রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মদ ও ট্যাপেনটাডল ট্যাবলেট জব্দ রাজশাহীতে আ.লীগের মিছিলের মামলায় ১১ জন গ্রেপ্তার মির্জাপুরে শ্রমিক লীগের আঞ্চলিক শাখার সাধারণ সম্পাদক বিল্টু ডিবির হাতে গ্রেপ্তার রূপসায় অভিযানে ৩,২০০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার নগরীর রাজপাড়ায় আওয়ামী লীগের ঝটিকা মিছিল: ৩৮ জনের নামে এজাহার দায়ের পর গ্রেপ্তার ১ বাঘায় অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে দুই লক্ষ টাকা অর্থদণ্ড বাঘায় দুই ট্রাকের সংঘর্ষে চালক নিহত, আহত ২ শিবগঞ্জে ককটেল বিস্ফোরণ: আহত হয়ে আত্মগোপনে থাকা ব্যক্তি রাজশাহীতে আটক মির্জাপুরে আবাসিক এলাকার পাশে সিসা কারখানার অভিযোগ, পরিবেশ দূষণে উদ্বিগ্ন এলাকাবাসী

কালীগঞ্জে অজ্ঞাত ব্যক্তির ছুরিকাঘাতে যুবকের মৃত্যু

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৫৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

ইব্রাহিম খন্দকার, কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি…………………………………………….

গাজীপুরের কালীগঞ্জে অজ্ঞাত দুষ্কৃতকারীর ছুরিকাঘাতে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত যুবক মোঃ আজাদ উল্লাহ ব্রাক্ষণবাড়িয়ার সরাইল থানার রাজপুর গ্রামের হারুন অর রশিদের পুত্র। সে গাজীপুরের কালীগঞ্জ উপজেলার বাহাদুরসাদী ইউনিয়নের বাশাইর বাজারের মান্নান মিয়ার বাড়ীর পাঁচতলায় ভাড়ায় থেকে বিভিন্ন স্থানে ঘুরে ভাজাপুরী বিক্রি করতেন।

এলাকাবাসী জানায়, গত মঙ্গলবার সকালে অজ্ঞাত এক ব্যক্তি আজাদের ঘরে প্রবেশ করে প্রায় আধা ঘন্টা পরে বের হয়ে দৌড়ে চলে যায়। এসময় আজাদ তার পেট চেপে ধরে রক্তাক্ত অবস্থায় বাসার ভিতরে থেকে ডাক চিৎকার করতে থাকে। খবর পেয়ে বাসার মালিকের পুত্র শামীম ও আশেপাশের লোকজন এসে রক্তাক্ত মূমূর্ষ অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় নোভা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ঢাকায় রেফার্ড করে। পরে ঢাকার মহাখালী আয়েশা মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারী) সকালে ১১ টায় আহত আজাদ মৃত্যুবরণ করে।

ঘটনার সত্যতা স্বীকার করে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ মাহাতাব উদ্দিন জানান, ঘটনাস্থল পরিদর্শন করে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছি। ঘাতককে চিহ্নিত করতে পুলিশের একাধিক টিম কাজ করছে। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট