1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
কাটাখালী পৌরসভায় প্রথম নারী মেয়র রাবেয়া সুলতানা মিতু - দৈনিক সবুজ নগর
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন
সর্বশেষ:
শিবগঞ্জে ককটেল বিস্ফোরণ: আহত হয়ে আত্মগোপনে থাকা ব্যক্তি রাজশাহীতে আটক মির্জাপুরে আবাসিক এলাকার পাশে সিসা কারখানার অভিযোগ, পরিবেশ দূষণে উদ্বিগ্ন এলাকাবাসী কালীগঞ্জ পৌরসভার উদ্যোগে ডাস্টবিন বিতরণ, পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার রাজশাহীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় যুবক গ্রেপ্তার রাজশাহীতে আযহারীর মাহফিল ২৮ নভেম্বর, ঐতিহাসিক মাদ্রাসা মাঠে ব্যাপক প্রস্তুতি নতুন বাংলাদেশ বিনির্মাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: রাসিক প্রশাসক বাঘায় ভিডিপি ও টিডিপি মৌলিক প্রশিক্ষণ সম্পন্ন, সনদপত্র ও গাছের চারা বিতরণ ভোলার চরফ্যাশনে প্রাথমিক বিদ্যালয়ের নিচতলায় গরু-ছাগল, অনুপস্থিত থাকায় দুই শিক্ষককে শোকজ পুঠিয়ার বিড়ালদহ কলেজে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন, শ্রেণিকক্ষে মিলল মাত্র একজন ছাত্রী কুষ্টিয়া জেলা কারাগার লক্ষ্য করে বোমা নিক্ষেপ, এলাকায় আতঙ্ক

কাটাখালী পৌরসভায় প্রথম নারী মেয়র রাবেয়া সুলতানা মিতু

  • প্রকাশের সময় : রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪
  • ২৫৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

# লিয়াকত হোসেন………………………………………..

কাটাখালী পৌরসভার মেয়র পদে উপ নির্বাচনে বিপুল ভোটে প্রথম নারী মেয়র নির্বাচিত হয়েছেন রাবেয়া সুলতানা মিতু। হ্যাঙ্গার প্রতীকে নিয়ে তার প্রাপ্ত ভোট ৬ হাজার ৩০৮। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী পৌর আওয়ামী লীগের সভাপতি আবু শামা নারিকেল গাছ প্রতীকে ভোট পেয়েছেন ৩ হাজার ৪৮৭টি।

মিজানুর রহমান চামুচ প্রতীক নিয়ে পেয়েছেন ২৯১৭ ও অধ্যক্ষ জহুরুল ইসলাম রিপন পেয়েছেন মোবাইল মার্কা প্রতিক নিয়ে ১হাজার ৩৩৯ ও রেল ইঞ্জিন প্রতীক নিয়ে মোতাহার হোসেন পেয়েছেন ১হাজার ০৮৮ ভোট। রবিবার বিকালে আঞ্চলিক নির্বাচন অফিসারের কার্যালয়ের সম্মেলন কক্ষে ফলাফল ঘোষণা করেন অতিরিক্ত জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার আজাদুল হেলাল।

এর আগে এ উপ নির্বাচনে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ হয়। কেন্দ্র গুলোতে নারী ভোটারদের সংখ্যা ছিলো চোখে পড়ার মতো। নির্বাচনে ৯টি কেন্দ্রে ৬২ কক্ষে ইভিএমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। পৌর সভায় যারমধ্যে নারী ভোটার ১১ হাজার সাতশো ৭৬ জন এবং পুরুষ ভোটার ১১ হাজার আটশো ৮৬ জন। ভোটে যে কোন অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক অবস্থানে ছিলো আইনশৃঙ্খলা বাহিনী। পৌর এলাকাটিতে মোট ভোটার সংখ্যা ছিলো ২৩ হাজার ৫৪১ জন। আর ভোটাধিকার প্রয়োগ করেছেন ১৫ হাজার ৬৫০ জন।

রিটার্নিং অফিসার আরও জানান, পৌরসভার নয়টি ওয়ার্ডের ৬২টি কেন্দ্রে ইভিএম পদ্ধতিতে শান্তিপূর্ণ ভোটগ্রহণ সম্পন্ন হয়। নির্বাচনে ৯ জন ম্যাজিস্ট্রেট, তিন প্লাটুন বিজিবি এবং র‌্যাব- পুলিশ ও আনসারসহ বিপুল সংখ্যক আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী মাঠে ছিলেন। ইভিএম পদ্ধতিতে স্বাচ্ছন্দ্যে ভোট দিতে পেরে খুশি ভোটাররা। পৌরসভার নির্বাচিত মেয়র আব্বাস আলি বরখাস্ত হলে সেই শূন্য পদে উপ নির্বাচনে মেয়র নির্বাচিত হলেন তারই স্ত্রী। বিপুলভোটে নির্বাচিত করায় পৌরবাসীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে পৌর এলাকার সার্বিক উন্নয়নে নিরলসভাবে কাজ করার প্রতিজ্ঞাব্যক্ত করেছেন রাবেয়া সুলতানা মিতু।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট