1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৪:১১ অপরাহ্ন
সর্বশেষ:
রাজশাহীতে দৈনিক সবুজনগর পত্রিকার সম্পাদকের জমি জোরপূর্বক ভূমিদস্যু কর্তৃক দখলের চেষ্টা, ভয়ভীতি প্রদর্শন, থানায়  অভিযোগ  রানীশংকৈলে অবৈধভাবে জমি দখলের চেষ্টা,থানায় অভিযোগ শ্যামনগরে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে জামায়াতের র‌্যালি ও সমাবেশ আশাশুনিতে গণসংহতি আন্দোলনের কমিটি গঠন ও মতবিনিময় সভা ছুরাত আহবায়ক, অর্জুন সদস্য সচিব রূপসায় দিনব্যাপী কর্মী শিক্ষাশিবির অনুষ্ঠিত কালীগঞ্জে অস্বচ্ছল মেধাবী শিক্ষার্থী, দুঃস্থ নারী ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ চারঘাট-বাঘার সাবেক এমপি শাহরিয়ার আলমকে বর্তমান এমপি চাঁদের হুঁশিয়ারি “সাহস থাকলে মাঠে নেমে দেখাও তরুণ যুবককে  মাদকের থাবা থেকে রক্ষা করতে  সবাইকে এগিয়ে আসতে হবে : পঞ্চগড়ে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ নওগাঁ জেলা গোয়েন্দা শাখা নওগাঁ এর মাদক বিরোধী অভিযানে এম এল চোলাই মদ সহ একজন গ্রেফতার সাতক্ষীরাবাসীকে “ধর্মান্ধ” মন্তব্যের প্রতিবাদে ডিসির বিরুদ্ধে শ্যামনগরে ওলামাদের বিক্ষোভ সমাবেশ

কাগজের ফুল বানিয়ে চলে তাদের সংসার

  • প্রকাশের সময় : রবিবার, ২০ আগস্ট, ২০২৩
  • ২৭০ বার এই সংবাদটি পড়া হয়েছে

# কামাল উদ্দিন টগর, নওগাঁ প্রতিনিধি………………………………………………….

বিগত দুই যুগ ধরে কাগজের ফুল বানিয়ে বিক্রি করছেন নওগাঁ জেলার আত্রাই উপজেলার ভোঁপাড়া ইউনিয়নের জামগ্রাম গ্রামের রেনু বিবি(৫৫) এ কাজের মাধ্যমে তার সংসারে সচ্ছলতা এসেছে।

সরেজমিনে গিয়ে জানা যায়, একই গ্রামের আকলিমা বেওয়া (৪৫) নিকট ফুল বানানো শিখেছেন একই গ্রামের আরো শতাধিক নারী। তারাও কাগজের ফুল বানিয়েই চালাচ্ছেন সংসার। কাগজের তৈরির কারিগররা জামগ্রাম গ্রামের শফিকুল ইসলাম(৫৫) বলেন, একই কাজে সম্পৃত্ত কলেজ পড়ুয়া মেয়ে সোহাগী (১৮) এবং তার আরোও দুই মেয়ে এবংস্ত্রী । পরিবারের সবাই এখন কাগজের ফুল বানায়।

কলেজ পড়ুয়া মেয়ে সোহাগী জানান, এই কাজে গ্রামের শতাধিক মেয়েরা কাগজের ফুল তৈরির কাজ করেন। কাগজ দিয়ে বিভিন্ন আকার ও রঙের বাহারি ফুল তৈরি করে থাকেন। তাদের তৈরি ফুল রাজধানী ঢাকা সহ রাজশাহী, সিলেট, মৌলভীবাজার, চট্রগ্রাম, নীলফামারী, রংপুর, ঠাকুরগাঁও পঞ্চগড়, সহ বিভিন্ন শহরে খুচরা ও পাইকারি বিক্রি হয়ে থাকে।

এ ছাড়া শহরের বিপণী বিতানেও কাগজের ফুল বিক্রি হয়ে থাকে। বিভিন্ন পারিবারিক ও সামাজিক অনুষ্ঠানে কাগজের ফুলের ব্যবহার বেড়ে গেছে বর্তমানে প্রতিটি কাগজের ফুল তৈরি করতে নয় থেকে দশ টাকা খরচ হয় এবং তা পাইকারি বিক্রি হয় বারো থেকে চৌদ্দ টাকায়। একজন কারিগর প্রতিদিন তিন শত থেকে পাঁচ শত টি কাগজের ফুল তৈরি করতে পারেন। আমরা কাগজের ফুল তৈরি করে সরাসরি পাইকারের কাছে বিক্রি করে দেই। আমার বাবা শফিকুল ইসলাম সহ পরিবারের সদস্যগন দীর্ঘদিন কাগজের ফুল বানিয়ে সংসার চালাচ্ছি এত আমাদের সংসারের সচ্ছলতা এসেছে। আমাদের পরিবারের সবাই এখন কাগজের ফুল বানানোর কারিগর হয়েছে। কাগজের ফুল বানিয়ে আমাদের পরিবার প্রতিমাসে ষাট থেতে সত্তর হাজার টাকা আয় করে বলে তিনি জানান।

একই গ্রামের কাগজ ফুলের কারিগর দেলবর বলেন, গত চার বছর ধরে কাগজের ফুল তৈরি করছি। প্রতি মাসে গড়ে নয় থেকে বারো হাজার টাকা আয় করি। বর্তমানে কাগজ ও রং এর দাম বেড়ে যাওয়ায় আয় কিছুটা কম হচ্ছে। আমি নিজেও মাঝে মাঝে কাগজের ফুল খুচরা বিক্রি করি। রাজধানীর চকবাজার এলাকার কাগজের ফুল পাইকারি বিক্রি করে থাকি।

ঢাকা চকবারের পাইকার আকরাম বলেন, দেশের বিভিন্ন স্থান থেকে কাগজের তৈরি ফুলের সরবরাহ পাওয়া গেলেও নওগাঁর আত্রাইয়ের জামগ্রাম এলাকা থেকে বেশি পাওয়া যায়। দেশের বিভিন্ন স্থান থেকে খুচরা বিক্রেতারা আমাদের কাছ থেকে কাগজের ফুল কেনেন। কাগজের ফুল তৈরি করে দেশের বিপুল সংখ্যক পরিবার সংসারে সচ্ছলতা এনেছে। এই ব্যবসার সঙ্গে অনেক মানুষ জড়িয়ে গেছেন।

কলেজ পড়ুয়া সোহাগী বেগম সহ একই গ্রামের কাগজের ফুল তৈরির কারিগররা বলেন, এ ব্যবসায় সরকারী ভাবে আর্থিক ও কারিগরি সহযোগিতা পেলে আমার আরো লাভবান হতে পারবো।।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট