1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন
সর্বশেষ:
ঈশ্বরদী ও পাবনা জেলার আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে প্রশাসন বেশ তৎপর পুঠিয়ায় ট্রাক-ভটভটি সংঘর্ষে নিহত ২ আহত ২ বিজিবি-বিএসএফ’র উদ্যোগ: ভারতে মারা যাওয়া মাকে শেষবারের মতো দেখলেন ২ মেয়ে রাজশাহীতে নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন,আগামিকাল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট  রূপসায় ৬৬ কেন্দ্রে নিরাপত্তার চাদরে ঢাকা.সেনাসহ ভ্রাম্যমান পুলিশ মোতায়েন কড়া নিরাপত্তায় আত্রাইয়ের ভোট কেন্দ্রে পৌঁছানো হলো ব্যালট বাক্স ও সরঞ্জাম আগামীর নির্বাচন: প্রত্যাশা ও নিশ্ছিদ্র নিরাপত্তার চ্যালেঞ্জ নির্বাচন ও গণভোট ঘিরে নওগাঁয় পুলিশের কড়া বার্তা অনিয়ম হলে তাৎক্ষণিক আইনানুগ ব্যবস্থা রাজশাহী-৬ আসন ঃ ১১৯ কেন্দ্রের ঝুঁকিপূর্ণ ৪২টি, উৎসবমুখর পরিবেশে প্রচার প্রচারনা শেষ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সোনামসজিদ বন্দরে ৩ দিন আমদানি-রফতানি বন্ধ

কলকাতা থেকে ফেরার পথে মৈত্রী এক্সপ্রেসে বাংলাদেশি দৈনিক খবর পত্রিকার সাংবাদিক সেলিম রেজার  মৃত্যু

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ এপ্রিল, ২০২৪
  • ২৩১ বার এই সংবাদটি পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার, ঈশ্বরদী…………………………………………………………..
বাংলাদেশ থেকে কলকাতায় গিয়েছিলেন চিকিৎসা করাতে। কিন্তু চিকিৎসা করিয়ে আর ঘরে ফেরা হলো না বিশিষ্ট ব্যবসায়ী ও ঈশ্বরদীর  মৃত জাফর মৃধার  মেজো ছেলে  সেলিম রেজা (৬৫)। মৈত্রী এক্সপ্রেসে অসুস্থ হয়ে মারা গেছেন তিনি। ভারতীয় রেল সূত্রের বরাতে সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস  ও  সেলিম রেজার পারিবার সূত্র  এসব তথ্য  জানিয়েছে।
রেল পুলিশ জানিয়েছে, দিন কয়েক আগে চিকিৎসা করানোর জন্য কলকাতা আসেন ওই ব্যক্তি। চিকিৎসা শেষে তিনি বাংলাদেশে ফিরছিলেন। অভিবাসন দফতরের চেকিং শেষে ট্রেনে চড়েন। কিন্তু ট্রেনে চড়ার কিছুক্ষণ পর তিনি অসুস্থ বোধ করতে থাকেন। পরে তার বমি ও পায়খানা শুরু হয়ে। এরপর তাকে আরজিকর হাসপাতালে নিয়ে গিলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।
জানা গেছে, বুধবার (৩ এপ্রিল) সকাল ৭টা ১০ মিনিটে ট্রেনটি ছাড়ার কথা ছিল। কিন্তু তিনি  অসুস্থ হয়ে পড়ায় ট্রেনটি প্রায় দুই ঘণ্টা দেরিতে ছাড়ে। তার সঙ্গে ছিলেন শাহনাজ পান্না নামে তার এক আত্মীয়।
তিনি জানান, এক সময় দৈনিক খবরসহ বিভিন্ন ম্যাগাজিনের  তুখোর সাংবাদিক  সেলিম রেজা চিকিৎসা করিয়ে দেশে ফিরছিলেন সেলিম মাহমুদ। কিন্তু ট্রেনে উঠতেই অসুস্থ হয়ে পড়েন তিনি। তাকে নামিয়ে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু শেষ রক্ষা হয়নি। চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। মৃত জাফর মেধার ছেলে  সেলিম রেজা  ছিলেন  আট ছেলে মেয়ের মধ্যে মৃদু ভাসি এবং দ্বিতীয় সন্তান।নৃত্য কালে তিনি  স্ত্রী এক ছেলে এক মেয়ে ও আত্মীয়-স্বজন রেখে গেছেন। বৃহস্পতিবার রাত ১১ টায় উত্তরা ১২ নম্বর সেক্টরের  কেন্দ্রীয় কবরস্থানে জানাজা শেষে মরহুমের দাফন সম্পন্ন করা হয়।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট