1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
কয়রা ২০০ বছরের ঐতিহ্যবাহী ( লাট) সার্বজনীন শিব মন্দিরে শিবপূজা অনুষ্ঠিত - দৈনিক সবুজ নগর
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৮:১২ পূর্বাহ্ন
সর্বশেষ:
রাজশাহী নগরীতে জমি জমা সংক্রান্ত বিরোধের জেরে নির্মম হত্যাকাণ্ড ওকিনাওয়ায় জাপানি নারীকে হত্যা: মার্কিন সেনার গ্রেফতারে ফুঁসছে স্থানীয় বাসিন্দারা, মার্কিন ঘাঁটি সরানোর দাবি জোরালো রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশি নিহত, আইসিইউতে ৪: শামা ওবায়েদ রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত: দুর্গাপূজায় সর্বোচ্চ সতর্কতার নির্দেশ মির্জাপুরে ১০০ পিস ইয়াবাসহ ধামরাই উপজেলা ছাত্রদলের সাবেক নেতা ওসমান গনি আটক বাঘায় পদ্মার বুকে ৩ দিনের ঐতিহ্যবাহী নৌকা বাইচ ও মেলা সম্পন্ন, উৎসবে মাতলো হাজারো মানুষ টাঙ্গাইলে মাদকবিরোধী বিশেষ অভিযান: ৭০ পিস ইয়াবাসহ ২৮ জন গ্রেপ্তার টাঙ্গাইলে ব্যাংক থেকে টাকা চুরির সময় দুই নারী আটক, জনতা ধরলে পলায়ন এক সহযোগীর ভোলায় জনবল সংকটে ম্যাটসের শিক্ষা কার্যক্রম ব্যাহত: অনিশ্চয়তায় ৩০ কোটি টাকার প্রকল্প রাজশাহীর বহরমপুর বায়তুল মামুর আহলে হাদিস জামে মসজিদে রাসিক প্রশাসক

কয়রা ২০০ বছরের ঐতিহ্যবাহী ( লাট) সার্বজনীন শিব মন্দিরে শিবপূজা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : শুক্রবার, ৮ মার্চ, ২০২৪
  • ৩৫৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

# জি এম রিয়াজুল আকবর, কয়রা…………………………………………………….

কয়রাউপজেলার মহেশ্বরীপুর ইউনিয়নের ২০০ বছরের ঐতিহ্যবাহী ( লাট) সর্বজনীন শিব মন্দিরে শিব পূজা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার শিব চতুর্দশী উপলক্ষে মন্দির প্রাঙ্গনে শিব পূজা অনুষ্ঠিত হয়। এতে অত্র এলাকার ও বিভিন্ন স্থান থেকে ভক্তগণ উপস্থিত হয়ে পূর্জায় অংশগ্রহণ করেন।

ভক্তগণের প্রাণের দাবি নিয়ে লবণ পানি মুক্তির জন্য সমবেত প্রার্থনা করেন। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিশিত রঞ্জন মিস্ত্রি। উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা কমল কান্তি মৃধা, মহেশ্বরীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাষক শাহ নেওয়াজ শিকারী,স্থানীয় ইউপি সদস্য মনি শংকর রায় স্থানীয় ২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পলাশ জোদ্দার।গিলাবাড়ি হাই স্কুলের সহকারী শিক্ষক জামিনী রঞ্জন জোয়াদ্দার , মাস্টার আনন্দ সরকার প্রমুুখ।

ভক্তবৃন্দ বলেন, মন্দিরটি সংস্কার প্রায় শেষ হয়ে গেলেও লবণ পানির কারণে সেটা আর হয়ে ওঠেনি এখানে পুনরায় নতুন করে চৈত্র সংক্রান্তির পূর্বে পুনরায় মন্দির সংস্কার সহ পূজা উদযাপনের জন্য কর্তৃপক্ষের কাছে বিনীত আহ্বান করেন।

এ সময় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিশিত রঞ্জন মিস্ত্রি তিনি বলেন, বর্তমান সংসদ সদস্য মোঃ রশিদুজ্জামান এর পক্ষ থেকে ৩ লাখ টাকার অনুদানের চেক দেওয়ার আশ্বাস প্রদান করেন। প্রধান অতিথি নিশিত রঞ্জন মিস্ত্রি বলেন,নিজ চুক্তিপত্রে সই না করেও লবণ পানিতে ডুবতে হচ্ছে এটা মেনে নেওয়া যায় না তিনি আরো বলেন আমি আশির দশক থেকে বর্তমান সংসদ সদস্য মোঃ রশিদুজ্জামানের সাথে লবন পানির বিরুদ্ধে আন্দোলনে ছিলাম, এখনো আছি আগামীতেও থাকবো।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট