1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন
সর্বশেষ:
নওগাঁ কি তার শতবর্ষের পরিচয় হারাবে?—রাজশাহীতেই থাকুক নওগাঁ শ্যামনগরে ঝুরঝুরি খালে পানি নিষ্কাশনের ব্যবস্থা নেই, জলাবদ্ধতায় হাজার বিঘা কৃষিজমি তলিয়ে, চরম দুর্ভোগে কৃষক ও মুন্ডা সম্প্রদায় নিয়োগ বাণিজ্যের অভিযোগ প্রমানে রাজশাহীর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাকে সাময়িকভাবে বরখাস্ত মির্জাপুরে  প্রবাসীর স্ত্রী মোর্শেদা আক্তারকে শারীরিক নির্যাতনও ধর্ষণের অভিযোগে চিকিৎসাধীন অবস্থায়  মৃত্যু বাঘায় ঘুষির আঘাতে ঘরের দেয়ালে ধাক্কায় প্রাণ হারালো বৃদ্ধ বাগমারায় বিএনপি নেতার বাড়িতে ককটেল হামলা, প্রতিবাদে, নেতাকর্মীদের বিক্ষোভ বাঘায় অন্যের নামে স্ট্যাম্প তুলে মসজিদের ইমাম নিয়োগ, জানতে গিয়ে সংবাদকর্মীর উপর চড়াও হঠাৎ দামে আগুন লেগেছে ভোলার সবজি বাজারগুলোতে, ক্রেতাদের নাভিশ্বাস এআই প্রশিক্ষণে ক্যারিয়ার গড়ার সুযোগ: বিনামূল্যে প্রশিক্ষণ, ভাতা ও সরকারি সনদ দেবে সরকার লালপুরে ১৫ লিটার চোলাইমদ সহ মাদক ব্যবসায়ী বাঘা বিশ্বাস আটক

কনসার্ট চলাকালে দেশীয় অস্ত্রসহ যুবক আটক

  • প্রকাশের সময় : বুধবার, ৬ আগস্ট, ২০২৫
  • ২২৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে কনসার্ট চলাকালে দেশীয় অস্ত্রসহ এক যুবককে আটক করেছে যৌথবাহিনী। মঙ্গলবার (০৫ আগস্ট) রাতে জেলা প্রশাসক আয়োজিত বিজয় উদযাপন ও কনসার্ট চলাকালে ঠাকুরগাঁও সরকারী বালক উচ্চ বিদ্যালয় বড়মাঠে থেকে তাকে আটক করা হয়। আটকের পর ওই যুবককে থানায় নিয়ে যাওয়া হয়।

পুলিশ জানায়, কনসার্ট চলাকালে আটককৃত যুবক জনি সামনে গিয়ে নাচানাচি করছিল। এসময় এক শিক্ষার্থী তাকে বাধা দেয়। তাতে বাধে বাগবিতণ্ডা। এক পর্যায়ে তার সঙ্গে থাকা দেশীয় অস্ত্র (ধারালো চাকু) বের করে আঘাত করতে চাইলে উপস্থিত লোকজন তাকে আটক করে। পরে সেনাবাহিনী ও ম্যাজিস্ট্রেট উপস্থিত থাকায় তাদের হাতে জনিকে তুলে দেয়। পরে ম্যাজিস্ট্রেটের নির্দেশনায় পুলিশ সদস্যরা চাকুসহ তাকে থানায় নিয়ে আসে।

এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সারোয়ারে আলম খান জানান, আটককৃত যুবক জেলা শহরের ফকিরপাড়া এলাকার মজিবুর রহমানের ছেলে। সে কিছুটা মানসিক ভারসাম্যহীন। যেহেতু ম্যাজিস্ট্রেট বিষয়টি অবগত। আটককৃত যুবককে থানায় রাখা হয়েছে। ম্যাজিস্ট্রেটের নির্দেশে পরবর্তী সিন্ধান্ত নেওয়া হবে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট