1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
কতিপয় ব্যবসায়ী জিনিসপত্রের দাম বাড়িয়ে মানুষকে কষ্ট দেওয়ার চেষ্টা করছে:সমাজকল্যাণমন্ত্রী - দৈনিক সবুজ নগর
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন
সর্বশেষ:
 তারেক রহমানের ভারত সফর এখনো অনিশ্চিত—চূড়ান্ত সিদ্ধান্ত কেন হয়নি? নওহাটা পৌরসভার ৫ নং ওয়ার্ডে বিএনপি নেতা শরীফের উঠান বৈঠক সাবেক উপসচিব আবু হেনা মোস্তফা কামালের মৃত্যুতে রাসিক প্রশাসকের শোক কাজলা বড় জামে মসজিদে পবিত্র জুমার নামাজ আদায় ও নির্মাণাধীন মসজিদ পরিদর্শনে রাসিক প্রশাসক জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে রাজশাহী সিটি কর্পোরেশন দলের জার্সি উন্মোচন ও বিতরণ সারের বেশি দাম ও অব্যবস্থাপনায় জরিমানা গুনলেন বিসিআইসির ডিলার আশা ও মদিনা ট্রেডার্স চাঁপাইনবাবগঞ্জে দুই কোটি ৩২লাখ টাকার হিরোইন ও মটরসহ আটক ২  নবনির্বাচিত মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাসিকের প্রশাসকের শুভেচ্ছা ও অভিনন্দন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মনোনীত হওয়ায় এ্যাড. রুহুল কবির রিজভীকে রাসিক প্রশাসকের শুভেচ্ছা ও অভিনন্দন বাঘায় ১০ দিনব্যাপী ভিডিপি মৌলিক প্রশিক্ষণ চলমান 

কতিপয় ব্যবসায়ী জিনিসপত্রের দাম বাড়িয়ে মানুষকে কষ্ট দেওয়ার চেষ্টা করছে:সমাজকল্যাণমন্ত্রী

  • প্রকাশের সময় : বুধবার, ২০ মার্চ, ২০২৪
  • ২১১ বার এই সংবাদটি পড়া হয়েছে

# নাজিম হাসান………………………………………………………..

সমাজকল্যাণমন্ত্রী ডা: দীপু মনি বলেছেন,কতিপয় ব্যবসায়ী বাজারে জিনিসপত্রের দাম বাড়িয়ে মানুষকে কষ্ট দেওয়ার চেষ্টা করছে। এ রমজান মাস সিয়াম সাধনার মাস, সংযমের মাস। সংযম তো সবার জন্যই,আপনার আমার জন্য যেমন, সরকারের জন্য তেমন, ব্যবসায়ীদের জন্যও তাই। সংযম ব্যবসায়ীদেরই দেখাতে হবে। আজ বুধবার (২০ মার্চ) দুপুরে রাজশাহীর বাগমারার উপজেলার তাহেরপুর  শেখ রাসেল পৌর অডিটোরিয়ামে উপজেলা মহিলা আওয়ামীলীগ ও যুব মহিলালীগের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, সরকার অনেক পণ্যের দাম বেঁধে দিচ্ছে, নানা কিছু করছে, সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছে যেন মানুষ এ সময়ে একটু স্বস্তিতে থাকে। কিছু কিছু ব্যবসায়ী তারপরও ঝামেলা করছে। সরকার তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নিচ্ছে। আমরা চাই আপনারা সবাই সজাগ থাকুন, সচেতন থাকুন।

বাগমারা উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি কহিনুর বানুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক পারভীন আক্তারের সঞ্চালনায় আয়োজিত মত বিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,রাজশাহী-৪ বাগমারা আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আবুল কালাম আজাদ। জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট ইব্রাহিম হোসেন, অ্যাডভোকেট জাকিরুল ইসলাম সান্টু, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মর্জিনা পারভীন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসরিন আখতার মিতা। উপস্থিত ছিলেন,তাহেরপুর পৌরসভার মেয়র খন্দকার সায়লা পারভীন প্রমুখ।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট