1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
সোমবার, ২৯ জুন ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন
সর্বশেষ:
রাজশাহীর মোহনপুরে ইটের আঘাতে পশুখাদ্য ব্যবসায়ী নিহত রাজশাহীতে নিষিদ্ধ সংগঠনের ব্যানারে মিছিল করায় গ্রেপ্তার ২ রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন জন্মদিনের কেক ও চকলেট বিক্রি করায় জরিমানা শিক্ষা-ঐক্য-প্রগতির অঙ্গীকারে আত্রাইয়ে ছাত্রদলের উদ্যোগে নবীনবরণ ও এইচএসসি-২০২৬ ব্যাচের বিদায় অনুষ্ঠিত সারিয়াকান্দিতে বাইবেল পোড়ানো মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন আত্রাইয়ে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ ও পরিকল্পনা সভা  জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জনের স্বপ্নে বাঘার তিন উদ্ভাবক চীন মৈত্রী সম্মেলনে রাজশাহীতে দৈনিক সবুজনগর পত্রিকার সম্পাদকের জমি জোরপূর্বক ভূমিদস্যু কর্তৃক দখলের চেষ্টা, ভয়ভীতি প্রদর্শন, থানায়  অভিযোগ  রানীশংকৈলে অবৈধভাবে জমি দখলের চেষ্টা,থানায় অভিযোগ শ্যামনগরে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে জামায়াতের র‌্যালি ও সমাবেশ

ওয়াশিংটনে অস্ত্র বহন শুরু করেছে ন্যাশনাল গার্ড সৈন্যরা

  • প্রকাশের সময় : সোমবার, ২৫ আগস্ট, ২০২৫
  • ৮৬১ বার এই সংবাদটি পড়া হয়েছে

সবুজনগর আর্ন্তজাতিক ডেস্ক: অপরাধ দমনের জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে ২ হাজার ২০০ জনেরও বেশি সৈন্য মোতায়েন করেছেন। রোববার ওয়াশিংটনে ন্যাশনাল গার্ড অস্ত্র বহন শুরু করেছে।

সেনাবাহিনীর বরাত দিয়ে ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, ‘২০২৫ সালের ২৪ আগস্ট সন্ধ্যার শেষভাগ থেকে জেটিএফ-ডিসি বাহিনীর সদস্যরা তাদের জন্য ইস্যু করা অস্ত্র বহন শুরু করেছেন।’

বিবৃতিতে আরো বলা হয়, ‘শেষ অবলম্বন হিসাবে এবং শুধুমাত্র মৃত্যু বা গুরুতর শারীরিক ক্ষতির আসন্ন হুমকি দেখা দিলেই কেবল ‘তাদেরকে (জেটিএফ-ডিসি সদস্যরা) বল প্রয়োগের অনুমতি দেওয়া হয়েছে।’

শুক্রবার একজন মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তা বলেন, ওয়াশিংটনে মোতায়েনকৃত সৈন্যরা ‘শিগগিরই’ অস্ত্র বহন করবে।

এর আগে তাদের এই অস্ত্রগুলো অস্ত্রাগারেই থাকত। প্রয়োজনীয় মুহূর্তে সৈন্যরা এগুলো পেত।

ট্রাম্পের নেতৃত্বে রিপাবলিকান রাজনীতিবিদরা দাবি করেছেন, মার্কিন রাজধানী অপরাধে ছেয়ে গেছে। এটি এখন গৃহহীনতায় জর্জরিত ও আর্থিকভাবে অব্যবস্থাপিত।

তবে ওয়াশিংটন পুলিশের তথ্যে দেখা গেছে, ২০২৩ থেকে ২০২৪ সালের মধ্যে সহিংস অপরাধের ঘটনা উল্লেখযোগ্যভাবে কমে গেছে, যদিও তা মহামারী পরবর্তী বৃদ্ধির ফলে ঘটেছে।

কিন্তু ট্রাম্প ওয়াশিংটনের মেয়র মুরিয়েল বাউসারের বিরুদ্ধে ‘মিথ্যা ও অত্যন্ত ভুল অপরাধের পরিসংখ্যান দেওয়ার’ অভিযোগ এনেছেন আর মেয়র এটি বন্ধ না করলে, মার্কিন প্রেসিডেন্ট শহরটি সম্পূর্ণ ফেডারেলের নিয়ন্ত্রণে নেওয়ার হুমকি দিয়েছেন।

ন্যাশনাল গার্ড মোতায়েনের পাশাপাশি, ফেডারেল আইন প্রয়োগকারী কর্মীরা ইমিগ্রেশন ও কাস্টমস এনফোর্সমেন্টসহ সম্প্রতি ওয়াশিংটনের রাস্তায় তাদের উপস্থিতি বাড়িয়েছে।

স্থানীয় বাসিন্দারা এর প্রতিবাদ জানিয়েছেন।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট