1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
এবার শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদযাপিত হয়েছে ঃ যুগ্ন সচিব - দৈনিক সবুজ নগর
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন
সর্বশেষ:
রাজশাহীতে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিলেন রাসিক প্রশাসক বর্ণাঢ্য আয়োজনে রাজশাহীর খ্রীষ্টিয়ান মিশন হাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপন রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মদ ও ট্যাপেনটাডল ট্যাবলেট জব্দ রাজশাহীতে আ.লীগের মিছিলের মামলায় ১১ জন গ্রেপ্তার মির্জাপুরে শ্রমিক লীগের আঞ্চলিক শাখার সাধারণ সম্পাদক বিল্টু ডিবির হাতে গ্রেপ্তার রূপসায় অভিযানে ৩,২০০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার নগরীর রাজপাড়ায় আওয়ামী লীগের ঝটিকা মিছিল: ৩৮ জনের নামে এজাহার দায়ের পর গ্রেপ্তার ১ বাঘায় অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে দুই লক্ষ টাকা অর্থদণ্ড বাঘায় দুই ট্রাকের সংঘর্ষে চালক নিহত, আহত ২ শিবগঞ্জে ককটেল বিস্ফোরণ: আহত হয়ে আত্মগোপনে থাকা ব্যক্তি রাজশাহীতে আটক

এবার শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদযাপিত হয়েছে ঃ যুগ্ন সচিব

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫
  • ৩২০ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ বিশেষ প্রতিনিধিঃ এ দেশ আমার-আপনার-সবার। আমাদের পরিচয় সবাই বাংলাদেশের নাগরিক। আমি বিভাজনে বিশ্বাস করিনা। ধর্ম যার যার নিরাপত্তা সবার। বৃহসপতিবার (০২-১০-২০২৫) সকালে সনাতন ধর্মালম্বীদের শারদীয় দুর্গোৎসব এর বিজয়া দশমীর দিন, সুবিধাবঞ্চিত হাজারের অধিক নারীদের মাঝে শাড়ি বিতরণ কালে একথা বলেন জনপ্রশাসন মন্ত্রনালয়ের যুগ্ন সচিব রথীন্দ্রনাথ দত্ত। প্রতিবারের মতো এবারেও রাজশাহীর বাঘা পৌরসভার নারায়নপুর গ্রামের নিজ বাসভবনে শাড়ি বিতরণ করেছেন।

এসময় তিনি আরো বলেন, কাঁধে কাঁধ মিলিয়ে সর্বজনীন এই উৎসবকে সহযোগিতা করে প্রাণবন্ত করেছেন রাজনৈতিক দলের নেতা-কর্মী, পুলিশ, আনসার সদস্যসহ আইন শৃঙ্খলারক্ষাকারী বাহিনী। এবার জাঁকজমক ও শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদযাপিত হয়েছে । আমার বড় আকাঙ্খা মানুষের কল্যাণে কাজ করা। সকলের সহযোগিতা নিয়েই কাজ করতে চাই। সংখ্যালঘু বলে কেই যেন কখনও নিজেদের ছোট না করি। সবার মর্যাদা সমান।

অফিসার ইনচার্জ আফম আছাদুজ্জামান বলেন, প্রত্যেক ধর্মের মানুষের নিজ নিজ ধর্ম পালনের অধিকার সংবিধান স্বীকৃত। পূজা শুরুর আগেই রাজনৈতিক দলসহ সকলের সহযোগিতায় নির্বিঘ্নে পূজা উদযাপনের বিষয়টি আশ্বস্ত করেছি। নিরাপত্তা নিশ্চিতে পুলিশ,আনসার ভিডিপি ও র‌্যাবসহ আইন শৃঙ্খলা বাহিনী কাজ করছে।

পূজা উদযাপন পরিষদের উপজেলা কমিটির সভাপতি সুজিত কুমার বাকু পান্ডে জানান, উপজেলার মানুষ শান্তিপ্রিয় বলেই এ পর্যন্ত কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এবছর উপজেলায় ৪৬টি পূজামন্ডপে দুর্গাপূজা উদযাপিত হয়েছে।

উপস্থিত বিএনপি নেতারা বলেন, শুধু পূজা বলে কথা নয়,তারেক জিয়ার নির্দেশনা মেনে বিএনপি সব সময় দেশের সকল মানুষের পাশে থাকবে। উপস্থিত ছিলেন, বাঘা প্রেস ক্লাবের আহ্বায়ক, বিএনপির প্রবীণ নেতা আব্দুল লতিফ মিঞা,মতিউর রহমান, বাবুল ইসলাম,আনোয়ার হোসেন পলাশ,মজিবর রহমান জুয়েল, যুবদল নেতা আল আমিন,সোহেল রানা,হিমেল প্রামানিক, পূজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক অপূর্ব কুমার সাহা প্রমুখ।

আগের দিন উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শনসহ সনতন ধর্মালম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন যুগ্ন সচিব।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট