1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন
সর্বশেষ:
বিএনপি চেয়ারপার্সনের নিকট নিরপেক্ষ তদন্তের দাবি বিএনপির কেন্দ্রিয় নেতা বীর মুক্তিযোদ্ধার শিবগঞ্জ কৃষক সেজে ৫ মামলার ওয়ারেন্টভূক্ত আসামী ধরল পুলিশ ঈদ উপলক্ষে সোনামসজিদ স্থলবন্দরে ১০ দিন আমদানি-রফতানি বন্ধ বাগমারায় চাল বিতরণের অনিয়ম ও মারপিটের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন চাঁপাইনবাবগঞ্জে প্রথমবার মসজিদের ইমাম-মুয়াজ্জিনদের সরকারি সম্মানী, ঈদের আগেই মিলবে ভাতা লালপুর থেকে চুরি হওয়া ১মাস বয়সী শিশু কন্যা ১২ ঘন্টা পর উদ্ধার পাকশী থেকে ২ টি ওয়ান শুটার গান ও ৭ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার অপরাধ নিউজ: শিবগঞ্জে আইন শৃংখলা পরিস্থিতির চরম অবনতি, ১০দিনে ৬ খুন প্রধানমন্ত্রীর আহবানে রাজশাহীতে পরিচ্ছন্নতা কার্যক্রম উদ্বোধন করলেন ভূমিমন্ত্রী মিনু শিবগঞ্জে যুবকের পায়ু পথ থেকে ৫৪ লাখ টাকার স্বর্ণের বার উদ্ধার করেছে বিজিবি

 এক দফা দাবিতে রাজশাহী ওয়াসা কর্মচারীদের মানববন্ধন

  • প্রকাশের সময় : রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫
  • ৭০ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ নাজিম হাসান: হাইকোর্টের রায়ের আলোকে দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারীদের চাকরি স্থায়ীকরণের এক দফা দাবিতে মানববন্ধন করেছে রাজশাহী ওয়াসা কর্মচারী ইউনিয়ন।  রোববার বেলা সোয়া ১১টার দিকে রাজশাহীর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। কর্মসূচি শেষে জেলা প্রশাসকের কাছে একটি স্মারকলিপি দেওয়া হয়। একই দাবিতে দুপুর পৌনে ১২টার দিকে বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সামনেও কর্মচারীদের আরেকটি মানববন্ধন অনুষ্ঠিত হয়।

পরে কর্মচারীরা বিভাগীয় কমিশনারের কাছেও স্মারকলিপি দেন।স্মারকলিপিতে উল্লেখ করা হয়, রাজশাহী ওয়াসার তৃতীয় ও চতুর্থ শ্রেণীর অস্থায়ী এবং মাস্টার রেলভুক্ত ১৪৯ জন কর্মচারী দীর্ঘ ২০ থেকে ২৫ বছর ধরে নিরবচ্ছিন্নভাবে চাকরিতে নিয়োজিত রয়েছেন। তাদের চাকরি এখনও স্থায়ী হয়নি। ২০২৩ সালের ১৫ মে হাইকোর্ট নয়টি প্রতিষ্ঠানের ব্যাপারে রায় দিয়েছেন। এ রায়ের পর তিনটি প্রতিষ্ঠানের কর্মচারীদের চাকরি স্থায়ীকরণ হলেও রাজশাহী ওয়াসায় এখনো প্রক্রিয়া শুরু হয়নি।

মানববন্ধন কর্মসূচিতে সভাপতিত্ব করেন রাজশাহী ওয়াসা কর্মচারী ইউনিয়নের সভাপতি সফিকুল আলম। সাধারণ সম্পাদক ইকবাল হোসেনের সঞ্চালনায় বক্তব্য দেন যুগ্ম সাধারণ সম্পাদক আল-আমিন কাজল। এতে অস্থায়ী ও দৈনিক মজুরিভিত্তিক সব কর্মচারী অংশ নেন।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট