1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
উপজেলা পরিষদ নির্বাচন ঃ চেয়ারম্যান প্রার্থীর পক্ষে ইউনিয়ন মহিলা আ’লীগের সমাবেশ - দৈনিক সবুজ নগর
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন
সর্বশেষ:
শিবগঞ্জে ককটেল বিস্ফোরণ: আহত হয়ে আত্মগোপনে থাকা ব্যক্তি রাজশাহীতে আটক মির্জাপুরে আবাসিক এলাকার পাশে সিসা কারখানার অভিযোগ, পরিবেশ দূষণে উদ্বিগ্ন এলাকাবাসী কালীগঞ্জ পৌরসভার উদ্যোগে ডাস্টবিন বিতরণ, পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার রাজশাহীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় যুবক গ্রেপ্তার রাজশাহীতে আযহারীর মাহফিল ২৮ নভেম্বর, ঐতিহাসিক মাদ্রাসা মাঠে ব্যাপক প্রস্তুতি নতুন বাংলাদেশ বিনির্মাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: রাসিক প্রশাসক বাঘায় ভিডিপি ও টিডিপি মৌলিক প্রশিক্ষণ সম্পন্ন, সনদপত্র ও গাছের চারা বিতরণ ভোলার চরফ্যাশনে প্রাথমিক বিদ্যালয়ের নিচতলায় গরু-ছাগল, অনুপস্থিত থাকায় দুই শিক্ষককে শোকজ পুঠিয়ার বিড়ালদহ কলেজে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন, শ্রেণিকক্ষে মিলল মাত্র একজন ছাত্রী কুষ্টিয়া জেলা কারাগার লক্ষ্য করে বোমা নিক্ষেপ, এলাকায় আতঙ্ক

উপজেলা পরিষদ নির্বাচন ঃ চেয়ারম্যান প্রার্থীর পক্ষে ইউনিয়ন মহিলা আ’লীগের সমাবেশ

  • প্রকাশের সময় : শনিবার, ১১ মে, ২০২৪
  • ২১৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

# বিশেষ প্রতিনিধি : আগামী ৫জুন’২৪ রাজশাহীর বাঘা উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী মোঃ রোকনুজ্জামান’র পক্ষে শনিবার (১১-মে’২৪) বিকেলে আমোদপুর গ্রামে বাজুবাঘা ইউনিয়নের মহিলা আওয়ামী লীগের আয়োজনে আবুল হোসেনের আমবাগানে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বাজুবাঘা ইউনিয়ন মহিলা আলীগের সভানেত্রী নিলা জামানের সভাপতিত্বে সমাবেশে বক্তারা বলেন,গত সংসদ নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে সংসদ সদস্য নির্বাচিত করেছি। সেই সাংসদের আস্থাভাজন ও স্থানীয় উপজেলা আওয়ামী লীগ সমর্থিত এবারের উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মোঃ রোকনুজ্জামানকে নির্বাচিত করতে চাই।

প্রধান অতিথির বক্তব্যকালে বাঘা উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল বলেন,বিগত উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত করে আমরা দেখেছি। এবাবের নির্বাচনে তারুণ্যের প্রতীক ও মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান এবং উপজেলা আওয়ামীলীগ সমর্থীত প্রার্থী রোকনুজ্জাম রিন্টুকে নির্বাচিত করে দেখতে চাই। এলাকার উন্নয়ন করতে হলে মোঃ রোকনুজ্জামান এর বিকল্প নাই।

চেয়ারম্যান প্রার্থী মোঃ রোকনুজ্জামান বলেন, আমি ছাত্রজীবনের রাজনীতিতে তিন বছর রাজশাহী জেলা ছাত্রলীগের সভাপতি ছিলাম,বর্তমানে জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতির দায়িত্ব পালন করছি। একই সাথে জেলা আ’লীগের সদস্য হিসাবেও সম্পৃক্ত রয়েছি। আমার চলমান জীবনে যদি কোন দুর্ণীতি করে থাকি তাহলে আপনারা আমাকে ভোট দিবেন না। আমি আপনাদের মুল্যবান ভোট, দোয়া ও আর্শিরবাদ চাই। আমি চেয়ারম্যান নয়, এই জনপদের একজন সেবক হতে চাই।

রিন্টু আরো বলেন,আমি মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। মুক্তিযোদ্ধারা জাতির পিতার সাথে কখনো বেইমানি করেনি। আমিও করবো না। আমি কথা দিয়ে যাচ্ছি, আপনারা যদি আমাকে নির্বাচিত করেন, তাহলে আপনাদের প্রিয় নেতা, চারবারের সাংসদ ও সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের প্রচেষ্টায় তাঁর সাথে থেকে অত্র উপজেলায় যে সকল উন্নয়ন কাজ বাঁকি রয়েছে, সেগুলো খুব শীঘ্রই সম্পন্ন করবো ইনশাল্লাহ।

বাজুবাঘা ইউনিয়ন যুবলীগের সভাপতি আবু সাইদ বিটেনের সঞ্চলনায় সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ঈশ্বরদী পৌর সভার মেয়র ইছাহক মালিথা, রাজশাহী জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি মান্নান সরকার মুকুল, গড়গড়ি ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম, উপজেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি আনোয়ার হোসেন মিল্টন, রাজশাহী জেলা যুবমহিলা লীগের সাধারণ সম্পাদিকা বিপাশা খাতুন, ওয়ার্ড আ’লীগের সভাপতি সাইফুল ইসলাম, বাঘা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নাজমুল হোসেন, বাজুবাঘা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শিমুল মাহামুদ, ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানজিম হাসান স্বদেশ প্রমুখ। #

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট