1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
ঈশ্রবদীতে প্রখ্যাত সাংবাদিক,কবি ও কন্ঠ শিল্পী ওস্তাদ এসএম রাজার জন্মদিনে নানান আয়োজন - দৈনিক সবুজ নগর
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন
সর্বশেষ:
পোরশায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্বোধন করলেন এমপি মোস্তাফিজুর রহমান খুলনায় জেলা সমবায় কার্যালয় এর উদ্যোগে অভ্যন্তরীণ প্রশিক্ষণ কোর্স শুরু পার্লামেন্ট কী রিকশাচালকদের দখলে চলে যাচ্ছে? খুলনা বিশ্ববিদ্যালয় দিবস আগামীকাল: শিক্ষা কার্যক্রমের গৌরবময় ৩৬ বছরে পদার্পণ শিবপুরে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিলেন বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক সারিয়াকান্দিতে আমন ধান সংগ্রহ ২০২৬ উদ্বোধন করলেন এমপি কাজী রফিকুল ইসলাম মির্জাপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২০ অবৈধ দোকান উচ্ছেদ চাঁপাইনবাবগঞ্জে কালোবাজারে নেওয়ার পথে ৭০০ বস্তা ইউরিয়া সার জব্দ, চালক আটক শিবগঞ্জে কৃষক কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন বিএনপি লাশের রাজনীতিতে বিশ্বাস করে না: সমাজকল্যাণ মন্ত্রী ডা. জাহিদ হোসেন

ঈশ্রবদীতে প্রখ্যাত সাংবাদিক,কবি ও কন্ঠ শিল্পী ওস্তাদ এসএম রাজার জন্মদিনে নানান আয়োজন

  • প্রকাশের সময় : সোমবার, ৩০ অক্টোবর, ২০২৩
  • ৪৯৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

ক্যাপশন: অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন শিল্পী এসএম রাজা ও শিল্পী তৌশী।

স্টাফ রিপোর্টার,ঈশ্রবদী………………………………………………….

জাকজমকপূর্ণ নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে ঈশ্রবদী অঞ্চলের প্রখ্যাত সাংবাদিক, কবি, সমাজসেবক ও কন্ঠ শিল্পী ওস্তাদ এসএম রাজার ৬৭তম জন্মদিন পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল রবিবার রাত আটটা থেকে গভীর রাত পর্যন্ত মালগুদাম চত্বরে আলোচনা সভা, কেক কাটা, শুভেচ্ছা বিনিময়, দোয়া মাহফিল ও সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করা হয়। এসব অনুষ্ঠানে টেলিকন্ফারেন্সে প্রধান অতিথির বক্তব্য দেন,নৌপুলিশের রাজশাহী অঞ্চলের পুলিশ সুপার রুহুল কবীর।

ওস্তাদ এসএম রাজার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ঈশ^রদী পৌর মেয়র ও আওয়ামীলীগনেতা ইসাহক আলী মালিথা,ঈশ^রদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও জাতীয় সাংবাদিক সোসাইটির কেন্দ্রিয় সাংগঠনিক সচীব তৌহিদ আক্তার পান্না, ঈশ^রদী মহিলা কলেজের উপাধ্যক্ষ ইসমাইল হোসেন, পানেল মেয়র আবুল হাসেম, আইনজীবি পরিষদের নেতা ও ঈশ^রদী উপজেলা প্রেসক্লাবের সহসভাপতি এ্যাডভোকেট হেদায়েত-উল হক, সঙ্গীত শিক্ষক মাসুদ রানা,পাপ্পু হোসেনসহ অন্যরা।

অনুষ্ঠানে এসএম রাজাকে বিভিন্ন সংগঠন ও ব্যক্তির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও উপহার প্রদানের পর কেক কেটে মিষ্টিমুখ করা হয়। পরে গভীর রাত পর্যন্ত অনুষ্ঠিত হয় সঙ্গীতানুষ্ঠান। এতে বেতার ও টেলিভিশনের শিল্পীদের পাশাপাশি শিল্পী এসএম রাজা, তৌশী, নুর মোহাম্মদসহ ডিডিপি মিউজিক একাডেমি ও বাউল সম্প্রদায়ের শিল্পীরা সঙ্গীত পরিবেশন করে দর্শকদের মন জয় করেন।#

 

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট