1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন
সর্বশেষ:
পাকশী থেকে ২ টি ওয়ান শুটার গান ও ৭ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার অপরাধ নিউজ: শিবগঞ্জে আইন শৃংখলা পরিস্থিতির চরম অবনতি, ১০দিনে ৬ খুন প্রধানমন্ত্রীর আহবানে রাজশাহীতে পরিচ্ছন্নতা কার্যক্রম উদ্বোধন করলেন ভূমিমন্ত্রী মিনু শিবগঞ্জে যুবকের পায়ু পথ থেকে ৫৪ লাখ টাকার স্বর্ণের বার উদ্ধার করেছে বিজিবি রাজশাহীর বিসিকে বিএসটিআই’র লাইসেন্সবিহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বাঘায় কৃত্রিম সংকট তৈরি করে জ্বালানি তেল বিক্রি,ভ্রাম্যমান আদালতে জরিমানা, সুলভ মূল্যে তেল নিতে ভোক্তাদের ভিড় বাগমারা প্রেসক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পঞ্চগড় পৌরসভা ডেভেলপমেন্ট প্লান (PDP), ক্লাইমেট রেজিলিয়েন্ট অ্যাকশন প্ল্যান (CRAP) শীর্ষক কর্মশালা ​আতিথেয়তা, সংবর্ধনা ও ফুলের মালা: একটি ভারসাম্যপূর্ণ পর্যালোচনা শিবগঞ্জে বিপুল পরিমান নেশার ট্যাবলেট ও ফেনসিডিল সহ আটক ১

ঈশ্বরদীতে শামসুর রহমান শরীফ নাইট ক্রিকেট টুর্ণামেন্টের ফাইনাল খেলায় বিজয়ীদের মাঝে ট্রফি বিতরণ

  • প্রকাশের সময় : রবিবার, ৩ মার্চ, ২০২৪
  • ২০০ বার এই সংবাদটি পড়া হয়েছে

ক্যাপশন: ক্রিকেট টুর্ণামেন্টের কিবজয়ীদের ট্রফি তুলে দেওয়া ও কেক কাটাসহ বিভিন্ন চিত্র।

স্টাফ রিপোর্টার,ঈশ্বরদী……………………………………………………………

খারাপ কাজ থেকে বিরত থেকে খেলাধুলার মাধ্যমে শরীর চর্চা ও লেখাপড়া অব্যাহত রাখার আহবান জানিয়েছেন, পাবনা-৪ আসনের এমপি গালিবুর রহমান শরীফ। শনিবার রাতে পোষ্ট অফিস মোড় মাঠে ঈশ্বরদী উপজেলা ও পৌর ছাত্রলীগ আয়োজিত প্রয়াত ভুমিমন্ত্রী শামসুর রহমান শরীফ স্মৃতি নাইট ক্রিকেট টুর্ণামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহবান জানান।

পৌর ছাত্রলীগ সভাপতি শৈশবের সভাপতিত্বে এসময় উপজেলা নির্বাহী অফিসার সুবীর কুমার দাস,পৌর মেয়র ইসাহক আলী মালিথা,অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী,সাবেক মেয়র আবুল কালাম আজাদ মিন্টু, জেলা আওয়ামীলীগের মহিলা সম্পাদক মাহজেবিন শিরিন পিয়া,ঈশ^রদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও জাতীয় সাংবাদিক সোসাইটির কেন্দ্রিয় নির্বাহী পরিষদের সাংগঠনিক সচীব তৌহিদ আক্তার পান্না,ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান আব্দুস সালাম খান,যুবলীগ সভাপতি শিরহান শরীফ,বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ,ইউপি চেয়ারম্যান বৃন্দসহ সুশিল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

খেলায় ঈশ্বরদী পৌর ৮ নং ওয়ার্ড ছাত্রলীগ ৫ উইকেট ও ৮৪ রানে সলিমপুর ইউনিয়ন ছাত্রলীগকে পরাজিত করে চ্যাম্পিয়ন শিরোপা অর্জন করে। প্রধান অতিথি অনুষ্ঠানে কেক কেটে মিষ্টি মুখ করান এবং বিজয়ী ও রানার্স আপ দরের মধ্যে ট্রফি ও নগদ দেড় লাখ টাকা তুলে দেন। সহ¯্রাধিক দর্শক খেলা উপভোগ করেন। খেলার শুরুতেই জমকালো আতশবাজিতে দর্শকদের মাতিয়ে তোলা হয়।#

 

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট