1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন
সর্বশেষ:
নিজে ভাল মানুষ হতে পারলেই অসহায় দুঃস্থ মানুষের পাশে সাহায্যের হাত বাড়ানো সম্ভব: জেএসএস এর কেন্দ্রিয় নির্বাহী পরিষদের সাংগঠনিক সচিব টিএ পান্না ঈশ্বরদীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে রণক্ষেত্র,অগ্নি সংযোগ,ভাংচুর,আহত-১০ ও আটক ১২ লালপুরে ২টি জ্বালানি‌‌ তেলের দোকানে‌ ১৫ হাজার টাকা জরিমানা বাঘায় আধ্যাতিক দরবেশের ওরশ অনুষ্ঠানে মিলন মেলা মাজার উন্নয়ন-পর্যটন কেন্দ্র গড়ে তোলা হবে: এমপি চাঁদ পেশাজীবীদের অন্যতম ভিত্তি হিসেবে জিয়া পরিষদ কাজ করে: প্রফেসর ড.আব্দুল লতিফ ​পবিত্র ঈদুল ফিতর: আত্মশুদ্ধি, সাম্য ও পরম আনন্দের মহোৎসব ঈদ মোবারক: তাহেরপুর পৌরসভার ২নং ওয়ার্ডের সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন, আব্দুল মান্নান প্রাং তাহেরপুর পৌরসভার সর্বস্তরের জনসাধারণকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন, সাবেক মেয়র আ ন ম সামসুর রহমান মিন্টু ,ঈদ মোবারক……… বিষাদে পরিনত হলো ঈদের আনন্দ কেনা জামা পরা হলো কলেজ ছাত্রীর বাঘার ইদগাহে অন্যতম বড় ঈদ জামাত জামায়াতে শরীক হবেন সংসদ সদস্য চাঁদ

ইসরাইলি হামলায় শিশুসহ ৮ জন নিহত : উদ্ধারকর্মী

  • প্রকাশের সময় : রবিবার, ৩০ মার্চ, ২০২৫
  • ১৫০ বার এই সংবাদটি পড়া হয়েছে

সবুজনগর অনলাইন ডেস্ক : গাজায় বাস্তুচ্যুতদের আশ্রয়স্থল একটি বাড়ি এবং তাঁবুতে ইসরাইলি বিমান হামলায় পাঁচ শিশুসহ কমপক্ষে আটজন নিহত হয়েছে।গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থা রোববার এ কথা জানিয়েছে।

ফিলিস্তিনিদেরঈদ উদযাপনের প্রথম দিনে ইসরাইল এ হামলা চালায়।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

বেসামরিক প্রতিরক্ষা সংস্থার মুখপাত্র মাহমুদ বাসাল বলেছেন, ‘খান ইউনুসে বাস্তুচ্যুতদের আশ্রয়স্থল হিসেবে ব্যবহৃত একটি বাড়ি এবং তাঁবুতে ভোরের দিকে ইসরাইলি বিমান হামলার ফলে পাঁচ শিশুসহ আটজন শহীদ হয়েছেন।’

গাজা উপত্যকায় কয়েক সপ্তাহ ধরে অপেক্ষাকৃত শান্তি বজায় থাকা একটি ভঙ্গুর যুদ্ধবিরতি ১৮ মার্চ ভেঙে যায় যখন ইসরাইল ফিলিস্তিনি ভূখণ্ডে পুনরায় বোমাবর্ষণ এবং স্থল আক্রমণ শুরু করে।

রোববারের বিমান হামলাটি এমন এক সময়ে চালানো হলো যখন মধ্যস্থতাকারী মিশর, কাতার এবং মার্কিন যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি কার্যকর করার এবং গাজায় আটক ইসরাইলি জিম্মিদের মুক্তি নিশ্চিত করার প্রচেষ্টা অব্যাহত রেখেছে।

শনিবার হামাসের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, মধ্যস্থতাকারীদের উত্থাপিত নতুন যুদ্ধবিরতি প্রস্তাবটি তাদের দল অনুমোদন করেছে এবং ইসরাইলকে এটি সমর্থন করার আহ্বান জানিয়েছে।

ইসরাইলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর কার্যালয় প্রস্তাবটি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে এবং জানিয়েছে যে ইসরাইল এর প্রতিক্রিয়ায় একটি পাল্টা প্রস্তাব জমা দিয়েছে।

হামাস-নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে, ইসরায়েলী হামলার পর থেকে গাজায় এ পর্যন্ত কমপক্ষে ৫০ হাজার ২৭৭ জন নিহত হয়েছে, যাদের বেশিরভাগই বেসামরিক নাগরিক। #

facebook sharing button
messenger sharing button
twitter sharing button
whatsapp sharing button

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট