1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বুধবার, ২৭ মে ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন
সর্বশেষ:
আদালত থেকে দেওয়া রিসিভার নিয়োগের আদেশ অমান্য করে ঈশ্বরদীর রঞ্জু সরদারের ১০ লাখ টাকার লিচু ও আম লুট, জীবননাশের হুমকি, পুলিশের নীরব  পত্নীতলায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিদ্যালয়ের গাছ বিক্রির অভিযোগ ​সংকীর্ণ মেহরাব ও ছোট মসজিদে ইমামের দাঁড়ানোর স্থান: ইসলামি শরিয়তের আলোতে একটি তাত্ত্বিক বিশ্লেষণ বাঘায় আনসার-ভিডিপির কমান্ডার- দলনেতা-দলনেত্রী পেলেন মহাপরিচালকের ঈদ উপহার শিবগঞ্জে সড়ক দূর্ঘটনায় স্ট্রিয়ারিং চালক কিশোর  নিহত শিবগঞ্জের চাহিদার চেয়ে প্রায় ৫ হাজার বেশী মজুদ কোরবানীর  পশু হৃদপিণ্ডে ছিদ্র ও খাদ্যনালী ব্লকে মৃত্যুর সাথে লড়ছে ১৩ মাসের অর্পিতা — বাঁচাতে এগিয়ে আসার আকুল আহ্বান তানোরে বিনা পারিশ্রমিকে শিব নদীর পাড়ে সবুজের ছায়া গড়েছেন গাছপ্রেমীক মোয়াজ্জেম জাবেদ আলি শিবগঞ্জ ও চাঁপাইনবাবগঞ্জ সদরে বজ্রপাতে নারীসহ নিহত ২ শিবগঞ্জের খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী

ইসকন নিষিদ্ধ ও আলিফ হত্যার বিচার দাবিতে কুমিল্লায় বিক্ষোভ ও সমাবেশ

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪
  • ২২৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

সবুজনগর ডেস্ক : ইসকন নিষিদ্ধ ও আইনজীবি আলিফ হত্যার দ্রুত বিচার দাবিতে কুমিল্লায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।

কুমিল্লা মহানগর হেফজতের উদ্যোগে বুহস্পতিবার নগরীর কান্দিরপাড় টাউন হল মাঠে প্রতিবাদ সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।

হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও কুমিল্লা মহানগর সভাপতি মুফতি শামছুল ইসলাম জিলানীর সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন মহানগর সেক্রেটারি মাওলানা মনিরুল ইসলাম কাসেমী, মুফতি ইয়াকুব ওসমানী, মাওলানা জামিল আশরাফী, মুফতী নাইমুল ইসলাম, মুফতী মোজাম্মেল, মাওলানা সোলাইমান, মাওলানা আব্দুল কাদের জামাল ও মাওলানা খলীলুর রহমান কাসেমী।

বক্তারা বলেন, মুসলমানের রক্তখেকো ভারতের হিন্দুত্ববাদী শাসকগোষ্ঠী এদেশে ‘হিন্দু কার্ড’ খেলে পতিত স্বৈরাচার আওয়ামীলীগকে পূনর্বাসন করে নিজেদের আধিপত্যবাদ কায়েম রাখতে চায়। তাদের সেবাদাস ফ্যাসিস্ট হাসিনার পতনের পর থেকে ভারত উন্মাদ হয়ে আছে। তাই তারা একের পর এক ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। ভারতের কোনো ফাঁদে পা না দিতে দেশের সাধারণ হিন্দু সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান তারা। #

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট