1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
ইসকন ও হিন্দু নেতাদের নিয়ে আরএমপি'র মতবিনিময় সভা - দৈনিক সবুজ নগর
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন
সর্বশেষ:
রাজশাহীতে ৩১তম আন্তর্জাতিক জুনিয়র টেনিসের পর্দা নামল: চ্যাম্পিয়ন লিকুল পুঠিয়ায় ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কাটার অভিযোগ দ্বিতীয় স্ত্রীর বিরুদ্ধে রাজশাহীতে বিশ্ব পরিযায়ী পাখি দিবস পালিত: পরিবেশ রক্ষায় সচেতনতামূলক সভা কুষ্টিয়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি আহত, বিজিবির ফাঁকা গুলি মাদক উদ্ধারে নওগাঁয় শ্রেষ্ঠ পোরশা থানা: সাফল্য উদযাপনে ‘টিম পোরশা’ মির্জাপুরে জমি নিয়ে বিরোধ: মাপজোক ও সালিশের পরও অমীমাংসিত সীমানা জটিলতা আত্রাইয়ে ৫৪টি মণ্ডপে দুর্গাপূজার আয়োজন: প্রতিমা তৈরিতে দিনরাত ব্যস্ত মৃৎশিল্পীরা রাসিকের ৩ উন্নয়ন প্রকল্পের ৫ পুনঃস্থাপিত ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করলেন ভূমিমন্ত্রী শিবগঞ্জে বিদেশী পিস্তল, গুলি ও ম্যাগাজিন উদ্ধার করল র‍্যাব শিবগঞ্জে পিতাকে ‘মানসিক রোগী’ সাজিয়ে সম্পত্তি দখলের অভিযোগ ছেলের বিরুদ্ধে; পাল্টা দাবি ছেলের

ইসকন ও হিন্দু নেতাদের নিয়ে আরএমপি’র মতবিনিময় সভা

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪
  • ১৯৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ জিয়াউল কবীর: রাজশাহী নগরীতে আইনের শাসন নিশ্চিত করনে ইসকন ও হিন্দু নেতাদের নিয়ে আরএমপি সদর দপ্তরে আজ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে আরএমপির কনফারেন্স রুমে আয়োজিত এ সভায় পারস্পরিক সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা, আইনশৃঙ্খলার সমুন্নতে নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করার উদ্দেশ্যে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন অফিসার ও ইসকন হিন্দু নেতাদের মধ্যে পারস্পরিক কথপোকথন হয়।

এতে সভাপতিত্ব করেন আরএমপি’র সম্মানিত পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান। নিজ নিজ এলাকায় সম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে আগত সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য মতামত ব্যক্ত করেন। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,বোয়ালিয়া ক্রাইম বিভাগের উপ-পুলিশ কমিশনার অনির্বান চাকমা, নগর বিশেষ শাখার উপ-পুলিশ কমিশনার কে. এম. আরিফুল হক, বিপিএম, পিপিএম, পিওএম বিভাগের উপ-পুলিশ কমিশনার বিভূতি ভূষন বানার্জী, পিপিএম, উপ-পুলিশ কমিশনার সাইফউদ্দীন শাহীন প্রমুখ।

নাগরিকদের মধ্যে উপস্থিত ছিলেন, হিন্দু, বৌদ্ধ খ্রিষ্ট্রান কল্যাণ ফ্রন্ট,পূজা ও মন্দির উদযাপন কমিটির প্রধান ও ইসকন নেতৃবৃন্দ।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট